Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

পিনাক রঞ্জন শেখ হাসিনার পতন হবে আগেই জানত ভারত

admin by admin
October 14, 2024
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ, ভারত/কলিকাতা, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

গত ৫ আগস্ট বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটবে; আমরা কি তা জানতাম। এমন প্রশ্ন আমাদের করা হলে আমরা উত্তরে বলব, আমরা অবশ্যই জানতাম। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনা তার পতন সম্পর্কে অবগত ছিলেন কিনা। আমার মনে হয় যে এরকম ঘটনা ঘটতে পারে তিনি তা অনুমান করেননি, সম্ভবত আপনি যদি ১৫ বছর ক্ষমতায় থাকেন তবে আপনি অনুভব করবেন যে সবকিছু ঠিকই আছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন পিনাক রঞ্জন, যিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশেষ সচিব (জন-কূটনীতি)। ২০০৭-০৯ সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন পিনাক, যে সময়ে ঘটেছিল ১/১১ এর পটপরিবর্তন। তার আগে ১৯৯৯-২০০২ সাল পর্যন্ত ঢাকায় ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

 

ইন্ডিয়ান এক্সপ্রেসের কূটনীতি বিষয়ক সম্পাদক শুভজিৎ রায়কে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সুপ্রিমকোর্ট কোটার অনুপাত ৭ শতাংশ করার পরে বিক্ষোভ প্রশমিত হবে বলে মনে করেছিলাম। এসব বিক্ষোভে চলাকালে ৩০০ জনের বেশি নিহত হয়। বিক্ষোভকারীরা তখন ৯ দফা দাবি নিয়ে ফিরে আসে। তারা কয়েকজন মন্ত্রী ও পুলিশ কমিশনারের পদত্যাগসহ অন্যান্য দাবি করে। যদিও কেন তারা এসব (দাবি) করেছে, তা একটি রহস্য।’

‘এদিকে হাসিনা অবশ্যই তার মন্ত্রীদের বরখাস্ত করতে রাজি হননি, তখন তারা আবারো তাণ্ডব শুরু করে। এইবার অত্যন্ত কার্যকর একটি শক্তি তাদেরকে সমর্থন দেয়’ – দাবি করেন তিনি।

ঢাকার ব্যবসায়ী, রাজনীতিবিদ ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের কাছে ১/১১ সময়ের একজন পরিচিত মুখ ছিলেন পিনাক। তিনি বলেন, ‘আমার ধারণা এখানে অন্যান্য প্রভাবগুলো কাজ করেছে — যার বেশিরভাগ বিদেশি এবং কিছু ছিল অভ্যন্তরীণ।’

এটি এত রাজনৈতিক রূপ কেন নিল যে, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি উঠলো? – এমন প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন বলেন, ‘এটাও একটা (গুরুত্বপূর্ণ)  প্রশ্ন। আমি বলব, সেনাবাহিনী তাকে রক্ষা করতে অস্বীকার করার মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেছে। তারা (হাসিনাকে) জানিয়ে দেয়, আমরা বিক্ষোভকারীদের ওপর গুলি করব না।’

হাসিনার অধীনে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক :  পূর্ববর্তী বিএনপি–জামায়াত সরকারের সঙ্গে ভারতের সমস্যা ছিল নিরাপত্তা ইস্যু এবং পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) সঙ্গে তাদের মৈত্রী। বিএনপি বরাবরই একটু ডানপন্থী এবং পাকিস্তানপন্থী। জামায়াত, অবশ্যই, সব সময় পাকিস্তানপন্থী ছিল, যদিও তারা এখন দাবি করে যে তারা আলাদা। বিএনপিও দাবি করে, তারা বদলে গেছে।

 

কিন্তু ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি বলেছিলেন, তারা বাংলাদেশের মাটি ভারতীয় নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে ব্যবহার হতে দেবেন না। এই সবকিছু প্রত্যাশিত কাজ তিনি করেছেন। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নেতাদের ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। শেখ হাসিনা নিশ্চিত করেছেন যে বিদ্রোহীদের শিবির উপড়ে ফেলা হয়েছে এবং (তাদের) হস্তান্তর করা হয়েছে। তাই সেই দিক থেকে হাসিনা আমাদের কাছে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি নিরাপত্তার বিষয়টিতে (ভারতের চাহিদা) পূরণ করেছেন।

শেখ হাসিনা আরও বুঝতে পেরেছিলেন, অর্থনৈতিক দিক থেকে ভারতের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করা ভালো হবে। আমার মনে আছে, কীভাবে হাসিনা আমাকে প্রথম বলেছিলেন যে তার ভারত থেকে বিদ্যুৎ দরকার। এভাবেই গ্রিড সংযোগের প্রকল্প শুরু হয়। আজ আমরা প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট সরবরাহ করি। আমরা ডিজেল এবং পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করার জন্য নুমালিগড় শোধনাগার থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত পাইপলাইন স্থাপনের পরিকল্পনাও করেছি, যা নৌকা এবং অন্যান্য নদী দিয়ে চলাচলকারী কার্গোর জ্বালানি সরবরাহ করার মাধ্যমে আমাদের অর্থনীতিকে সাহায্য করবে। এটি নদীমাতৃক দেশ হওয়ায় নৌকা ও কার্গো সর্বত্রই যাতায়াত করতে পারে।

