Saturday, October 24, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

পি কে হালদারকে দেশে আনলে ধরা পড়বে রাঘববোয়ালরাও

রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের

admin by admin
May 17, 2022
in জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সঙ্গে সম্পৃক্ত রাঘববোয়ালদের মুখোশ উন্মোচনের পরিকল্পনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশে ফিরিয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারলে পেছনের কারিগরদের নাম ও প্রমাণসহ দালিলিক তথ্য-উপাত্ত পাওয়া যাবে। ফলে প্রায় ১০ হাজার কোটি টাকা লুটপাটের নেতৃত্বদানকারী রাঘববোয়ালদের মুখোশ উন্মোচন করা যাবে বলে মনে করছেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাঘববোয়ালদের আইনের আওতায় আনার বিষয়ে জানতে চাইলে দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা প্রত্যাশা করছি যত তাড়াতাড়ি সম্ভব পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনা হবে। কত তাড়াতাড়ি সেটা বলা মুশকিল। তাদের (ভারত) কাছেও মামলা রয়েছে, সে বিষয়টিও দেখতে হবে।’

 

‘আমরা যদি পি কে হালদারকে আনতে পারি, তাকে জিজ্ঞাসাবাদ করলে রাঘববোয়াল কারা কারা আছে, কে কে দায়ী সব জানা যাবে।’

আমরা বিশ্বাস করি পি কে হালদার একা এত বড় দুর্নীতি করতে পারেন না। কারও না কারও যোগসাজশ রয়েছে। কেউ অবশ্যই সহযোগিতা করেছে। কারা করেছে, তাদের ধরার জন্য চেষ্টা করব। তাকে ফেরাতে দুদক যোগাযোগ করছে। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের দূতাবাস এবং দুদকের অফিসাররাও তৎপর রয়েছেন। আশা করছি ভালো ফল পাব
দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক
পি কে হালদারের একার পক্ষে এত বড় দুর্নীতি করা সম্ভব নয়— উল্লেখ করে দুদক কমিশনার বলেন, ‘আমরা বিশ্বাস করি পি কে হালদার একা এত বড় দুর্নীতি করতে পারেন না। কারও না কারও যোগসাজশ রয়েছে। কেউ অবশ্যই সহযোগিতা করেছে। কারা করেছে, তাদের ধরার জন্য চেষ্টা করব। তাকে ফেরাতে দুদক যোগাযোগ করছে। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের দূতাবাস এবং দুদকের অফিসাররাও তৎপর রয়েছেন। আশা করছি ভালো ফল পাব।’

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি ও পলাতক আসামি প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) / ফাইল ছবি
পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে দুদকের কোনো টিম ভারতে পাঠানো হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রয়োজন হলে টিম পাঠাব। তবে আমাদের আইন বিষয়টি পারমিট (অনুমতি) করে কি না, দেখতে হবে। আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব। আমাদের সরকার এ বিষয়ে তৎপর। তাদের সহযোগিতা পাচ্ছি। এছাড়া আমাদের লিগ্যাল ইউনিট রয়েছে, তারা আইনি প্রক্রিয়াগুলো দেখবে। কমিশন সব সময় সহযোগিতা করবে।’

প্রয়োজন হলে টিম পাঠাব। তবে আমাদের আইন বিষয়টি পারমিট (অনুমতি) করে কি না, দেখতে হবে। আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব। আমাদের সরকার এ বিষয়ে তৎপর। তাদের সহযোগিতা পাচ্ছি। এছাড়া আমাদের লিগ্যাল ইউনিট রয়েছে, তারা আইনি প্রক্রিয়াগুলো দেখবে। কমিশন সব সময় সহযোগিতা করবে
দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের দোরাইস্বামী বলেন, ‘পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া পি কে হালদারকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তার বিষয়ে (পি কে হালদার) পররাষ্ট্র সচিবের (বাংলাদেশের) সঙ্গে কথা হয়েছে। এটি দুই দেশের নিয়মিত সহযোগিতার একটি অংশ।’

 

