বায়েজিদ, গাইবান্ধা প্রতিনিধি :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশ গ্রহণ করায় বহিষ্কার হয়েছে গাইবান্ধা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো তহিদুল আমিন মন্ডল সুমন (চেয়ারম্যান প্রার্থী)। গতকাল (৬ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী সাক্ষরিত এক পত্রে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে স্থানীয় যুবদলের সদস্য সচিব রাজু আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় গাইবান্ধা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল আমিন মন্ডল সুমনকে দল থেকে বহিষ্কার করেছে। আরও যদি কেউ কোন প্রার্থীর পক্ষে কাজ করে তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ২ দফায় সারাদেশে মোট ১৪০ জন নেতা কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি।
Views: 220
Related