Sunday, November 8, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

পরিকল্পনা প্রতিমন্ত্রী বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াতে নতুন রূপরেখা তৈরি হচ্ছে

admin by admin
May 6, 2026
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিকল্পনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে এ অধিবেশন হয়।

এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তার যে নির্বাচনি ম্যান্ডেট, জনগণ যে বিরাট আস্থা এবং ভরসা নিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে এই সরকারের পরিষ্কার লক্ষ্য আছে, পরিকল্পনা আছে এবং সেটা বাস্তবায়ন করার জন্য তো সমগ্র প্রশাসন এবং বিশেষভাবে জেলা প্রশাসন মাঠ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হচ্ছে যে, কীভাবে মাঠ পর্যায়ে সরকারের লক্ষ্য এবং পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে এবং সেটা করার ক্ষেত্রে নানা অসুবিধাগুলো কী কী, কীভাবে আরও দক্ষ এবং কার্যকর প্রশাসন গড়ে তোলা যাবে যার মধ্য দিয়ে সরকারের লক্ষ্য-পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং একটা মানবিক, গণতান্ত্রিক, একটা কল্যাণকামী রাষ্ট্র এবং অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা যাবে।

তিনি বলেন, এই সরকারের একটা লক্ষ্য এরই মধ্যে ঘোষিত হয়েছে- ট্রিলিয়ন ডলার ইকোনমি। কিন্তু সেই ট্রিলিয়ন ডলার ইকোনমির মধ্যে বৈষম্য যাতে বৃদ্ধি না পায়, বরং অন্তর্ভুক্তিমূলক একটা বৈষম্য কমিয়ে এনে যথাসম্ভব একটা অর্থনৈতিক ব্যবস্থা যাতে গড়ে তোলা যায়। তো সেজন্য সরকারের যে পরিকল্পনা সেগুলো বাস্তবায়নের উপযোগী একটা যাকে বলে প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা—সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং প্রত্যেক মন্ত্রণালয়ের পক্ষ থেকেই তাদের এরই মধ্যে যে প্রস্তুতিগুলো সেগুলো তুলে ধরা হচ্ছে।

এ ক্ষেত্রে জেলা প্রশাসনের দিক থেকে যে বাধাগুলো আসে, যে সমস্ত সমস্যার তারা মুখোমুখি হন সেসব বিষয়গুলো নিয়ে তারা প্রশ্ন করছেন, তারা তাদের মতামত দিচ্ছেন এবং একটা ইন্টারঅ্যাকশনের মধ্য দিয়ে আমরা কতগুলো ধারণার মধ্যে পৌঁছাচ্ছি, বোঝাপড়ার মধ্যে পৌঁছাচ্ছি যেখান থেকে আসলে পরবর্তীকালে এই কার্যক্রমগুলো বাস্তবায়নে সুবিধা হবে।

পরিকল্পনা মন্ত্রণালয় একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটা আসলে একটা ফ্রেমওয়ার্ক। আগে তো পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল। সরকার এসে এখন পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য যে সময়টা একটা লাগে, সে ক্ষেত্রে আমরা একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি করছি। এবং এর মধ্যে প্রথম দুই বছর আসলে মূলত একটা অর্থনীতিকে কতটা পুনরুদ্ধার করা যায়—আপনারা জানেন যে এই সরকার উত্তরাধিকার সূত্রে যে ধরনের একটা অর্থনীতি পেয়েছে, সেটা ভীষণভাবে বিপর্যস্ত। প্রতিষ্ঠানগুলো নানাভাবে বিপর্যস্ত। অর্থনৈতিক কাঠামো এবং প্রাতিষ্ঠানিক জায়গা—সবগুলোই বিপর্যস্ত হওয়ার ফলে এই স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হচ্ছে কীভাবে আমরা পুনরুদ্ধার করব এবং তারপর আমরা সমৃদ্ধির দিকে যাবো।

