Saturday, October 17, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিনোদন

প্রকাশিত হতে যাচ্ছে বিশিষ্ট আবৃত্তিশিল্পী রত্না মিত্রর কন্ঠে কবিতা আবৃত্তির সংকলন প্রকৃতির ঋণশোধ

প্রকাশিত হতে যাচ্ছে বিশিষ্ট আবৃত্তিশিল্পী রত্না মিত্রর কন্ঠে কবি পঙ্কজ সাহা ও কবি বিধান চন্দ্র পালের পরিবেশ বিষয়ক কবিতা আবৃত্তির সংকলন প্রকৃতির ঋণশোধ

admin by admin
August 22, 2023
in বিনোদন, বিশেষ সংবাদ, ভারত/কলিকাতা
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রেস রিলিজ

 

প্রকাশিত হতে যাচ্ছে বিশিষ্ট আবৃত্তিশিল্পী রত্না মিত্রর কন্ঠে কবি পঙ্কজ সাহা ও কবি বিধান চন্দ্র পালের পরিবেশ বিষয়ক কবিতা আবৃত্তির সংকলন প্রকৃতির ঋণশোধ

 

আজ (২২ আগস্ট, ২০২৩) রবীন্দ্রগানের চার জ্যোতিষ্ক সুচিত্রা, কণিকা, জর্জ ও হেমন্তকে শ্রদ্ধা জানাতে কলকাতা শিশির মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। টেগোর সোসাইটি কলকাতা ও দেবব্রত বিশ্বাস স্মরণ কমিটির আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। মূলত সর্বকালের সর্বশ্রেষ্ঠ রবীন্দ্র শিল্পীদের মধ্যে অন্যতম সুচিত্রা মিত্র ও কণিকা বন্দ্যোপাধ্যায়ের শততম জন্মবার্ষিকীকে কেন্দ্র করেই এই বিশেষ আয়োজনটি করা হয়েছে।

আয়োজনের এক পর্যায়ে প্রকাশিত হবে বিশিষ্ট আবৃত্তিশিল্পী রত্না মিত্রর কন্ঠে কবি পঙ্কজ সাহা ও কবি বিধান চন্দ্র পালের পরিবেশ বিষয়ক কবিতা আবৃত্তির সংকলন ‘প্রকৃতির ঋণশোধ’।

মানুষ প্রকৃতির সন্তান। প্রকৃতি মানুষের জন্ম দিয়েছে, প্রকৃতি মানুষকে লালন-পালন করে। বেঁচে থাকার যা কিছু প্রয়োজন তা আমরা প্রকৃতির কাছ থেকেই পাই। মূল সমস্যা হচ্ছে আমরা যে প্রকৃতিরই অংশ, তার বাইরে নই, সে কথাটাই মানুষ ভুলে গেছে। এতোদিন যেন প্রকৃতিকে প্রতিপক্ষ হিসেবে দেখা হয়েছে, আর প্রকৃতি বিশারদ এবং পরিবেশবিজ্ঞানীরা এখন বলতে চাইছেন- প্রকৃতিকে বন্ধু হিসেবে দেখো। কিন্তু যদি এই বোধটুকু মানুষকে যদি ফিরিয়ে দেওয়া যায় যে, আমরা প্রকৃতির থেকে কোথাও আলাদা নই, আমরা প্রকৃতিরই একটা অংশ, প্রকৃতি বা পরিবেশের কোনো ক্ষতি হলে নিজেদেরই ক্ষতি করছি আমরা। এই অমোঘ সত্যটিই কবিতার মাধ্যমে এই অ্যালবামে প্রকাশিত হয়েছে।

অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী রত্না মিত্র, কবি পঙ্কজ সাহা ও কবি বিধান চন্দ্র পাল উপস্থিত থাকবেন। এ সময় সংস্কৃতিজগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে আরো উপস্থিত থাকবেন- তুষার তালুকদার, যোগেন চৌধুরী, সুবীর মিত্র, ডাঃ প্রবুদ্ধ ঘোষ, ডাঃ হিরন্ময় ঘোষাল, গৌতম ঘোষ, ড. স্বপ্না ঘোষাল, রবীন মুখোপাধ্যায়, অমল বন্দ্যোপাধ্যায়, দুর্বাদল চট্টোপাধ্যায়, রীণা মুখোপাধ্যায় প্রমুখ।

