Wednesday, November 11, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

পিলখানার শহীদদের ‘ভিন্ন আবহে’ স্মরণ

admin by admin
February 25, 2025
in আইন/আদালত, জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

১৬ বছর আগে পিলখানায় সেনা সদস্যদের হত্যাকাণ্ডের দিনকে এবার ‘ভিন্ন আবহে’ স্মরণ করা হচ্ছে, মাত্র একদিন আগে যে দিনটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সীমান্তরক্ষা বাহিনীর সদর দপ্তরে একসঙ্গে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার এই ঘটনাকে ‘জাতীয়ভাবে স্বীকৃতি’ দিতে দাবি জানিয়ে আসছিলেন পরিবারের সদস্যরা।

এর পরিপ্রেক্ষিতে গত রোববার ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রথমবারের মতো পালন হওয়া এই দিবসের শুরুতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বনানী সামরিক কবরস্থানে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৯টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তরফে পুস্পস্তবকের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

পর্যায়ক্রমে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

এরপর শহীদদের নিকটাত্মীয় ও স্বজনরা ফুল দিয়ে শ্রদ্ধে জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অতিথিরা অংশ নেন।

প্রতিবারের মতো দিনটি পালিত হলেও এবারের দিনটিকে ‘ব্যাতিক্রম’ হিসেবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আমাদের ৫৭ জন অফিসার শাহাদাত বরণ করেছেন, সবমিলিয়ে ৭৪ জন শাহদাত বরণ করেছেন। তাদের আত্মার মাগফেরাতের জন্য এসেছি, এটা প্রতি বছরই আসা হয়।

কিন্তু এবার একটু ডিফরেন্স হইলো- এবার থেকে এটা শহীদ সেনা দিবস হিসেবে ডিক্লেয়ার করা হইছে। আমরা শহীদ সেনা দিবসে এখানে আসছি। শহীদদের পরিবাররাও আসছেন, তাদের আত্মার মাগফেরাতের জন্য।

শহীদ সেনা সদস্যদের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা বিচারের দাবি আরেকটা শহীদ সেনা দিবস ঘোষণা করা। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি, আজকে শহীদ সেনা দিবস হিসেবেই কিন্তু পালন করা হচ্ছে।

আরেকটা দাবি ছিল বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং ২৪ জানুয়ারি থেকে শুরু হইছে কমিশনের কাজ। তাদের তিন মাস সময় দেওয়া হইছে, তাদের রিপোর্টের বেসিসে যারা দোষী সাব্যস্ত হবে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।

 

বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় সাজা ভোগ শেষ হলেও বিস্ফোরক মামলাটি থেমে থাকায় অনেকে কারাগারে রয়েছেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, হত্যা মামলায় যাদের সাজা হয়েছিল, তারপরে বিস্ফোরক মামলার জন্য কিন্তু অনেকে তাদের সাজা ভোগ হওয়ার পরেও জেলে ছিল। তাদের কিন্তু অনেকেরই জামিন হয়ে গেছে।

আরও যদি এরকম থাকে- কোর্ট বসলে এটা দেখবে, এটা আমাদের হাতে না। সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয় দেবে।

গত ১৫ বছরে কেন ‘শহীদ সেনা দিবস’ ঘোষণা হয়নি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৫ বছর কেন এটা ডিক্লেয়ার করে নাই, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না।

সঠিক বিচার নিয়ে স্বজনদের ‘অভিযোগ’ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, আর সঠিক বিচার যেন হয়, এজন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তাদের রিকমন্ডেশনের উপর ভিত্তি করে আমরা পরবর্তী অ্যাকশনটা নেব।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৫ বছরের প্রশ্নগুলিতো আপনারা গত ১৫ বছর করতে পারতেন। গত ১৫ বছরের উত্তর তো আমি দিতে পারব না।