সে ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে কাঠামোগত দিক থেকে যে উন্নয়ন বাজেট যেটা—যেটা পাবলিক এক্সপেন্ডিচার—সেটার আসলে যথার্থভাবে বাস্তবায়নটা হয় না। সে ক্ষেত্রে কোয়ালিটিরও নানা জায়গা থাকে, অনেক দুর্নীতি কিংবা লিকেজ থাকে। সেসব ক্ষেত্রে কীভাবে উন্নতিটা আনা যায়—অর্থাৎ যা উন্নয়ন বাজেট হবে, সেই উন্নয়ন বাজেটকে সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে অর্থাৎ কী বলে কোয়ালিটি… গুণগত মান বজায় রেখে দুর্নীতি কমিয়ে এইসব প্রকল্পগুলো বাস্তবায়ন—এটা একটা কীভাবে তার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ডিসিরা তুলেছেন যে এই প্রকল্প বাস্তবায়নে সমস্যাগুলো কী। মূল্যায়ন-পরিবীক্ষণ যে বিভাগ আছে সেটা আসলে জেলা পর্যায়ে এর কাঠামো দরকার—সেইসব বিষয় নিয়ে এখানে কথা হয়েছে।

তিনি বলেন, আসলে সরকারের দিক থেকে সরকার দুটো কাজ করছে। একদিকে হচ্ছে যে এই যে বর্তমান যে এডিপি কিংবা চলমান যে সমস্ত প্রকল্প এগুলোকে সরকারের যে মেনিফেস্টো আছে ইশতেহার ৩১ দফা এবং তারপর নির্বাচনি ইশতেহার—একই সঙ্গে এসডিজি, তারপর আমাদের তো একটা এলডিসি গ্র্যাজুয়েশনের প্রশ্ন আছে। আমরা টাইম এক্সটেনশন চেয়েছি কিন্তু সেটার জন্য তো প্রস্তুতি আমাদের নিতে হবে। এই সবগুলোর সঙ্গে যাতে এটাকে সমন্বয় করা যায়, অ্যালাইন করা যায় এবং এই প্রকল্পগুলো সেজন্য প্রয়োজনীয় যদি কোথাও সংশোধন-সংযোজন-বিয়োজনের প্রয়োজন হয় সেভাবে অ্যালাইন করা। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নতুন যে প্রকল্পগুলো গ্রহণ করা হবে সেই প্রকল্পগুলো এই নির্বাচনি ইশতেহারের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ করে তোলা এবং সে ক্ষেত্রে কেবল পিসমিল আকারে প্রকল্প না নেওয়া, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন প্রকল্প না নেওয়া।

ইশতেহারকে একটা প্রোগ্রামে পরিণত করে সেই প্রোগ্রামের অধীনে প্রকল্পগুলোকে দেখা—অর্থাৎ একটার সাথে আরেকটার যে পরস্পর নির্ভরশীলতা এবং সব মিলিয়ে একটা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করা—সেই জায়গাতে প্রকল্পগুলোকে সেভাবে গ্রহণ করা হচ্ছে এই সরকারের গুরুত্বপূর্ণ জায়গা।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে (এসআইডি) একেবারে নতুন করে সাজানো হচ্ছে জানিয়ে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, রিয়েল টাইম ডাটা যাতে সংগৃহীত হয়, কোনো ডাটা ম্যানিপুলেশন যাতে না হয়, কোনো উপাত্ত যাতে একেবারে সত্যিকারের বাস্তবতাকে প্রতিফলিত করে, সেই দিকে সরকার মনোযোগ দিচ্ছে। অন্যদিকে আইএমইডির মতো প্রতিষ্ঠান, যেটা পরিবীক্ষণ মূল্যায়ন করবে, সেটাকে কীভাবে শক্তিশালী করা যায়, প্রতিটি প্রকল্পের গুণগত মান এবং তার অর্থব্যয় সাশ্রয়ী জায়গাটা নিশ্চিত করা।

ভ্যালু অব মানি মানে সাশ্রয়ী প্রকল্প করা এবং অর্থের গুরুত্বটাকে জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বের জায়গাটা দেওয়া বিবেচনাটা রাখা—এটা সরকারের লক্ষ্য। প্রকল্পগুলো বিনিয়োগ যেটা হচ্ছে সেখান থেকে কী আয় আসবে ফেরত আসবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী হবে সেই জায়গাটা গুরুত্বের সঙ্গে নেওয়া।