দুই বাংলা ও দুই প্রজন্মের মেলবন্ধন রচিত হবে এই অ্যালবামের মধ্য দিয়ে সেটাই আয়োজক প্রতিষ্ঠান বাহার মিউজিক এর পক্ষ থেকে এর কর্ণধার বরুণ কান্তি চট্টোপাধ্যায় বিশেষভাবে উল্লেখ করেন। অ্যালবামের শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে ভূমিকা পালন করেছেন প্রণব দত্ত। অ্যালবামে পরিবেশ ও প্রকৃতি বিষয়ক বিধান চন্দ্র পালের লেখা ১৪টি কবিতা ও পঙ্কজ সাহার ১৮টি কবিতা স্থান পেয়েছে।

প্রসঙ্গত উল্লেখ থাকে যে, টেলিভিশন ও বেতার সম্প্রচার এবং সাহিত্য সংস্কৃতি জগতে দুই বাংলার এক প্রিয় নাম কবি পঙ্কজ সাহা। তিনি বিবিসি লণ্ডনের প্রাক্তন/ সাবেক প্রযোজক। রাঁচি, শান্তিনিকেতন এবং কলকাতা দূরদর্শন কেন্দ্রের প্রাক্তন ডিরেক্টর। কিশোর বয়স থেকেই তিনি কবিতা রচনা ও আবৃত্তিচর্চা শুরু করেন। ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবর্ষে সারা বাংলা আন্তঃস্কুল কবিতা রচনা প্রতিযোগিতায় তিনি প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্যকুমার সেনগুপ্ত এবং দীনেশ দাস-এর বিচারে প্রথম পুরস্কার লাভ করেন। এখন পর্যন্ত তাঁর লেখা ২০টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর লেখা কাব্যগ্রন্থ ইংরেজীসহ বিভিন্ন ভাষাতেও অনূদিত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আকাশবাণীর পক্ষ থেকে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তাঁর এই অবদানের জন্যে বাংলাদেশ সরকার তাঁকে মুক্তিযুদ্ধ সম্মাননা দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আজকে আবৃত্তি যে এক জনপ্রিয় শিল্প হয়ে উঠেছে তার প্রচলন করেন তিনিই। এখন দুই বাংলায় আবৃত্তি যে একটি শিল্পরূপে প্রতিষ্ঠিত হয়েছে তার সূচনা করেন পঙ্কজ সাহাই। শুধুমাত্র আবৃত্তির পূর্ণাঙ্গ অনুষ্ঠান, আবৃত্তি নিয়ে সংগঠন, আবৃত্তির শিক্ষাদান প্রচলন, বৃন্দ/ কোরাস আবৃত্তির প্রচলন, বিষয়ভিত্তিক আবৃত্তি, আবৃত্তির সঙ্গে সঙ্গীত, আলো, কস্টিউম এবং একশনের প্রচলন করেন তিনি ১৯৭০ সালে। এ অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়। চার দিনব্যাপী আবৃত্তির প্রথম উৎসব তিনিই করেন ১৯৭২ সালে। তাতে দেশ-বিদেশের বিখ্যাত কবি এবং শিল্পীরা অংশগ্রহণ করেন।

বিষয়ভিত্তিক কবিতা রচনায় পারদর্শি কবি বিধান চন্দ্র পাল কবিতা লেখেন ছোটবেলা থেকেই। তিনি একজন স্বনামধন্য আবৃত্তিকার, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রবন্ধ লেখক ও গবেষক। এখন পর্যন্ত তাঁর আটটি কবিতাগ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর লেখা দুটি গ্রন্থ ইংরেজী ভাষাতে অনূদিত হয়েছে। তাঁর লেখা দুটি কবিতাগ্রন্থ অবলম্বন করে ভারতের বিশিষ্ট আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় দুটি আবৃত্তির অ্যালবামও প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি সোশ্যাল এন্টারপ্রাইজ প্রভা অরোরা‘র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন, যে প্রতিষ্ঠানটি ইউনেস্কো ও ইউনেপ দ্বারা স্বীকৃত বিশ্বের সর্ববৃহৎ পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান FEE-এর বাংলাদেশের ন্যাশনাল অপারেটর হিসেবে ভূমিকা পালন করছে।