এই যে এখন যে হারে প্রশ্ন করতে পারতেছেন, এই প্রশ্ন কি আপনারা গত ১৫ বছরে করতে পারছেন? এ ধরনের প্রশ্ন তো আপনারা করতে পারেন নাই। আপনারা এখন স্বাধীনভাবে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারেন। গত ১৫ বছরে যে ঘটনা ঘটছে, আপনারা অনেক সময় মিডিয়ায় দিতেই পারেন নাই। আপনাদের ইচ্ছা ছিল, আপনাদের বুক ফাটছে, কিন্তু প্রকাশ করতে পারেন নাই। বাট এখন তো আপনারা সেটা প্রকাশ করতে পারেন।

২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে। বিডিআরের দরবার হল থেকে সূচনা হওয়া ওই বিদ্রোহের ইতি ঘটে নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে। পিলখানায় বিদ্রোহের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে জওয়ানরাও বিদ্রোহ করে।

সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।

 

বিদ্রোহ ও হত্যা মামলার বিচার হলেও ক্ষমতার পালাবদলের পর পুনরায় তদন্তের দাবি ওঠে। সেই পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বরের সাত সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগও দায়ের করা হয়েছে।

বনানী সামরিক কবরস্থানে মঙ্গলবার শ্রদ্ধা নিবেদন করতে আসা শহীদ মেজর মাহবুবুর রহমানের স্ত্রী রিতা রহমান জুলি বলেন, আমরা খুব বেশি কিছু চাইনি, শহীদী মর্যাদা এবং বিচারটা যাতে সুষ্ঠুভাবে হয়। যারা দোষী- তারা যেন সামনে আসে, যেন সুষ্ঠু বিচারটা হয়। আমরা আশাবাদী, যেহেতু কমিশন গঠন হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাও বললেন। এখন আমাদের আশার উপরেই বেঁচে থাকতে হবে।

শহীদ মেজর হুমায়ুন হায়দারের স্ত্রী শামীমা পারভীন বলেন, আমাদের একটি দাবি পূরণ হয়েছে। এখন অপেক্ষা বিচারের।

আমরা একটি সুষ্ঠু বিচার চাই, যারা এই ঘটনায় জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা হোক। তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে- আসলে কারা দোষী৷

যে বাহিনীর সদস্যই হোক, ‘গাফিলতি’ করলে ব্যবস্থা : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথবাহিনীর চলতে থাকা ‘অপারেশন ডেভিল হান্টের’ মধ্যেও নানা প্রশ্নের মুখে ঢাকায় বিভিন্ন বাহিনীর সমন্বয়ে সোমবার রাত থেকে ‘কম্বাইন্ড টহল’ পরিচালনার কথা জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সফলতা এবং ব্যর্থতা, আপনারা আমাদের তথ্য দিতে পারবেন। আমরা যেভাবে এটা সাজিয়েছি, এটার কোনো জায়গায় কোনো রকমের গাফিলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভেতরে থাকে, আমি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব।

এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। এটা পুলিশ হোক, বিডিআর (বিজিবি) হোক, র‌্যাব হোক, আনসার হোক- ঠিক মতো তাদের কাজ যদি না করে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব।

সোমবার রাত থেকে সকাল পর্যন্ত অভিযান কেমন চলল, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সকাল পর্যন্ত আপডেট ভাবছি, আপনারা দিবেন। আমার মনে হয় আল্লায় দিলে ভালো।

আপনারা কারেক্ট রিপোর্টটা দিবেন। আগে সংবাদ দিতে পারেন নাই, এখন সংবাদ দেন; কিন্তু সঠিক সংবাদটা দেন। আপনাদের কাছে অনুরোধ করবো সত্যি সংবাদ দেন। সত্যি সংবাদের বেজ কইরা দেখেন আমরা অ্যাকশন নিই কি না। কারেক্ট সংবাদ পরিবেশন করেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব।

Views: 358

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ভোলাহাটে ৭১-এর রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে!

ভোলাহাটে ৭১-এর রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে!

by admin
November 10, 2026
0
8

এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীরসেনানী, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও দলদলী ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা...

