আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ দেশের উত্তর জনপদের খ্যাতীয়মান প্রাচীন সভ্যতার নিদর্শন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার। ঈদের আনন্দে ভ্রমন পিপাসুদের পদচারনায় মূখরিত হয়ে উঠে নওগাঁ জেলার পর্যটন কেন্দ্র গুলো। অন্যান্য বছরের তুলনায় এবার আবহাওয়া ও অনুকুল পরিবেশের কারনে ভ্রমণ পিপাসুদের মধ্যে উৎসব মুখোর পরিবেশ লক্ষ্য করা গেছে। ঈদের ছুটিতে পাহাড়পুর বৌদ্ধবিহার জমে উঠেছিল হাজার হাজার দর্শনার্থীদের মহা মিলন মেলা। ইতি মধ্যেই সরকারি ছুটি শেষ হয়েছে। ঈদে ঘর মুখো মানুষেরা আবার কর্মস্থলে ফিরে যেতে শুরু করেছে। তার পরেও ইতিহাস ঐতিহ্যের সমাহার ও সৌন্দর্য্যরে ভরপুর পাহাড়পুর বৌদ্ধবিহার ও যাদুঘর এখনো দর্শনার্থী ভরপুর। পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ জানায় ঈদের দিন শনিবার বিকালে মেঘলা আকাশ ও রিমঝিম বৃষ্টির কারনে দর্শনার্থীরা কিছুটা বিরম্বনার শিকার হয়। হাজার হাজার দর্শনার্থী আশ্রয় নেওয়ার মত যাত্রী ছাউনি এখানে নেই। তাই ভিজতে হয়েছে দর্শনার্থীদের। ঈদের ২য় দিন রোববার দর্শনার্থী ছিল চোখে পড়ার মত নেমে এসেছিল নারী পুরুষের ঢল। দর্শনার্থী আতোয়ার রহমান বলেন এখানকার পরিবেশ খুবই ভালো। খুব ভালো লাগছে ঘুরতে এসে। দুরদুরান্ত থেকে এতো মানুষ এখানে ঘুরতে আসে আমি না আসলে বুঝতে পারতাম না। দর্শনার্থী মিষ্টি ও মিম জানায় আমাদের বাসা এই উপজেলাতেই তবু আমরা বারবার ছুটে আসি। এটা আমাদের ইতিহাস ঐতিহ্য যার মাধ্যমে আমাদের এলাকার নাম পরিচয় তুলে ধরে বিশ^ দরবারে। ঈদ উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থী নারী পুরুষ, কন্টেন্ট ক্রিয়েটর ছবি তোলা, সেলফি, ভিডিও করতে সবাই বাস্ত হয়ে পড়ে। পাহাড়পুর বৌদ্ধ বিহার কাষ্টোডিয়ান ফজলুল করিম অর্জু বলেন রমজানের ঈদে ছিল দর্শনার্থীর উপছে পড়া ভীড়। এবার দর্শনার্থীরা খুব আনন্দ করেছে। আবহাওয়াটা ভালো ছিল শীত ও নাই আবার গরম নয়।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








