পাবনা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মাহমুদুন্নাহার মিলি। মনোনয়ন পেয়ে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সোমবার দিনব্যাপী বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাবর রোডস্থ কার্যালয় থেকে প্রার্থীদের সাক্ষাৎকার শেষে দলীয় মনোনয়ন পত্র দেয়া হয়।
এসময় মাহমুদুন্নাহার মিলি বলেন, নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে যদি আমি বিজয়ী হতে পারি তবে সাঁথিয়া-বেড়াকে একটি আদর্শ ও মডেল এলাকাতে পরিণত করব। নিরলসভাবে এলাকার উন্নয়নে কাজ করে যাবো।
মাহমুদুন্নাহার মিলি কর্মজীবনে তিনি পাবনা বিএড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রার্থী হিসেবে তিনি সাঁথিয়া-বেড়া উপজেলাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ
গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা...






