Wednesday, October 21, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

‘পরিচ্ছন্নতা কর্মীদের কাজের নিশ্চয়তা, মজুরী বৈষম্য ও সামাজিক মর্যাদা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

admin by admin
January 23, 2025
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ স্যানিটেশন ওয়ার্কার্স ফোরাম আয়োজিত ‘পরিচ্ছন্নতা কর্মীদের কাজের নিশ্চয়তা, মজুরী বৈষম্য ও সামাজিক মর্যাদা’ শীর্ষক আলোচনা সভা আজ ২৩ জানুয়ারী ২০২৫ (বৃহস্পতিবার), সকাল ১০.৫০ টায় ঢাকার তোপখানা রোডস্থ সিরডাপ (শামসুল হক মিলনায়তন) এ অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশন এর প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আলোচনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সভাপতি রাজেকুজ্জামান রতন, বিশিষ্ট শ্রমিক নেতা আবুল হোসেন, কোয়ালিশন ফর আরবান পুওর (কাপ) এর নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান-ইয়াত, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর পরিচালক (লিগ্যাল) মোঃ বরকত আলী, সেফটি এন্ড রাইটস সোসাইটি’র নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ এর সভাপতি কৃষ্ণা লাল, ওয়াটার এইড বাংলাদেশ এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর (ইউনিভার্সাল অ্যাক্সেস) মোঃ মামুন চৌধুরী, নাগরিক উদ্যোগ এর প্রধান নির্বাহী জাকির হোসেন। পরিচ্ছন্নতাকর্মী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য বাংলাদেশ স্যানিটেশন ওয়ার্কার্স ফোরামের সমন্বয়কারী গগণ লাল, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, লালমনিরহাটের ঘুগলু বাবু বাঁশফোর, খুলনার কার্তিক রাম রাউত, ভোলার স্বপন কুমার দে, মৌলভীবাজারের ধ্রুব বাঁশফোর, ঢাকার পঙ্কজ বাঁশফোর।

নাগরিক উদ্যোগ এর প্রধান নির্বাহী জাকির হোসেন এর সঞ্চালনায় সম্প্রতি প্রয়াত বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলে দাঁড়িয়ে ০১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভার শুরু হয়।

এরপর লালমনিরহাট, মৌলভীবাজার, খুলনা এবং ভোলা জেলায় পরিচালিত গবেষণাকর্মের উপর উপস্থাপন করেন তরুণ গবেষক ফারহান হোসেন জয়। গবেষণাকর্মটিতে মোট ১৬৬ জন (পুরুষ- ৯১, নারী- ৭৫) স্যানিটেশন কর্মীর কাছ থেকে সংগৃহীত তথ্য মতে জেলাভিত্তিক পরিচ্ছন্নতাকর্মীদের মজুরী, জীবনমান, কর্মপরিস্থিতি, কাজের ধরণ এবং চুক্তির কাঠামো, সুরক্ষামূলক সরঞ্জাম, মজুরী ও জাতীয় গড় আয়ের তুলনা, স্বাস্থ্যসেবা, উৎসব ও অবসরকালীন ভাতা, বাসস্থান, জীবনযাত্রার খরচ, আয় বৈষম্য, স্বাস্থ্যঝুঁকির বিষয়গুলো উঠে আসে। উপস্থাপক সিটি কর্পোরেশন ও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী সরবরাহ, বেতন ও মর্যাদা বৃদ্ধি, দলিত কলোনীতে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, স্বাস্থ্যবীমা চালু, আউটসোর্সিং বন্ধ, বর্জ্য অপসারণে আধুনিকায়নের বিষয়ে সুপারিশ তুলে ধরেন।

সেফটি এন্ড রাইটস সোসাইটি’র নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যঝুঁকি প্রবল। তাদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী সরবরাহের পাশাপাশি শোভন কর্মপরিবেশ, মর্যাদা ও সম্মানজনক মজুরী নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অধিকতর দায়িত্বশীল হতে হবে।

ব্লাস্ট এর পরিচালক (লিগ্যাল) মোঃ বরকত আলী বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের সামাজিক স্বীকৃতি নেই। পূনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা যাবে না। চলতি বেতন স্কেলের ২০তম গ্রেডে ৮,২৫০/- মূল বেতন, আনুসাঙ্গিক মিলে প্রায় ২০,০০০/- পান একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। অথচ পরিচ্ছন্নতাকর্মীরা যে নামমাত্র মজুরী বা বেতন পান, তার সাথে এটির আকাশ-পাতাল তফাৎ। সরকারী আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে তাদের আইনী সুরক্ষা নিশ্চিত করা যেতে পারে।

বিশিষ্ট শ্রমিক নেতা আবুল হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের অধিকার আন্দোলনে হরিজননেতা নির্মল চন্দ্র দাস ও স্ক্যাভেঞ্জার ইউনিয়ন নেতা কমরেড নাসিম আলী’র অবদান অনস্বীকার্য। আউটসোর্সিং হলে সর্বস্তরে হতে হবে, কেবলমাত্র গরীব শ্রমিকদের বেলায় কেন? ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থানায় যুক্তদের বিষয়টিও গুরুত্বসহকারে সামনে আনা জরুরী। এপর্যন্ত শতকরা ০৫ ভাগ মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে, এই কি স্বাধীন বাংলাদেশের অর্জন?

