মোঃ আব্দুল আজিম, দিনাজপুর \ দিনাজপুরের পাবর্তীপুর উপজেলা পৌর শহরের ২নং ওয়ার্ডের স্টেশন রোডস্থ আলহাজ্ব মহিউদ্দিন সড়ক কাপড়ের মার্কেটের মালিক মীর সিরাজুল হক সরকারী খাস জমি বন্দবস্ত নিয়ে সেখানে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। উক্ত নির্মাণ কাজ বন্ধ করে তা অপসারণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেন মোঃ আমিন। আবেদন করার পর সেই রাতেই আমিনের বাসায় স্থানীয় সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে বিভিন্ন রকম হুমকি প্রদান করেন মীর সিরাজুল হক। এব্যাপারে পাবর্তীপুর রেলওয়ে থানায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বাদী হযে অভিযোগ করেন আমিন।
অভিযোগ সুত্রে জানা যায়, পার্বতীপুর পৌরসভাধীন ২নং ওয়ার্ডের নতুন বাজার নামক স্থানে আলহাজ্ব মহি উদ্দিন সড়কে বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের অর্থ যোগানদাতা মীর সিরাজুল হক (৭০), পিতা মৃত-খলিলুর রহমান, সাং- নতুন বাজার, কাপড় মার্কেট, থানা- পার্বতীপুর, জেলা- দিনাজপুর। স্থানীয় নতুন বাজার কাপড় মার্কেটস্থ আলহাজ্ব মহিউদ্দীন সড়কে খাস জমি বন্দবস্ত নিয়ে নিয়মবর্হিভূত ভাবে চার তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ শুরু করে। এতে স্থানীয় ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীরা নানাবিধ দূর্ভোগের সম্মুখীন হতে হয়। আওয়ামীলীগ পতনের পর দীর্ঘ ১৬ মাস মীর সিরাজুল তার চার তলা ভবনের নির্মান কাজ বন্ধ রাখে। পূনরায় ভবনের নির্মাণ কাজ শুরু করলে আমিনসহ স্থানীয় লোকজন ১নং বিবাদী মীর সিরাজুল হককে তার চার তলা ভবনের নির্মান কাজ বন্ধ রাখার পরামর্শ দিলে সিরাজুল হক তাদের কথার কোন কর্নপাত না করে অবৈধ ভাবে নির্মান কাজ চলমান রাখে। এরপর আমিন বাদী হয়ে বিষয়টি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত ভাবে অবহিত করলে ১নং বিবাদী মীর সিরাজুল হক বাদী আমিনের উপর ক্ষিপ্ত হয়ে আমিনের ক্ষতি সাধন করার জন্য নানা প্রকার সুযোগ খুজতে থাকে।
মোঃ আমিন জানান, গত ১৯/০৪/২০২৬ তারিখ রাত সাড়ে ৮টায় পার্বতীপুর পৌরসভাধীন ০৭নং ওয়ার্ডের পার্বতীপুর সরকারী কলেজ এর মেইন গেটের পার্শ্বে অবস্থান করাকালে, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ সদস্য বিবাদী ২। মোঃ সাদ্দাম হোসেন (২৮), পিতা মৃত- নজমুল আবেদীন, সাং- নতুন বাজার, গুলশান নগর, ৩। পংকজ রায় (৩০), পিতা মৃত- পুতুল রায়, সাং- নতুন বাজার, রোস্তমনগর, উভয় থানা- পার্বতীপুর, জেলা- দিনাজপুরদ্বয় ছাড়াও অজ্ঞাতনামা ৫/৭ জন মটর সাইকেল যোগে হেলমেট পরিহিত অবস্থায় আমার কাছে এসে আমাকে ১নং বিবাদীর বিরুদ্ধে দায়েরকৃত লিখিত অভিযোগটি উত্তোলন করার জন্য বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে বলে এখন তোকে নগদ ১ লক্ষ টাকা চাঁদাদাবী করে। আমি তাদের প্রস্তাব প্রত্যাখান করলে বিবাদীগণ আমার উপর ক্ষিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং তাহাদের হাতে থাকা ধারালো ছোরা-চাকু দিয়া মারপিট করিতে উদ্যত হয়। শোর-গোল শুনে পার্শ্ববর্তী লোকজন মোঃ হাসান আলী (৩০), পিতা- মহির উদ্দিন, মোঃ মোশারফ হোসেন (৩২), পিতা- মোঃ আঃ জলিল, উভয় সাং- নিউ কলোনী, ০৭নং ওয়ার্ড, থানা- পার্বতীপুর, জেলা- দিনাজপুরদ্বয় ছাড়াও আরও অনেকে ঘটনাস্থলে আগাইয়া আসে। স্বাক্ষীদের উপস্থিতিতে বিবাদীগণ আমাকে বলে যে, পার্বতীপুর হইতে আমাকে পালাইতে হইবে। অন্যথায়, আমাকে দিনে-দুপুরে, যেখানে পাবে, সেখানে জন সম্মুখে আমাকে হত্যা করে লাশ গুম করবে বলেও হুমকি দিয়ে চলে যায়। প্রকাশ থাকে যে, উপরোক্ত বিবাদীগণের দ্বারা যে কোন মুহুর্তে আমার ও আমার পরিবারবর্গের বড় ধরনের ক্ষতি হতে পারে।
এব্যাপারে জানতে অভিযুক্ত মীর সিরাজুল হককে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেন নাই।
রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা
রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ...








