ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টারঃ অদ্য তারিখ-১১/০৪/২০২৪ খ্রিঃ বৃহস্পতি বার, আনুমানিক সন্ধা ৭ টার দিকে পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক, পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব বাদল কুমার মন্ডল এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দীপ্ত কুমার সিং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ২ নং কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী ডিপের পাড়, নদীর ধারে জুয়া খেলার আসর হইতে আসামী ১) মোঃ জামাল হোসেন (৪৭), পিতা-মৃত কাশেম আলী, ২) মোঃ নাসির উদ্দিন (৪৮) পিতা-মৃত হারুণ মাস্টার ৩) মোঃ আলম মিয়া (২১) পিতা-মোঃ দুলাল মিয়া৪) মোঃ মিজানুর রহমান (২১) পিতা-মোঃ জামাল হোসেন৫) মোঃ আল আমিন(২৮) পিতা-মোঃ আমির হোসেন, সর্ব সাং-চরখাটামারী, থানা ও জেলা-লালমনিরহাটদেরকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে প্রসিকিউশন দাখিল করতঃ বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামূলের বিশ্বজয়
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর...








