রংপুর বিভাগীয় প্রতিনিধি: নাতির ছেলে পুতির সাথে প্রাথমিক বিদ্যালযের প্রথম শ্রেণিতে ভর্তি হলেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আব্দুল মান্নান (৬৫)। পারিবারিক অভাবের কারণে বিদ্যালয়ে যাওয়া না হলেও এখন তিনি অনুভাব করছেন শিক্ষার কোন বিকল্প নেই। সেই ভাবনা থেকে বৃদ্ধ বয়সে নাতির ছেলে কাওসারের (৫) সাথে কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছে তিনি। পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহপাঠী শিশুদের সাথে বেঞ্চে বসে আছে আব্দুল মান্নান। শিক্ষকরাও তাকে আন্তরিকতার সঙ্গে সবকিছু শেখাচ্ছে। প্রথম শ্রেণিতে তার রোল নম্বর-৩৭। বই হাতে নাতি মাহফুজারের ছেলে কাওসারের হাত ধরে নিয়মিত বিদ্যালয়ে যাওয়া আসা করেন আব্দুল মান্নান। এ বয়সে বিদ্যালয়ে যাওয়ার আগ্রহ স¤পর্কে আব্দুল মান্নান বলেন, বাবা-মায়ের অভাবের সংসারে ছয় ভাই, এক বোনের মধ্যে তিনি তৃতীয়। সংসারে সব সময় অভাব লেগেই থাকতো। অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করতে হতো। কখনো লেখাপড়ার সুযোগ পাননি। সেই দিনগুলোর কথা মনে হলে চোখে পানি আসে তার। বৃদ্ধ বয়সে জীবিকার তাগিদে নিরুপায় হয়ে কিশোরগাড়ি বাজারে ছোট দোকানে পান বিক্রি শুরু করে তিনি। গ্রাম অঞ্চলে দোকানগুলোতে বেশিরভাগ বিক্রি হয় বাকিতে। বয়স হওয়ার কারণে, কে কত টাকার খরচ নিলো হিসাব মেলাতে পারি না। তাছাড়া মনেও থাকে না বেশিক্ষণ। শুধু ইচ্ছে হতো, যদি লিখতে পারতাম তাহলে হিসাব খাতায় লিপিবদ্ধ করতাম। মূলত বাকি লেনদেনের হিসাব লিখে রাখার প্রয়োজনীয়তা থেকেই বিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত। পরে কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে ভতি হওয়ার আগ্রহ প্রকাশ করলে তিনি প্রথমে অপারগতা প্রকাশ করলেও পরবর্তীতে বিদ্যালয়ের সবার সঙ্গে কথা বলে প্রথম শ্রেণিতে ভর্তি করে। বৃদ্ধ আব্দুল মান্নানের শ্রেণি শিক্ষিকা সুরভী আকতার বলেন, ১২ বছরের শিক্ষকতা জীবনে এত বেশি বয়সী কাউকে শিক্ষা দেয়নি। তাছাড়া আব্দুল মান্নান চাচার শেখার আগ্রহ অনেক। তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন। একজন বৃদ্ধ মানুষকে শেখাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মিথুন মন্ডল বলেন, আব্দুল মান্নান চাচা বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য দীর্ঘদিন ধরে অনুরোধ করে আসছিলেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে চলতি বছর প্রথম শ্রেণিতে ভর্তি করানো হয়। তিনি নিয়মিত বিদ্যালয়ে এসে শিশুদের সঙ্গে মনোযোগ দিয়ে ক্লাস করছেন।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








