Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

পানি দূষণের ফলে স্বাস্থ্য ঝুঁকিতে জনগণ—উদাসীন সরকার: সবুজ আন্দোলন

নিশ্চিত করার জন্য জনসচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি সকল সামাজিক সংগঠনকে নিরাপদ পানি নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।

admin by admin
July 27, 2022
in জাতীয়, ঢাকা বিভাগ
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশে বর্তমান সময়ে প্রধান সমস্যা পানি দূষণ। সর্বশেষ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি দূষণকে গুরুত্ব দিয়ে বক্তব্য দেন, পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহের জন্য গুরুত্ব আরোপ করেন। আজ ২৭ জুলাই পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন “পানি দূষণ রোধে সরকার ও জনগণের করনীয়” উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে যৌথভাবে মতামত তুলে ধরুন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার, সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল কিবরিয়া ও সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ—স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জনস্বাস্থ্য ও ডায়াবেটিকস বিশেষজ্ঞ ডা: শাকিরা নোভা।

বলা হয়েছে দেশের প্রায় ৮০ ভাগ পানি শহর ও শিল্পাঞ্চল গুলোর বর্জ্য দ্বারা সরাসরি দূষিত। সাম্প্রতিক সময় গবেষণায় উঠে এসেছে ঢাকা শহরে ৯৯ শতাংশ ও সারাদেশে ৭৩ শতাংশ মানুষ অনিরাপদ পানি পান করছে। দেশে প্রতিবছর ভূগর্ভস্থ থেকে প্রায় ৩৫ দশমিক ২০ ঘন কিলোমিটার পানি উত্তোলন করা হয় যার মধ্যে ৮৫ শতাংশ কৃষি কাজে, ১৪ শতাংশ ঘর গৃহস্থালী এবং ১ ভাগ শিল্পাঞ্চলের কাজে ব্যয় করা হচ্ছে। পৃথিবীতে ভূগর্ভস্থ পানি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ অবস্থান ৬ ষ্ঠ স্থানে এবং অনিরাপদ পানি পান করার ক্ষেত্রে ৪র্থ । যা টেকসই উন্নয়ন ও পরিবেশের জন্য হুমকি। জাতীয় জীবনে টেকসই অর্থনীতি গড়তে গেলে গৃহস্থলীর পানি নিরাপত্তা, অর্থনৈতিক পানি নিরাপত্তা, পরিবেশগত পানি নিরাপত্তা এবং দুর্যোগ সহিষ্ণুতা রোধে পানি নিরাপত্তা নিশ্চিত করতে হয়। পানি দূষণের ফলে সাধারণ জনগণের জীবন মানে কি ধরনের প্রভাব ফেলে এবং স্বাস্থ্যঝুঁকি কতটুকু এ বিষয়ে নদীর দূষণ বন্ধে ও সরকারের করণীয় সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীর বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মঞ্জরুল কিবরিয়া বলেন, নদী দূষণের প্রধান কারণগুলো হলো কলকারখানার বর্জ্য, কৃষিজমিতে অতিমাত্রায় সার ও কীটনাশক ব্যবহার করা, নদীতে অনিয়ন্ত্রিত বাঁধ নির্মাণ করার ফলে নদীর স্বাভাবিক গতি প্রবাহ বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে ঢাকা সিটির বর্জ্য অপসারণের জন্য খাল গুলো দখল—দূষনে জর্জরিত। যদিও বেশ কিছু খাল পুনরুদ্ধার করা হয়েছে কিন্তু প্লাস্টিক পণ্য ও বিভিন্ন বর্জ্য সরাসরি বুড়িগঙ্গা নদী সহ ঢাকার চারপাশের নদীতে গিয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নদীর রক্ষা কমিশনকে পূর্ণাঙ্গ ক্ষমতা, পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও লোকবল নিয়োগের ব্যবস্থা করার পাশাপাশি পানি দূষণ বন্ধে সিটি কর্পোরেশন, ওয়াসা, পরিবেশ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, নদী রক্ষা কমিশন ও নৌ মন্ত্রণালয় কে একত্রিত করে শক্তিশালী পরিচালনা পরিষদ গঠন করতে হবে।

