রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরসহ উত্তরাঞ্চলে প্রচন্ড শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া বয়স্ক ও শিশুদের ঘরের বাহিরে বের হতে দেওয়া হচ্ছে না। শীতে বিপাকে পড়েছে দিনমজুর ও রিক্সা চালকগণ। গতকাল বুধবার সকাল ৬টায় রংপুর বিভাগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। কুয়াশা ভেদ করে ভোরে সূর্যের রোদ ছড়ালেও হাড় কাঁপছে কনকনে তীব্র শীতে। এতে দূর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। কনকনে ঠান্ডায় বিপর্য়স্থ উত্তরের জনপদ। সন্ধ্যা নামার সাথে সাথে হিমেল হাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। গরম কাপড়ের অভাবে শীতে কষ্টে রয়েছে চরাঞ্চলের মানুষ। রংপুরের তারাগঞ্জ উপজেলার দিনমজুর আব্দুস সালাম বলেন, অনেক ঠান্ডা পড়ছে। কাজে বের হতে পারছি না। গরম কাপড়ও নাই। ঠান্ডায় ঘর থেকেই বের হওয়া যাচ্ছে না।
সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির
সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি একসময় কখনো সাইকেল, কখনো স্কুটি চালিয়ে...






