সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা এবং বিভিন্ন অনলাইন গণমাধ্যমে”তানোরে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ”শিরোনামে প্রকাশিত সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তানোর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী মিয়া।
গতকাল গনমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদগুলো সঠিক নয় ভিত্তিহীন। তিনি বলেন,প্রকৃত ঘটনা হচ্ছে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ ও ঠিকাদারের মাধ্যমে এসব ছাগল কেনা হয়। সংশ্লিষ্ট প্রাণী সম্পদ কার্যালয় শুধুমাত্র উপকারভোগীদের তালিকা প্রণয়ন করেন। ছাগল ক্রয়ের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নাই।এছাড়াও ঠিকাদার দেশের বিভিন্ন এলাকা থেকে এসব ছাগল ক্রয় করে থাকেন।এখন খরা মৌসুম প্রচন্ড তাপদাহের কারনে দেশের বিভিন্ন এলাকা থেকে ছাগল নিয়ে আশার সময় পানির পিপাসা বা খাবারের অভাবে দু একটা ছাগল শারীরিকভাবে দুর্বল হতেই পারে এটা স্বাভাবিক তাই বলে সেটাকে রুগ্ন ছাগলের বাচ্চা বলা ঠিক নয়।তাছাড়া স্থানীয় সাংসদ মহোদয়ের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ছাগল বিতরণ করা হয়েছে,সেখানে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণের কোনো সুযোগ নাই।আবার উপকারভোগীদেরও ছাগল নিয়ে কোনো অভিযোগ নাই,ছাগল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। প্রকাশিত সংবাদগুলো সঠিক নয় ভিত্তিহীন ও মনগড়া।
তিনি প্রকাশিত সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নিবেদক
ডাঃ মোঃ ওয়াজেদ আলী মিয়া
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা
তানোর,রাজশাহী।
Views: 132
Related