রংপুর বিভাগীয় প্রতিনিধি: পাওনা টাকা ফেরৎ চাওয়াকে কেন্দ্র করে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভূক্ত মো. জাকির হোসেন (৩৫) ও মোছা. শিউলি বেগম (৩০) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। গত ২৯ মার্চ রবিবার দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১৩ সূত্রে জানা যায়, গ্রেফতাররা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার নগভক্ত জসিপাড়া এলাকার মো. জাকির হোসেন ও তার স্ত্রী মোছা. শিউলি বেগম। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের কাছ থেকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে মো. জাকির হোসেন বিভিন্ন সময়ে ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেন। নির্ধারিত সময়ের মধ্যে চাকরি দিতে ব্যর্থ হলে ভিকটিম তার টাকা ফেরৎ চান। এনিয়ে আসামিগণ তাকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে টাকা ফেরৎ দেয়ার কথা বলে ভিকটিমকে জাকির হোসেনের ভাড়াবাসায় ডেকে নেয়া হয়। সেখানে শ্বাসরোধে তাকে হত্যা করে আসামিরা পালিয়ে যায়। এঘটনায় পরদিন ২ মার্চ নিহতের ভাই বাদী হয়ে রংপুর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। এরই অংশ হিসেবে র্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং সিপিসি-২, নীলফামারীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজল দীঘি ইউনিয়নের টুনিরহাট গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