কাপ এর নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান-ইয়াত বলেন, নগর দরিদ্রদের বড় অংশই হলো পরিচ্ছন্নতাকর্মী, পাদুকাশ্রমিকসহ বিভিন্ন পেশার দলিত জনগোষ্ঠী। মহানগরগুলোতে জীবনযাত্রার ব্যয় বেশি, ফলে তাদের সম্মানজনক মজুরী নিশ্চিতকরণ জরুরী। তারা একজন কর্মী বা শ্রমিক হিসেবে ন্যায্য প্রাপ্য পাচ্ছে না। ওয়েস্ট ম্যানেজমেন্ট নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। সিটি কর্পোরেশন কর্তৃক তাদের জন্য রেশন, স্বাস্থ্যসেবা কার্ড, সুপেয় পানীয় ও স্বাস্থ্যসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ এর সভাপতি কৃষ্ণা লাল বলেন, আমরা এখনও অনেকটা দাস হিসেবে আছি। পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিযুক্ত করলেও আমাদের দিয়ে কুলির কাজও করানো হয়। কর্তপক্ষের আদেশে/ চাপেই আমাদের বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গেজেট হলেও তার বাস্তবায়ন নেই। সিটি কর্পোরেশন ভেদে নিয়োগ, মজুরী ও সুবিধাদিতে বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে; এর সমাধান হওয়া প্রয়োজন।

ওয়াটার এইড বাংলাদেশ এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর (ইউনিভার্সাল অ্যাক্সেস) মোঃ মামুন চৌধুরী বলেন, নারী পরিচ্ছন্নতাকর্মীদের কর্মপরিবেশ ও স্বাস্থ্যসুরক্ষা নিয়েও আমরা কাজ করছি, যেটি আরও গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত। তাদের সর্বস্তরে অভিগম্যতা নিশ্চিত করতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা পরিচ্ছন্নতাকর্মীদের সাথে কাজের অভিজ্ঞতার আলোকে তাদের বঞ্চনা ও অবহেলা প্রত্যক্ষ করেছি। অদূর ভবিষ্যতে চলমান সমস্যাগুলোর সমাধান করা হবে। প্রথমত ‘ক্লিনার’, পরে ‘পরিচ্ছন্নতাকর্মী’ হিসেবে উল্লেখ করে তাদের মর্যাদা নিশ্চিতের চেষ্টা করা হয়েছে।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, যখন এদেশে দলিত-পরিচ্ছন্নতাকর্মীদের ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আনা হয় তখন সেটা আলাদা কোনও দেশ ছিলো না। জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক, ফলে আমরা বাইরে থেকে আসিনি। শ্রম আইনে পরিচ্ছন্নতাকর্মীরা অনুপস্থিত; স্বীকৃতিহীন। দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের মাতৃত্বকালীন সুরক্ষা ও প্রজনন স্বাস্থ্যের বিষয়টিও আলোচনায় আনতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে শ্রম সংস্কার কমিশন এর প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, আমাদের সবাইকে উপনিবেশিক ধারণা থেকে বের হয়ে আসতে হবে। শ্রম সংস্কার কমিশন তার জায়গা থেকে সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সাথে পরিচ্ছন্নতাকর্মীদের সংশ্লিষ্ট দাবী ও সুপারিশ বিবেচনা করবে। একইসাথে তাদের জায়গা থেকে যৌক্তিক ও ন্যায্য দাবী আদায়ে মাঠের আন্দোলন চালিয়ে যেতে হবে। আশা করছি পরিচ্ছন্নতাকর্মী তথা দলিত-হরিজনদের প্রতি বিদ্যমান বৈষম্য ও বঞ্চনার অবসান হবে।

Views: 260

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, গুরুত্ব পাবে যেসব বিষয়

by admin
October 21, 2026
0
8

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, জ্বালানি সহযোগিতা...

১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

by admin
October 21, 2026
0
11

দেশের ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়...

মেয়েটির চুল ধরে কসাই লোকটি মাটিতে ফেলল।

মেয়েটির চুল ধরে কসাই লোকটি মাটিতে ফেলল।

by admin
October 21, 2026
0
9

মেয়েটির চুল ধরে কসাই লোকটি মাটিতে ফেলল। তারপর কুরবানির পশুর মতো চেপে ধরে তলোয়ারের নিশানা ঠিক করল। পাশে দাঁড়ানো লোকগুলো...