‘বুঝতে হবে, এটি কিন্তু বড়দিনের কার্ড বিনিময় নয়। আমি মনে করি, এ ধরনের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়।‌ তাকে ফেরত পাঠানোর বিষয়টিও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই হবে।’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় সাংবাদিকদের বলেন, ‘ওনার (ভারতীয় হাইকমিশনার) সঙ্গে পি কে হালদারের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। দুদকের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা তাকে গ্রেপ্তার করেছে। তাদেরও একটা আইনি প্রক্রিয়া আছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রসেসটা হবে।’

দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক / ফাইল ছবি
ওনার (ভারতীয় হাইকমিশনার) সঙ্গে পি কে হালদারের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। দুদকের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা তাকে গ্রেপ্তার করেছে। তাদেরও একটা আইনি প্রক্রিয়া আছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রসেসটা হবে
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন
আনুষ্ঠানিকভাবে পি কে হালদারকে ফেরত চাওয়া হয়েছে কি না— জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে পি কে হালদারের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর জন্য তাকে বাংলাদেশে আনা প্রয়োজন। এজন্য হাইকমিশনারকে সহযোগিতা করতে বলেছি। আনুষ্ঠানিক বলতে গেলে চিঠি দিয়ে চাওয়া বা মন্ত্রীপর্যায়ে চাওয়ার বিষয় হয়নি। ওনারা আমাদের সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

গত রোববার (১৫ মে) ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুদক চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ বলেন, ‘ভারতের সঙ্গে আনঅফিসিয়াল পর্যায়ে তথ্য বিনিময় হচ্ছে। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। আনতে হলে চুক্তির আওতায় আনা হবে। ইন্টারপোলের মাধ্যমে রেডএলার্ট ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশেও দেওয়া হয়েছে। রেড এলার্ট জারির পর ভারত সময়ে সময়ে বেশকিছু তথ্য চেয়েছিল। আমরাও দিয়েছি।’

বুঝতে হবে, এটি কিন্তু বড়দিনের কার্ড বিনিময় নয়। আমি মনে করি, এ ধরনের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়।‌ তাকে ফেরত পাঠানোর বিষয়টিও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই হবে
ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী
গত শনিবার (১৪ মে) ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের একটি বাড়ি থেকে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে।

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী / ফাইল ছবি
পি কে হালদার কেলেঙ্কারির পেছনে যাদের নাম আসছে

আলোচিত পি কে হালদার কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর এর পেছনের কারিগর হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলমের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। পি কে হালদার সিন্ডেকেটের মধ্যে গ্রেপ্তার হওয়া ১০ জনের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ঘুরেফিরে তাদের নাম আসে। এমনকি বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকেও তাদের বিষয়ে বিভিন্ন সময়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২১ সালের ১৫ মার্চ এস কে সুর ও শাহ আলমকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে হাইকোর্ট। গ্রেপ্তার করা না হলেও তাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গত ২৯ মার্চ দুদক প্রধান কার্যালয়ে তলব করে এস কে সুর ও শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের একটি টিম প্রায় চার ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করেন। যদিও জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এড়িয়ে যান এস কে সুর ও শাহ আলম। কোনো প্রশ্নেরই জবাব দেননি তারা। এস কে সুর শুধু জানান, যা বলার তদন্তকারী কর্মকর্তাকে বলেছেন।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ লুটপাটের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের নিয়ন্ত্রণাধীন আইএলএফএসএল থেকে ‘কাগুজে’ প্রতিষ্ঠানের নামে অর্থ আত্মসাতের অভিযোগে ২২টি মামলা করে দুদক। এছাড়া এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ‘কাগুজে’ প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আরও ১৩টি মামলা করে দুর্নীতিবিরোধী সংস্থাটি। এসব মামলায় পি কে হালদারকে প্রধান আসামি করা হয়
তবে দুদক সূত্র জানায়, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ লুটপাটের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের নিয়ন্ত্রণাধীন আইএলএফএসএল থেকে ‘কাগুজে’ প্রতিষ্ঠানের নামে অর্থ আত্মসাতের অভিযোগে ২২টি মামলা করে দুদক। এছাড়া এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ‘কাগুজে’ প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আরও ১৩টি মামলা করে দুর্নীতিবিরোধী সংস্থাটি। এসব মামলায় পি কে হালদারকে প্রধান আসামি করা হয়।