সরকারের উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে ১ কোটি চাকরি তৈরির লক্ষ্য সামনে রেখে প্রতিটি প্রকল্প মূল্যায়ন করা হচ্ছে। পাশাপাশি পরিবেশগত ভারসাম্য, বৈষম্য হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, এই লক্ষ্য অর্জনে এডিপি বাস্তবায়নের দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে পরিকল্পনা মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করছে, যা কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক সম্মেলনেও এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

অন্যদিকে জমি অধিগ্রহণ, অর্থবছরের কাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত পরিবীক্ষণ ঘাটতি এবং দুর্নীতিকে প্রকল্প বাস্তবায়নের বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। দীর্ঘসূত্রতা, ব্যয় বৃদ্ধি ও সময় বাড়ানোর প্রবণতা কাটিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সাশ্রয়ীভাবে প্রকল্প শেষ করতে সরকার নীতিমালা ও সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান প্রণয়নে কাজ করছে বলেও জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

Views: 167

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার।

সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার।

by admin
November 8, 2026
0
7

সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার।...

দিনাজপুরে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  উপলক্ষে  জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত

by admin
November 8, 2026
0
0

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরে যথাযোগ্য মর্যাদা ও...

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by admin
November 7, 2026
0
4

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি রাজাপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও...

ঐতিহাসিক ৭ নভেম্বর স্মরণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনা

ঐতিহাসিক ৭ নভেম্বর স্মরণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনা

by admin
November 7, 2026
0
7

ঐতিহাসিক ৭ নভেম্বর স্মরণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কূটনৈতিক অবদান স্মরণ; বাংলাদেশ-মালদ্বীপের...

লক্ষ্মীপুরে ৮ বছরের কন্যা শিশুকে ধ”র্ষণের অ’ভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর রানা আটক।

লক্ষ্মীপুরে ৮ বছরের কন্যা শিশুকে ধ”র্ষণের অ’ভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর রানা আটক।

by admin
November 7, 2026
0
68

লক্ষ্মীপুরে ৮ বছরের কন্যা শিশুকে ধ"র্ষণের অ'ভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর রানা আটক। ৭ নভেম্বর (শনিবার) সন্ধায় শহরের ১০ নং...

সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার।

সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার।

by admin
November 7, 2026
0
0

সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ November 8, 2026
  • ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও November 8, 2026
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন November 8, 2026
  • দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার November 8, 2026
  • মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ November 8, 2026
  • বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ November 8, 2026
  • মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি November 8, 2026
  • সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। November 8, 2026
  • সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন November 8, 2026
  • মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী November 8, 2026
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা November 8, 2026
  • ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 8, 2026
  • বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা November 8, 2026
  • সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল November 8, 2026
  • দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত November 8, 2026
  • মিরসরাইয়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলা শুরু, উদ্বোধনী ম্যাচে ধুম ইউনিয়নের জয় November 8, 2026
  • রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ November 8, 2026
  • সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত November 8, 2026
  • তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট ! November 8, 2026
  • মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার পরও ডেমোক্র্যাট নেতৃত্বের বিরুদ্ধে দলের ভেতরে অসন্তোষ- November 8, 2026
  • নির্বাচনে ভরাডুবির পর নিউইয়র্কের রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব পরিবর্তনের দাবি, এড কক্সের স্থলাভিষিক্ত হিসেবে আলোচনায় মাইক ললার- November 8, 2026
  • শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প November 8, 2026
  • নিউইয়র্কের হোটেলশিল্পে রান্নাঘরের কর্মীদের শক্তি ও নিরাপত্তার প্রতীক HTC Local 6 November 8, 2026
  • সীমান্তবর্তী থানা ওসি হিসেবে সাঈদের দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষায় চাইলেন সহযোগিতা November 7, 2026
  • ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 7, 2026
  • ঐতিহাসিক ৭ নভেম্বর স্মরণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনা November 7, 2026
  • কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত November 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ

      চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ

      November 8, 2026
      ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

      ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

      November 8, 2026
      জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও

      জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও

      November 8, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
        • আইন/আদালত
          • করোনাভাইরাস
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
        • বিশ্ব
          • জাতীয়
      • আন্তর্জাতিক
        • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
        • প্রশাসন
          • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d