চিকিৎসার কথা বলে ২০ হাজার টাকা দাবি, হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ

চিকিৎসার কথা বলে ২০ হাজার টাকা দাবি, হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ

by admin
October 21, 2026
0
10

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আবুল বাশার তালুকদার (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার...

ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী

ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী

by admin
October 21, 2026
0
5

ঝিনাইদহ: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে...

৪২ বছর বয়সে যখন মলি কোচান জানতে পারেন তার ক্যা_সার আর নিরাময়ের পর্যায়ে নেই

৪২ বছর বয়সে যখন মলি কোচান জানতে পারেন তার ক্যা_সার আর নিরাময়ের পর্যায়ে নেই

by admin
October 21, 2026
0
16

৪২ বছর বয়সে যখন মলি কোচান জানতে পারেন তার ক্যা_সার আর নিরাময়ের পর্যায়ে নেই, তখন তার সামনে জীবনের সবচেয়ে কঠিন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, গুরুত্ব পাবে যেসব বিষয় October 21, 2026
  • ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন October 21, 2026
  • মেয়েটির চুল ধরে কসাই লোকটি মাটিতে ফেলল। October 21, 2026
  • চিকিৎসার কথা বলে ২০ হাজার টাকা দাবি, হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ October 21, 2026
  • ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী October 21, 2026
  • ৪২ বছর বয়সে যখন মলি কোচান জানতে পারেন তার ক্যা_সার আর নিরাময়ের পর্যায়ে নেই October 21, 2026
  • তার সহায় সম্পত্তি, অর্থবিত্ত সবমিলিয়ে প্রায় ১৫ হাজার কোটি টাকা অর্থাৎ ১৫,০০০,০০০0০০০ টাকা October 21, 2026
  • আমার হাসবেন্ড চাকরি করে, তার ডিউটি টাইম ৮-১০ ঘন্টা। October 21, 2026
  • বয়স তো শুধু একটি সংখ্যা !!! October 21, 2026
  • সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবার পর ‘বয়কট সৌদি আরব’ ক্যাম্পেইন বাংলাদেশ থেকে শুরু হবে না October 21, 2026
  • গঙ্গাল সভ্যতার যৌনতা October 21, 2026
  • রাহুল গান্ধীর বেড টাচ নিয়ে কেন সমালোচনা হচ্ছে! October 21, 2026
  • আমার ৪ বছরের রিলেশনে থাকা বেকার প্রেমিক সরকারি চাকরি পেলো আজ ছয় দিন। October 21, 2026
  • বীর্য থেকে তৈরি হয় মুক্তার মতো গয়না! কানাডার এই শিল্পীর ব্যবসার কথা শুনলে অবাক হবেন! October 21, 2026
  • গাড়িতে যেমন দুটি হেডলাইট থাকে, আমাদের নাকের ছিদ্রও দুটি থাকার কারণ অনেকটা একই October 21, 2026
  • ‘সাইলেন্ট ট্রিটমেন্ট’ (Silent Treatment) কী এবং এটি কীভাবে কাজ করে? October 21, 2026
  • নারীরা কোরআনের নির্দেশ মোতাবেক সাজগোজ করে বের হলেও যৌনকর্মীরা তাদের চেহারা দেখাতে লজ্জা পেতো October 21, 2026
  • কথিত আছে, এক বেদুইন ব্যক্তি তাঁর চাচাতো বোনকে বিয়ে করেছিলেন October 21, 2026
  • সৌদি সরকার এই দুইজনের শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে October 21, 2026
  • মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ October 21, 2026
  • ডিমলায় পূজামণ্ডপে বিএনপি নেতারা, দিলেন আর্থিক অনুদান October 21, 2026
  • কাপাসিয়ায় ৫০ প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার October 21, 2026
  • কাপাসিয়াকে মডেল ও মাদকমুক্ত উপজেলা গড়ার প্রত্যয়: চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ October 21, 2026
  • নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন October 21, 2026
  • মদন পৌরসভা দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মির্জা কবির আহমেদ, চাইলেন সকলের দোয়া ও সমর্থন October 21, 2026
  • সুফলাকাটী ইউনিয়নের ১৩টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন রফিকুল ইসলাম October 21, 2026
  • বদলগাছীতে নিলামের টাকা বকেয়া, পরিশোধে তালবাহানার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে October 21, 2026
  • প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন October 21, 2026
  • নিহত আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন October 21, 2026
  • দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক October 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

      প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, গুরুত্ব পাবে যেসব বিষয়

      October 21, 2026
      ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

      ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

      October 21, 2026
      মেয়েটির চুল ধরে কসাই লোকটি মাটিতে ফেলল।

      মেয়েটির চুল ধরে কসাই লোকটি মাটিতে ফেলল।

      October 21, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d