পাকিস্তানের কাছে আসতে থাকা J-35-কে আরও শক্তিশালী রূপে পরিণত করতে চীনের KJ-500 আর্লি ওয়ার্নিং বিমান যুক্ত করা হচ্ছে, যা দিয়ে লাহোরে থেকেই দিল্লির আকাশে চলাচল করা বিমান সহজেই সনাক্ত করা সম্ভব।
যা দক্ষিণ এশিয়ার আকাশযুদ্ধে শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। KJ-500 একটি উন্নতমানের এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল (AEW&C) প্ল্যাটফর্ম, যার শক্তিশালী AESA রাডার ৩৬০ ডিগ্রি কভারেজ দিয়ে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার দূরের টার্গেট শনাক্ত করতে পারে।
অন্যদিকে J-35 একটি স্টেলথ ফাইটার জেট, যা রাডারে ধরা পড়া কঠিন। কিন্তু এই ধরনের স্টেলথ বিমানের কার্যকারিতা আরও কয়েকগুণ বেড়ে যায় যখন আকাশে KJ-500-এর মতো “চোখ” থাকে। KJ-500 দূর থেকে শত্রু বিমানের অবস্থান শনাক্ত করে, আর J-35 সেই তথ্য ব্যবহার করে নিখুঁতভাবে আক্রমণ চালাতে পারে। পাশাপাশি বিমানটি পাকিস্হানের এয়ার ডিফেন্স HQ-9 এর সাথে যোগাযোগ রাখতে সক্ষম।
বিশেষজ্ঞদের মতে, যদি এই সিস্টেম পুরোপুরি কার্যকর হয়, তাহলে পাকিস্তান আকাশ প্রতিরক্ষায় অনেক এগিয়ে যাবে। কারণ KJ-500 শুধু শত্রু বিমানই নয়, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি নিচু উচ্চতায় উড়া ছোট লক্ষ্যবস্তুও শনাক্ত করতে সক্ষম।
Views: 169
Related