আজ ৭ নভেম্বর ২০২৩ ইং, বাংলাদেশের কৃষক আন্দোলনের প্রাণ পুরুষ,ভূমি আন্দোলনের পথিকৃৎ, গণবুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক,বাংলাদেশ কৃষক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খানের ২৭ তম মৃত্যু বার্ষিকী। পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা মরহুমের নিজ গ্রামের বাড়ি সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ,বাদ জোহর নামাজ দোয়া ও সাধারণ খান অংশগ্রহণ করেন।সকাল ১০টায় দশমিনা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে দেশের ” ভূমি,খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু” শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ কিষাণী সভা সভানেত্রী, দশমিনা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামসুন্নাহার খান ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য, পটুয়াখালী-৩ আসন এর মাননীয় সাংসদ এস এম শাহজাদা এমপি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জনাব মোঃ আবদুল আজীজ, চেয়ারম্যান, দশমিনা উপজেলা পরিষদ, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম, সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জনাব এ্যাড. ইকবাল মাহামুদ লিটন, চেয়ারম্যান, দশমিনা ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক দশমিনা উপজেলা আওয়ামী লীগ, জনাব গাজী মোঃমিজানুর রহমান মিজান, সদস্য, পটুয়াখালী জেলা পরিষদ, ডাহ ডলি আকবর মহিলা কলেজের অধক্ষ্য মোঃ সোহরাব হোসেন বিশ্বাস, চর বোরহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নজির আহম্মেদ সর্দার প্রধান বক্তা কৃষক নেতা জায়েদ ইকবাল খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক ফেডারেশন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার,পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কায়েস মাহমুদ, দশমিনা উপজেলা শাখার সভাপতি মোঃ নয়া মিয়া সিকদার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা,শ্রমিক,কৃষক,যুব,ছাত্র, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী ডাক্তার ও পেশাজীবী নেতৃবৃন্দ প্রমূখ।
অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য
অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ...