প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে।

প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে।

by admin
November 10, 2026
0
34

বিশেষ প্রতিনিধি : মোঃ শাকিল হাসান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমির দলিল রেজিস্ট্রেশন, নামজারি খতিয়ানে জমির শ্রেণি পরিবর্তন এবং পুনরায় মূল্য...

সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিজ দেশে ফেরার অধিকার প্রত্যেক নাগরিকের।

সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিজ দেশে ফেরার অধিকার প্রত্যেক নাগরিকের।

by admin
November 10, 2026
0
7

শেখ হাসিনার ফেরার অধিকার অস্বীকার: সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে বাংলাদেশ পাসপোর্ট কোনো সরকারের অনুগ্রহ নয়। সংবিধান ও আন্তর্জাতিক...

১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ

১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ

by admin
November 10, 2026
0
35

দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য নতুন আশার খবর এসেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন...

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো

by admin
November 10, 2026
0
8

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০...

আজ শহীদ নূর হোসেন দিবস

আজ শহীদ নূর হোসেন দিবস

by admin
November 10, 2026
0
8

স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের স্মরণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা দাবিতে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের বিক্ষোভ November 11, 2026
  • জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের November 11, 2026
  • বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা জামায়াতের  ত্রান বিতরণ November 11, 2026
  • বগুড়ার শেরপুরে দোকানপাটে শুক্রবার সাপ্তাহিক ছুটি বাস্তবায়নের দাবি November 11, 2026
  • বগুড়ার শেরপুরে হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন লাখ টাকা জরিমানা November 11, 2026
  • ১০ নং ঘাগোয়া ইউনিয়ন বাশির কাছে দোয়া ও ভালোবাসা কামনায় আমি মোঃ ডিজু বকসী November 11, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের গভীর রাতের অভিযানে যুবলীগ নেতা ও সাবেক বিআরডিপি চেয়ারম্যান আলতু চৌধুরী ৯মার্ডার মামলায় গ্রেফতার।। November 11, 2026
  • চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ November 10, 2026
  • যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সফল চৌদ্দগ্রাম গুনবতী ইউনিয়নের মেম্বার মাসুদ রানা November 10, 2026
  • মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান November 10, 2026
  • ভোলাহাটে ৭১-এর রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে! November 10, 2026
  • রাজশাহীতে শেষ হলো বনসাই মেলা November 10, 2026
  • প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে। November 10, 2026
  • সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিজ দেশে ফেরার অধিকার প্রত্যেক নাগরিকের। November 10, 2026
  • ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা November 10, 2026
  • ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ November 10, 2026
  • ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো November 10, 2026
  • আজ শহীদ নূর হোসেন দিবস November 10, 2026
  • আমার একটা প্রশ্ন পুরুষ রা বন্ধু খোঁজে কেন?? November 10, 2026
  • গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের November 10, 2026
  • ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী বাছাই জরিপে এগিয়ে জন অসফ; অনেক পিছিয়ে কমলা হ্যারিস November 10, 2026
  • বিজ্ঞাপন ও অর্থপ্রদান ছাড়াই বাংলা খেলা ও গল্প: ‘মুরগির ডিম’ November 10, 2026
  • রংপুরে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক পেলেন ৫৪ সাংবাদিক November 10, 2026
  • প্রেস বিজ্ঞপ্তি –সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যম কর্মীদের সাথে : মোঃ তানভীর আজাদ November 10, 2026
  • সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান November 10, 2026
  • সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সুন্দরবন উপকূলের মানুষ,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি—‘সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই November 10, 2026
  • জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন November 10, 2026
  • জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড November 10, 2026
  • ডোমারে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 10, 2026
  • দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদের আয়োজনে বিশ্ব রেডিওগ্রাফি দিবসের সেমিনারে জেলা সিভিল সার্জন November 10, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা দাবিতে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের বিক্ষোভ

      শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা দাবিতে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের বিক্ষোভ

      November 11, 2026
      জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

      জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

      November 11, 2026
      বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে  জেলা জামায়াতের  ত্রান বিতরণ

      বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা জামায়াতের  ত্রান বিতরণ

      November 11, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d