রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের সৈয়দপুর কেরামতিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল পৌনে ১২টার দিকে শিক্ষার্থী পীরগাছা-রংপুর সড়ক অবরোধ করে প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের অপসারণের দাবি করেন। এসময় শিক্ষার্থীদের রাস্তায় বিক্ষোভ করতে থাকে। ফলে পীরগাছা-রংপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা সড়কের অবরোধ প্রত্যাহার করে নিয়ে ক্লাসে ফিরে যায়। শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের রুমে গিয়ে লিখিত দাবি পেশ করে এবং প্রধান শিক্ষককে তার রুমে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সকল দাবি মেনে স্বেচ্ছায় প্রধান শিক্ষকের পদ থেকে সরে যাওয়ার আশ্বাস প্রদান করে সুকৌশলে বিদ্যালয় থেকে পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. তসলিম উদ্দিনের অপসারণের দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন। ম্যানেজিং কমিটির সভাপতি মো. তসলিম উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার সভাপতি।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








