সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি সানজিদা অন্তরা চৌধুরী ও শেখ হাসিনা হলের ছাত্রলীগ নারী কর্মীদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে, যা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের দৃষ্টিগোচর হয়েছে। দেশের প্রথম সারির সংবাদমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টাল সমূহ বিস্তারিত ঘটনা না জেনে কেবল কল্পনাপ্রসূত হয়ে সংবাদ পরিবেশন করায় আমরা মর্মাহত এবং প্রকাশিত সংবাদ সমূহের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
শাখা ছাত্রলীগের সহ সভাপতি সানজিদা অন্তরা চৌধুরী মেধাবী, সৎ ও ক্লিন ইমেজের ব্যক্তিত্বসহ ছাত্রলীগের নিবেদিত প্রাণ। ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার প্রয়াসে এমন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ হলুদ সাংবাদিকতার বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। উক্ত নবীন শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে সংবাদ মাধ্যমে প্রকাশিত ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই বলে সাংগঠনিক তদন্তে তা বেরিয়ে এসেছে। সংশ্লিষ্ঠ শিক্ষার্থীও এমন কোনো ঘটনা ঘটেনি বলে স্বীকারোক্তি দিয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সবসময়ই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ভ্যানগার্ড হিসেবে ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে সাংবাদিক বন্ধুগণ ও পত্রিকা সমূহ ঘটনার প্রকৃত সত্যতা তুলে ধরে সংবাদ পরিবেশন করবে বলে আমরা মনে করি।







