পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে পা রেখেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আজ সোমবার বাংলাদেশে পা রাখে আইরিশরা। ঢাকা হয়ে তারা এখন অবস্থান করছে সিলেটে।
বাংলাদেশ আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৮ ই মার্চ এরপর ২য় ও ৩য় ওয়ানডে হবে ২০ ও ২৩ মার্চ। টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ মার্চ এরপর ২য় ও ৩য় টি-টোয়েন্টি হবে আগামী ২৯ ও ৩১ মার্চ। সিরিজের একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৪ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।