পানি দূষণ থেকে উত্তরণের জন্য পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, পানি দূষণের ফলে বাংলাদেশে জনগণের স্বাস্থ্য ব্যবস্থা হুমকির মুখে। শিল্প ও কলকারখানার বর্জ্য সরাসরি নদী,খাল ও সমুদ্রে গিয়ে পড়ছে। যার ফলে পানি দূষণ বাংলাদেশে এখন প্রধান সমস্যা। পানি দূষণ থেকে উত্তরণের জন্য সি ই টি পি ব্যবহারের জন্য নির্দেশনা থাকলেও কেউ তা মানছে না। এক্ষেত্রে সরকার উদাসীনতার পরিচয় দিচ্ছে। যার ফলশ্রুতিতে বর্তমানে সাধারণ জনগণ এবং আগামী প্রজন্ম স্বাস্থ্য ঝুঁকিতে পতিত হচ্ছে। ১ লিটার পানি বিশুদ্ধ করতে ১৮—২০ টাকা খরচ হয় যা অত্যন্ত ব্যয়বহুল যার ফলে শিল্প উদ্যোক্তারা ইটিভি ফর্মুলা ব্যবহার করতে চান না। তাই আমি মনে করি বাইপাস ক্যানাল পলিসির মাধ্যমে দেশের শতকরা প্রায় ৮০ ভাগ পানি বিশুদ্ধ করা সম্ভব। পদ্ধতিটা এমন একই অঞ্চলে ১০— ২০ কারখানাকে একটি মিনি প্ল্যান্টের মাধ্যমে পানি শোধন করে পরবর্তীতে তা নদী বা খালে পতিত করতে হবে। এক্ষেত্রে প্রতি লিটার পানি বিশুদ্ধ করতে ২—৩ টাকা খরচ হবে। সরকারের উচিত কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা জোরদার এবং সিসি ক্যামেরার আওতায় অন্তর্ভুক্ত করা। অঞ্চলভিত্তিক নতুন লোকবল নিয়োগ করে পানি বিশুদ্ধ করতে অভিযান পরিচালনা জোরদার এবং নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা, সাধারণ জনগণকে ব্যাপকভাবে সচেতন করে পানি দূষণ রোধ করা সম্ভব।

নদীর দখল ও দূষণমুক্ত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ কিছুটা দৃশ্যমান হলেও বর্তমানে বন্ধ থাকায় আবার একই অবস্থা বিদ্যমান হয়েছে। দখলমুক্ত জায়গায় নদীর পাড় জুড়ে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ এবং সামাজিক বনায়নের ব্যবস্থা করতে হবে। ইকোপার্ক নির্মাণসহ স্থানীয় প্রশাসনকে সচেতন করে দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে হবে। নদীর খনন কাজ সঠিকভাবে পরিচালনা করে আগাম বন্যা প্রতিহত করার জন্য নদীর গভীরতা বৃদ্ধি করতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার সাকিরা নোভা বলেন, দূষিত পানি পান করা ও ব্যবহারের ফলে টাইফয়েড, কলেরা , আমাশয়, জন্ডিস, হেপাটাইটিস বি এবং চর্ম রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দূষিত ও লবণাক্ত পানি ব্যবহারের ফলে নারীর বন্ধ্যাত্ব রোগের পরিমাণ বাড়ছে এবং নবজাতক শিশু জন্মগ্রহণ করার সময় জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিচ্ছে । এছাড়াও ক্যান্সার রোগ ও হতে পারে। দূষিত পানি ফসল উৎপাদনে ব্যবহার করায় শাক সবজি ভক্ষণ করার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং ক্যামিকেল যুক্ত সার ব্যবহার করাও মাটির জন্য ক্ষতিকর। উপকূলীয় অঞ্চলে অনিরাপদ পানি পান করার ফলে নারী ও শিশুরা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পতিত হচ্ছে। বিশেষ করে নারীর অনিরাপদ গর্ভপাত বৃদ্ধি পেয়েছে।
এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য জনসচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি সকল সামাজিক সংগঠনকে নিরাপদ পানি নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।

Views: 464

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
3

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

by admin
October 13, 2026
0
2

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে গড়ে ওঠা দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকে...

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

by admin
October 13, 2026
0
8

ক্যাম্পাস   চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক...

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

by admin
October 13, 2026
0
15

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবং নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে...

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

by admin
October 13, 2026
0
23

হুথিদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত হওয়ায় এখন পর্যন্ত ঢাকা থেকে ৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়েছে। এর মধ্যে...

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

by admin
October 13, 2026
0
19

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে রাস্তায় পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি হাতবোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      October 13, 2026
      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      October 13, 2026
      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d