Monday, October 19, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

admin by admin
September 19, 2026
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও জনরোষ নিয়ন্ত্রণে আসেনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বিক্ষুব্ধ শত শত এলাকাবাসী একজোট হয়ে মামলার প্রধান আসামি মোস্তফা কামালের (৫৫) দোতলা বাড়িতে হামলা চালান। কয়েক ঘণ্টা ধরে চলা তাণ্ডবে বাড়িটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, নামাজ শেষে কয়েকশ মানুষের একটি মিছিল দোগাছি ইউনিয়নে অবস্থিত মোস্তফার বাড়িতে যায়। উত্তেজিত জনতা বাড়ির সীমানাপ্রাচীর, দরজা এবং জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। ভেতরের আসবাবপত্র তছনছ করার পাশাপাশি জানালার গ্রিলসহ বিভিন্ন সামগ্রী খুলে নিয়ে যাওয়া হয়। হামলার আশঙ্কায় আগের দিন থেকেই বাড়িটির নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হলেও বিপুলসংখ্যক মানুষের ক্ষোভের মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিছু হটতে বাধ্য হয়।

ঘটনাস্থলের পরিস্থিতি তুলে ধরে পারভেজ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘গতকাল থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল। তবে আজ জুমার পর সবাই একসঙ্গে চড়াও হলে পুলিশ চেষ্টা করেও পরিস্থিতি সামাল দিতে পারেনি। একপর্যায়ে তারা সরে যায়। ছোট শিশুটির সঙ্গে যে পাশবিক আচরণ করা হয়েছে, তা কেউ মেনে নিতে পারছে না।’ অভিযুক্তের কঠোর শাস্তির পাশাপাশি এলাকায় তার কোনো চিহ্ন না রাখার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড ডিফেন্ডার’-এর পাবনা জেলা শাখার সদস্য সচিব আব্দুর রব মন্টু জানান, বিচারহীনতার শঙ্কা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থাহীনতা থেকেই এ ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা দেয়। তবে এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিবাদের নামে আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি রোধে রাষ্ট্র ও প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বাড়িটিতে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছিল। তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ও ক্ষয়ক্ষতি বিবেচনায় আগেই বাড়িটির গুরুত্বপূর্ণ মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল পুলিশ।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কেনাকাটার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় শিশু কামরুন্নাহার কলি। নিখোঁজের সাত দিন পর ১৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় একটি পরিত্যক্ত ডোবা থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের তদন্তে প্রকাশ পায়, মোস্তফা ও তার ভাড়াটিয়া ইয়াছিন আলী (২১) শিশুটিকে ফুসলিয়ে মুদি দোকানের পেছনের কক্ষে নিয়ে যায় এবং পাশবিক নির্যাতন চালায়। পরে পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। লাশটি প্রথমে বস্তায় ভরে খাটের নিচে এবং পরবর্তী সময়ে ডোবায় ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় মূল দুই অভিযুক্ত মোস্তফা কামাল ও ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মুঠোফোন থেকে উদ্ধার করা ডিজিটাল প্রমাণাদির ভিত্তিতে ঘটনার সত্যতা মিলেছে। আসামিদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দাখিলের আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Views: 149

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

by admin
October 19, 2026
0
12

হুথিদের একের পর এক হামলার ঘটনায় ঢাকা থেকে সৌদি আরব রুটে ১১৮টি ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে। এর মধ্যে ৫২টি...

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা

by admin
October 19, 2026
0
10

মা ইলিশ সংরক্ষণে জাতীয় সংসদের ১১১ এমপিকে নির্দেশনা (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। রোববার (১৮...

সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

by admin
October 19, 2026
0
18

প্রশাসনে কর্মরত সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১...

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

by admin
October 19, 2026
0
7

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম শুরু করতে সরকার নানা...

বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে

বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে

by admin
October 19, 2026
0
11

  ​ (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে তথ্য অধিকার আইন, ২০০৯ এর আওতায় নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিয়েও কাঙ্ক্ষিত তথ্য...

বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

by admin
October 19, 2026
0
3

  বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার October 19, 2026
  • প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের October 19, 2026
  • ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী October 19, 2026
  • মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা October 19, 2026
  • সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি October 19, 2026
  • তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী October 19, 2026
  • বিএনপিই বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির October 19, 2026
  • সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার October 19, 2026
  • বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে October 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ১০হাজার টাকা জরিমানা October 19, 2026
  • বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প October 19, 2026
  • মানুষের জীবনের চেয়ে ব্যবসার মুনাফা বড় হতে পারে না October 19, 2026
  • হ্যামট্রামিকের মেয়র নির্বাচনে ১২ ভোটে এগিয়ে মুহিত মাহমুদ October 19, 2026
  • আল্লাহর ওপর ভরসা, জীবনের প্রতি কৃতজ্ঞতা-প্রতিবেদক: এমডি নাসির October 19, 2026
  • শিক্ষা সংকট ও দ্রব্যমূল্যের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ১২০০ October 19, 2026
  • বোনের ফোনে পাওয়া পারিবারিক টেক্সট বার্তার সূত্র ধরে ইলহান ওমরের বাড়িতে অভিযান October 19, 2026
  • রেল লাইনের দৈর্ঘ্য নয়, মানগত গভীরতা বেশি প্রয়োজন” -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- October 19, 2026
  • হোচুলের পুনর্নির্বাচনী প্রচারে ৪৩ লাখ ডলার, ব্লেকম্যানকে নিশানা করে নতুন বিজ্ঞাপন October 19, 2026
  • রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন October 19, 2026
  • একটি ভোট অনেক গুলো স্বপ্ন- মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন  October 19, 2026
  • মিরসরাইয়ে ১২ ফুটের অজগর উদ্ধার, ইকোপার্কের বনে অবমুক্ত October 19, 2026
  • হিসাব বিজ্ঞান সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রজত জয়ন্তী October 19, 2026
  • মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন October 19, 2026
  • ফ্যাসিষ্টদের পথ কি জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে : ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী October 19, 2026
  • দুর্গাপূজা মÐপে দায়িত্বরত অসুস্থ আনসার সদস্যের হাসপাতালে মৃত্যু October 19, 2026
  • মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২২ লাখ টাকা October 19, 2026
  • চিনিগুঁড়া ধানে দুর্গাপ্রতিমা, খুলনায় নজর কাড়ছে ব্যতিক্রমী শিল্পকর্ম October 19, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের  তিন মাস পর দুয়ার খুলেছে, জেলেদের সামনে নতুন সংকট October 19, 2026
  • বিচারালয়সহ সকল বিভাগের দুঃশাসন হটাও – ইসলামী কল্যাণরাষ্ট্র কায়েম করো : আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন October 19, 2026
  • মিরসরাইয়ে পাঁচ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল হস্তান্তর সনদ দিল বেজা October 19, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

      দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

      October 19, 2026
      প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

      প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

      October 19, 2026
      ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

      ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

      October 19, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d