ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক আইন ঘোষণা করেছেন। তিনি বলেছেন, রাশিয়া তার দেশের ‘সামরিক অবকাঠামো’তে হামলা চালাচ্ছে। তবে নাগরিকদের আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে তিনি। সেইসঙ্গে বিজয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
এদিকে ইউক্রেনের বিভিন্ন সরকারি সূত্র থেকে পাওয়া এএফপির তথ্য অনুযায়ী, সৈন্য ও বেসামরিক উভয়সহ কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছেন। সবচেয়ে ভয়াবহ একক হামলায়, ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দরশহর ওডেসার কাছে একটি সামরিক ঘাঁটিতে ১৮ জন নিহত হয়েছেন। সূত্র : এএফপি, এনডিটিভি






