বাংলার লোকজ ঐতিহ্য, প্রাচীন কৃষি-জ্ঞান ও আবহমান জীবনবোধকে ধারণ করে নেত্রকোনার আংগারুয়া গ্রামের ‘মঙ্গলঘর পরিসর’-এর আয়োজনে এবং ‘কুল এক্সপোজার’-এর সার্বিক সহযোগিতায় আগামী ১৩ এপ্রিল ২০২৬ (সোমবার) চৈত্র সংক্রান্তির সূর্যোদয় থেকে ১৪ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) পহেলা বৈশাখের সূর্যোদয় পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে “তৃতীয় খনার মেলা”।
সংবাদ ও ফিচারের জন্য বিশেষ আকর্ষণ:
আন্তর্জাতিক গবেষকের উপস্থিতি: উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ও গবেষক মৌসুমী ভৌমিক তাঁর গবেষণার কাজে সারা পৃথিবীতে বাংলাদেশের একমাত্র খনা বিষয়ক এই অনুষ্ঠানের দর্শক হিসেবে উপস্থিত থাকবেন।
সাংস্কৃতিক পরিবেশনা: বরেণ্য শিল্পী কফিল আহমেদ-এর পরিচালনায় লোকগান ও পুথিপাঠের পাশাপাশি থাকছে জনপ্রিয় ব্যান্ড সহজিয়া, সমগীত, চিৎকার ও কৃষ্ণকলি-র বিশেষ পরিবেশনা।
সৃজনশীল উৎসব: ঐতিহ্যবাহী বায়োস্কোপ, লণ্ঠন উৎসব এবং বিশেষ স্মারক ‘ভোরের হাওয়া’-র উন্মোচন।
আমাদের সহযোগী ও পার্টনারসমূহ:
এই উৎসবের সফল বাস্তবায়নে আমাদের সাথে যুক্ত রয়েছেন মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল আই ও নিউজ পোর্টাল নিউজট্রেইল (newstrail), ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে এসআর পরিবহন (এসআর গ্রুপ) এবং মেডিকেল পার্টনার হিসেবে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়া পিআর ও মার্কেটিং সহযোগিতায় রয়েছে কুল এক্সপোজার।
এই অনন্য লোকজ উৎসবের সংবাদ, ছবি ও ফিচার আপনার স্বনামধন্য গণমাধ্যমে প্রচারের জন্য আপনাকে এবং আপনার প্রতিনিধিকে মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি।