অর্থনীতি নিয়ে অসন্তোষ, বিশেষ করে তরুণদের মধ্যে : আমি মনে করি, ইউক্রেন যুদ্ধ শুরু না হওয়া পর্যন্ত এবং জ্বালানি ও খাদ্যের দাম আকাশচুম্বী না হওয়া পর্যন্ত মানুষ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে স্বাগত জানিয়েছে। তদুপরি, বাংলাদেশের প্রবৃদ্ধি সম্ভবত ন্যায়সংগত ছিল না। সৃষ্ট কর্মসংস্থান ছিল অপর্যাপ্ত এবং একটি তরুণ প্রজন্ম অর্থনীতিতে প্রবেশ করছে। এ কারণে কোটাবিরোধী আন্দোলন শুরু হয়। কারণ, এই কোটা সরকারি কর্মসংস্থানে প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এ ছাড়া, নির্বাচনের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। কারণ, নতুন ভোটাররা মনে করেন যে তাদের হাতে অপশন থাকছে না (পছন্দের প্রার্থী বাছাইয়ের অধিকার তাঁরা পাচ্ছেন না)। সেটাও ক্রমবর্ধমান অসন্তোষকে বাড়িয়ে দিয়েছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে কোটা পদ্ধতি চালু হয়। এরপর সরকার সিদ্ধান্ত নেয়, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন—তাদের কিছু অগ্রাধিকার দেওয়ার। এরপর তাদের জন্য সরকারি চাকরিতে কোটা নির্ধারণ করা হয়। বছরের পর বছর ধরে চলার পর সেই প্রজন্ম যখন অতীত হয়ে গেছে, তখন তাঁরা দাবি করলেন যে কোটা অব্যাহত রাখতে হবে এবং তাদের সন্তানদের ও পরে তাঁদের নাতি–নাতনিদের দিতে হবে।

 

এই মতবিরোধের সূত্রপাত তখনই হলো যখন দেখা গেল, সংখ্যালঘু, নারী ইত্যাদির জন্য কোটা রাখলে মোট কোটা প্রায় ৫৬ শতাংশে পৌঁছায়। ২০১২ সালে প্রথম কোটাবিরোধী আন্দোলন শুরু হয়। ২০১৮ সালে শেখ হাসিনা কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বাতিল করার জন্য একটি সরকারি আদেশও জারি করেছিলেন। কিন্তু কোটার সুবিধাভোগীরা পরে সেই আদেশ চ্যালেঞ্জ করেন। এরপর হাইকোর্ট সেই আদেশ স্থগিত করেন এবং তখনই আবার আন্দোলন শুরু হয়।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে : এই সরকার বিভিন্ন ধরনের লোক নিয়ে গঠিত। সেখানে রয়েছেন উগ্র ডানপন্থী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের একজন নেতা। এরপর আছেন বিএনপির সহানুভূতিশীলেরা। এবং তারপর, অবশ্যই, অধ্যাপক ইউনূস আছেন, তিনি একজন বড়, আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব। আমি বলব, তিনি অত্যন্ত হাসিনাবিরোধী এবং তিনি (হাসিনা) তাঁর বিরুদ্ধে বেশ কিছু মামলা করেছেন। যেমন—অর্থ আত্মসাতের মামলা।

আমার চিন্তা হলো, তারা (সরকারের বিভিন্ন বিভাগ) একসঙ্গে কাজ করতে পারবে কি? এরা সবাই সরকারকে বিভিন্ন দিকে টানতে পারে। উপদেষ্টা পরিষদে দুজন ছাত্রনেতা রয়েছেন এবং স্পষ্টতই, প্রতিটি মন্ত্রণালয়ে তদারকির জন্য দুজন ছাত্র নিযুক্ত রয়েছেন। অবশ্যই, কিছু ইঙ্গিত এখানে রয়েছে। উদাহরণস্বরূপ, অধ্যাপক ইউনূস বলেছেন, আমাদের অবশ্যই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করতে হবে।

তিনি আরও বলেছেন যে তিনি চাইবেন বাংলাদেশ সাউথ–ইস্ট এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশনে (আসিয়ান) যোগ দেওয়ার সুযোগ পাক। কিন্তু শেষ পর্যন্ত বাস্তবতা আপনাকে পীড়া দেবে। সব জিনিস আগের অবস্থাতেই রয়েছে: হিন্দুদের ওপর হামলা হয়েছে, দুর্ভাগ্যবশত তাদের আওয়ামী লীগ সমর্থক হিসেবে দেখা হচ্ছে। ২০০১ সালে বিএনপি–জামায়াত সরকার ক্ষমতায় আসার পরও একই ঘটনা ঘটেছিল।

ভারতে শেখ হাসিনার উপস্থিতি প্রসঙ্গে : শেখ হাসিনা আগেও এখানে ছিলেন, ১৯৭৫ থেকে ১৯৮১ পর্যন্ত ছিলেন। যখন তার পুরো পরিবারকে রাজনৈতিক চক্রান্তের অংশ হিসেবে হত্যা করা হয়েছিল। তিনি আবার এসেছেন। আওয়ামী লীগের রাজনৈতিক নেতা হিসেবে তাঁর কি কোনো ভবিষ্যৎ আছে? আমি বলব, আওয়ামী লীগ পুনর্গঠিত হওয়ার সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিতে পারি না। তাঁরা এমন কোনো দল নয় যে অদৃশ্য হয়ে যাবে। তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তাহলে কি হাসিনা ফিরে যাবেন? তাকে মামলা ও তদন্তের মুখোমুখি হতে হবে এবং তারা তাকে জেলে পাঠাতে পারে। খালেদা জিয়ার সঙ্গে যা করা হয়েছে, প্রতিহিংসার রাজনীতি হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু আওয়ামী লীগ কি নতুন নেতা তৈরি করবে? এসবই কেবল সম্ভাবনার কথা। হাসিনা এখানে থাকবেন কি না, সেটা তার বিষয়। আমি মনে করি না, ভারত সরকার তাকে বের করে দেবে।

Post Views: 166

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
59

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
88

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d