পি কে হালদার কেলেঙ্কারির পেছনের কারিগর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলম / ফাইল ছবি
পি কে হালদার কেলেঙ্কারির পেছনে এস কে সুর ও শাহ আলমের সম্পৃক্ততা থাকলে কেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে না— জানতে চাইলে দুদকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, ‘তাদের আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তাদের ব্যাপারে যদি সুনির্দিষ্ট তথ্য পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব। পি কে হালদার এবং পি কে হালদার-সংশ্লিষ্ট সম্পত্তি যাদের নামে আছে তাদের সম্পদেরও অনুসন্ধান চলছে।’

‘পি কে হালদারের সম্পদ (অবৈধ) অর্জন এবং মানিলন্ডারিংয়ের পেছনে যদি আরও কারও সম্পৃক্ততা থাকে, কারও হাত থাকে— সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। যে ৩৪টি মামলা হয়েছে সেগুলোতে শুধু পি কে হালদারকেই নয় তার অন্য সহযোগীদেরও আসামি করা হয়েছে। অর্থ ফেরত আনার প্রক্রিয়াটি খুবই জটিল এবং আমরা আশাবাদী যে তার কাছ থেকে যদি তথ্য পাই, আমরা ফেরত আনতে পারব।’

পি কে হালদারের সম্পদ (অবৈধ) অর্জন এবং মানিলন্ডারিংয়ের পেছনে যদি আরও কারও সম্পৃক্ততা থাকে, কারও হাত থাকে— সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। যে ৩৪টি মামলা হয়েছে সেগুলোতে শুধু পি কে হালদারকেই নয় তার অন্য সহযোগীদেরও আসামি করা হয়েছে। অর্থ ফেরত আনার প্রক্রিয়াটি খুবই জটিল এবং আমরা আশাবাদী যে তার কাছ থেকে যদি তথ্য পাই, আমরা ফেরত আনতে পারব
দুদকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান
আলোচিত পি কে হালদার সিন্ডিকেটের বিরুদ্ধে এখন পর্যন্ত মোট ৩৯টি মামলা দায়ের করেছে দুদক। তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর চার মাস পর ২০২০ সালের ৮ জানুয়ারি ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রথম মামলা করেন সংস্থাটির উপপরিচালক মো. সালাউদ্দিন। পরে তিনি আরও একটি মামলা দায়ের করেন। এছাড়া দুদকের আরেক উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম আর্থিক কেলেঙ্কারির বিষয়ে অনুসন্ধান শুরু করে। ওই টিম বিগত দুই বছরে মোট ৩৭টি মামলা দায়ের করে।

ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের একটি বাড়ি থেকে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয় / ছবি- সংগৃহীত
মামলাগুলোর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার চার্জশিট ২০২১ সালের নভেম্বরে দাখিল করা হয়েছে। যেখানে ৪২৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ছয় হাজার ৮০ কোটি টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি পি কে হালদারসহ মোট ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। মামলার তদন্তে এখন পর্যন্ত ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের মধ্যে উজ্জ্বল কুমার নন্দী, পি কে হালদারের সহযোগী শংখ বেপারী, রাশেদুল হক, অবান্তিকা বড়াল ও নাহিদা রুনাইসহ ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া এক হাজার কোটি টাকা সমমূল্যের সম্পদ অবরুদ্ধ ও জব্দ করা হয়েছে।
এর মধ্যে আদালতের মাধ্যমে ৬৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই ইস্যুতে ৩৩ ব্যক্তির সম্পদবিবরণীর নোটিশ জারি করা হয়েছে।

গত শনিবার (১৪ মে) ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়ি থেকে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মঙ্গলবার (১৭ মে) তার বিরুদ্ধে আরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন কলকাতার একটি আদালত।

হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশত্যাগ করেন পি কে হালদার। একপর্যায়ে নাম পাল্টে তিনি ভারতের পশ্চিমবঙ্গে বসবাস শুরু করেন। গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।

পি কে হালদার নিজেকে শিবশঙ্কর হালদার নামে ভারতে পরিচয় দিতেন। পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ড, প্যান ও আধার কার্ডও সংগ্রহ করেন। তার অন্য সহযোগীরাও ভারতীয় এসব কার্ড জালিয়াতির মাধ্যমে সংগ্রহ করেন।

Views: 530

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন।

কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন।

by admin
October 24, 2026
0
46

কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন। আর এখন এদের সাহস এতটাই বেড়েছে যে, আজ সরাসরি সেনাবাহিনীর রাস্তা...