আর রত্না মিত্র সম্পর্কে বলতে গেলে বলতে হবে- অনুভূতিহীন কন্ঠের কারুকৃতি নয়,অনুভূতি প্রদেশের আলোক প্রজ্জ্বলনই তাঁর বাচিকশিল্প সাধনের হেতু। ধ্রুপদী ও সমকালীন বাংলাকবিতা বিশেষভাবে চিহ্নিত হয় স্বতন্ত্রধারার আবৃত্তিশিল্পী রত্না মিত্রের অনুভবী উপস্থাপনায়। তিনিই পারেন ‘বাংলার কত কথা-য় কাঁটাতারের চেনা বিচ্ছেদ ঠেলে দ্রোহ প্রেমের উচ্চারণে দু’বাংলাকে সংহত দৃঢ়তায় সংযুক্ত করতে। কবি শঙ্খ ঘোষ, অরুণ মিত্র,বীরেন্দ্র

চট্টোপাধ্যায়ের প্রযত্ন ও পছন্দের মেধাবিনী এই আবৃত্তিকার চার দশকেরও বেশি একনিষ্ঠ আছেন বাচিকচর্চায় আকাশবাণী, দূরদর্শন ও নানা বৈদ্যুতিন মাধ্যমের শ্রোতা দর্শকদের কাছে তিনি বিশেষভাবে চিহ্নিত তিন দশকের বেশি। ৭০-এর দশকের গোড়ায়  পঙ্কজ সাহা ইন্সটিটিউট অব অডিও ভিসুয়াল কালচার প্রতিষ্ঠার করে যে আবৃত্তি আন্দোলনের সূচনা করেন, তাতে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন রত্না মিত্র। তাঁর বহু সফল উপস্থাপনার কেন্দ্রে আছেন রবীন্দ্রনাথ। বাংলা সংস্কৃতির এই বিশিষ্টজন শুধু একজন কৃতী বাচিক শিল্পীই নন,বাচিক শিল্পচর্চার দায়িত্ববান প্রশিক্ষকও।

আন্তরিক কৃতজ্ঞতাসহ-

বিধান চন্দ্র পাল 

(এ মুহূর্তে কলকাতা থেকে)

ঢাকা, বাংলাদেশ

Views: 593

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
22

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
14

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
197

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়।

নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়।

by admin
October 15, 2026
0
29

হঠাৎ আমার খুব সেক্স করতে ইচ্ছে করছে।এটাকে ( self talk) বা মস্তিষ্কের কগনেটিভ প্রসেসিং বলে।আমরা এইভাবেই মাঝে মাঝে নিজের সাথে...

 বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা

 বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা

by admin
October 15, 2026
0
79

জানাজা শেষে মরদেহ বনানী চার নম্বর রোডের বাসভবনে রাখা হবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন হবে 'এ পৃথিবী একবার পায় তারে,...

চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী

চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী

by admin
October 15, 2026
0
32

  ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬ — বাংলা ব্যান্ড সংগীতের স্বর্ণালী যুগের কিংবদন্তি ব্যান্ড ‘প্রমিথিউস’ (Prometheus)-এর সাবেক সদস্যদের এক আবেগঘন ও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন October 16, 2026
  • নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে October 16, 2026
  • আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? October 16, 2026
  • চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা October 16, 2026
  • সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত October 16, 2026
  • মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ October 16, 2026
  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ October 16, 2026
  • বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা October 16, 2026
  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026
  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      October 16, 2026
      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      October 16, 2026
      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d