বায়েজীদ, পলাশবাড়ী ,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধা জেলায় রাজনৈতিক সফরে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথি
হিসাবে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে পলাশবাড়ী পৌরসভা পরিদর্শন ও স্থানীয় পরিবহন
শ্রমিকনেতাদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির
প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের জাতীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক
নৌপরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি।
আজ ১৮ জুন শনিবার সকালে পৌরসভা পরিদর্শন ও শ্রমিকনেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের এসময়
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, পৌর মেয়র ও গাইবান্ধা জেলা বাস
মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান
বিপ্লব,প্যানেল মেয়র ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের
সভাপতি আব্দুস সোবাহান মন্ডল,বিশিষ্ট ব্যবসায়ি জোহাসহ পৌর কাউন্সিলর ও শ্রমিক নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
এসময় পৌরসভার সার্বিক উন্নয়ন মুলক কর্মকান্ড ও স্থানীয় শ্রমিকদের বিষয়ে খোঁজ খবর নেন
বীরমুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