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা

by admin
October 24, 2026
0
9

খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। সাজেকে অবরোধ কর্মসূচি চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের...

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামূলের বিশ্বজয়

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামূলের বিশ্বজয়

by admin
October 24, 2026
0
5

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর...

ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ

ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ

by admin
October 24, 2026
0
124

ইসলামে উপহার আদান-প্রদান (হাদিয়া) অত্যন্ত প্রশংসনীয় ও সুন্নাহসম্মত একটি কাজ। তবে শরিয়তের দৃষ্টিতে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে উপহার আদান-প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ...

বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট  সাইবার হামলার আশঙ্কা:

বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার আশঙ্কা:

by admin
October 24, 2026
0
10

জরুরি সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য সাইবার হামলার...

আজ সোনার ভরি কত

আজ সোনার ভরি কত

by admin
October 24, 2026
0
20

দেশের বাজারে গতকাল শুক্রবার সোনার দাম আরেক দফা কমানো হয়েছে। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা October 24, 2026
  • মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায় October 24, 2026
  • মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে? October 24, 2026
  • কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন। October 24, 2026
  • খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা October 24, 2026
  • আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামূলের বিশ্বজয় October 24, 2026
  • ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ October 24, 2026
  • বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট বিনামূল্যে দেখা যাবে October 24, 2026
  • বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার আশঙ্কা: October 24, 2026
  • আজ সোনার ভরি কত October 24, 2026
  • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ, আবেদনের খুঁটিনাটি জেনে নিন October 24, 2026
  • আগের নিয়মেই রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল October 24, 2026
  • ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম October 24, 2026
  • কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক October 24, 2026
  • ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণে শিক্ষক স্বামী পলাতক ও স্ত্রী গ্রেপ্তার October 24, 2026
  • অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য October 24, 2026
  • এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা October 24, 2026
  • এনসিপির নতুন কমিটিকে জামায়াতের প্রক্সি পার্টির অভিযোগ রাশেদ খাঁনের October 24, 2026
  • স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে গণবিক্ষোভের ডাক October 24, 2026
  • কোমরের কাছে এমন টোল খাওয়া গর্ত কি আপনার আছে? October 24, 2026
  • ট্রাম্পের আমেরিকা ছেড়ে ইউরোপে পাড়ি, নতুন জীবনে গিয়ে বাস্তবতার মুখোমুখি অনেক মার্কিন নাগরিক October 24, 2026
  • জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধে গুলি, দুই সন্তানের বাবাকে হত্যার অভিযোগে সাবেক এনওয়াইপিডি গোয়েন্দা গ্রেপ্তার October 24, 2026
  • প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ October 24, 2026
  • যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার,১ নভেম্বরের October 24, 2026
  • ব্রুকলিনের বাংলাদেশি পাড়া থেকে নিউইয়র্ক সিটি হল—শাহানা হানিফের রাজনৈতিক উত্থানের গল্প October 24, 2026
  • ইলহান ওমরের বিয়ে নিয়ে পুরোনো বিতর্ক ফের আলোচনায়: বিয়ের সনদ থেকে ‘ডার্টি ড্যান্ডি’ পরিচয় ঘিরে নতুন প্রশ্ন October 24, 2026
  • বিলাসবহুল হোটেলে প্রায় ৫০ হাজার ডলার ব্যয়ের অভিযোগ, সমালোচনায় এওসি-র প্রচারাভিযান October 24, 2026
  • মব সন্ত্রাসী কওমি মাদ্রাসার অনিয়ম ও যৌন নির্যাতন: অবিলম্বে কওমি শিক্ষাব্যবস্থা বন্ধের দাবি। October 24, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের কাছ আসামী ছিনিয়ে নিতে হামলার অভিযোগ। October 24, 2026
  • প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য October 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

      জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

      October 24, 2026
      মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

      মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

      October 24, 2026
      সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা

      মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে?

      October 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d