Sunday, October 11, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

প্রজন্ম গড়ার দায় সবার

admin by admin
July 18, 2026
in মতামত
Reading Time: 1 min read
0 0
A A
0
প্রজন্ম গড়ার দায় সবার
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

আমাদের সম্মিলিত আশার জায়গাটিতেও শিক্ষার্থীরা। আমাদের সন্তানরাই তো কালে কালে শিক্ষার্থী। যুগে যুগে তারাই অন্ধকার থেকে আমাদের উদ্ধারকারী-ত্রাতা এবং আগামীর নির্মাতা। শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে কখনোই শিক্ষার্থীদের সাথে দূরত্ব কাম্য নয়। শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা নিয়ে সবসময় ভাবতে হবে। শিক্ষকদের জন্য শিক্ষার্থী ছাড়া বাইরের আর কোনো যুতসই  ও যৌক্তিক পরিচয় নেই। আদর্শ শিক্ষকদের বড় দায়িত্ব পিছিয়ে থাকা শিক্ষার্থীদেরকে ঘিরে। ঝরে যাওয়ার শঙ্কায় পড়া শিক্ষার্থীদেরকে কীভাবে সঠিক ট্র্যাকে রাখা যায় সেটাই শিক্ষক হিসেবে দায়িত্ব। এখানে ব্যর্থ হলে সে শিক্ষক হিসেবেও হয়তো সফল নয়।

 

আজ কেবল শিক্ষার্থীদের দোষারোপ করি। পড়ে না, ক্লাস করে না কিংবা কথা শোনে না। শিক্ষক হিসেবে দায় আমাদের নাই? আছে। দিনে দিনে শিক্ষার্থীদের সাথে দূরত্ব তৈরি করেছি। কেউ কেউ ছাত্র-শিক্ষকদের সম্পর্ককে নিয়ে গেছি অর্থমূল্যের বিনিময়ে। ক্লাস না করে শিক্ষার্থীদের কোচিংকেন্দ্রিকতা, শিক্ষা প্রতিষ্ঠানে না এসে অনলাইনে ভাইয়ামুখী শিক্ষায় আগ্রহ হওয়া কিংবা পাঠাভ্যাসবিমুখতাসম্যক সিস্টেমের ব্যর্থতার ফল। যে দায় যুগ যুগ ধরে তৈরি হয়েছে সেটার এখন খেসারত দেওয়ার কাল চলছে। ক্ষতিপূরণ শেষ হলে অমানিশার অন্ধকারও দূর হবে। স্বপ্ন দেখি, আবার আলোয় উদ্ভাসিত হবে বিশ্ব।

 

শিক্ষার্থীদের ঘাড়ে প্রত্যাশার যে পারদ চাপিয়ে দেওয়া হয় তা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেরসক্ষমতার অনেকটাই বাইরে। কত শত জঞ্জালে জড়িয়ে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অকেজো করে রাখার পায়তারাদীর্ঘদিনের। এখনও পরিসংখ্যান নিলে দেখা যাবে, শ্রেণি কার্যক্রমের বাইরে কোচিং ও প্রাইভেট সংস্কৃতির সম্পৃক্ততার শিক্ষকদের নেতৃত্ব বেশি। কোনো কোনো শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষক পরিচয়ের চেয়ে কোচিং-প্রাইভেটের শিক্ষক হিসেবে বেশিনামকরা। কারো কারোপ্রাইভেটের বিজ্ঞাপন ক্লাসরুমে পর্যন্ত প্রতিধ্বনিত হয়। শিক্ষকরা যখন ‘মান’ আদর্শ থেকে বিচ্যুত হন তখন গর্ব করার আর কিছুই অবশিষ্ট থাকে না।

 

বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে কোচিং-প্রাইভেট পাবেন? তবে স্কুল, কলেজগামী শিক্ষার্থীদের মধ্যে এসব বেশি কেন? শিক্ষাপ্রতিষ্ঠানেমানসম্মত শিক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। শিক্ষকের অভাব, ক্লাসরুমের ঘাটতি, ক্লাস টাইমের ত্রুটি সর্বোপরি শিক্ষায় আনন্দের অভাব। শিক্ষা ব্যবস্থতাতেওআধুনিকতারছোঁয়ার ঘাটতি। কেবল পরীক্ষাভীতিজাগিয়ে তো শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়া যাবে না। যুগোপযোগী কারিকুলাম দিতে হবে, এক্সটা কারিকুলারএক্টিভিটিস এক্টিভ করতে হবে, শিক্ষকদেরকে আধুনিক সুযোগসুবিধা দিতে হবে। মোটকথা, গোটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে না পারলে যোগ্য জাতি গড়ে তোলা সম্ভব নয়। আমাদের অবকাঠামো বিনির্মানে যতটা আকর্ষণ ততটা মনোগত জগতের গঠন ও উন্নয়নে নাই। এই আগ্রহ না থাকার অন্তরালের কারণও স্পষ্ট!

 

দীর্ঘদিন দেশে সুশিক্ষার খরা গেছে। নকল করে, পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে, অটোপ্রমোশন ও পাশ দিয়ে শিক্ষা ব্যবস্থায় যে হ-য-ব-র-ল ব্যবস্থা প্রবেশ করেছে তা রাতারাতি দূর করা যাবে না। দূ্র্গতিদূরীকরণে দরকার মাস্টারপ্ল্যান। এখানে এখন অতি কঠোর পদক্ষেপে সামাল দিতে গেলে ভাঙবে, মচকাবে। বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় শিক্ষাকে সুদৃঢ় ভিত্তির ওপর আনতে হবে। বর্তমান সরকার ও শিক্ষামন্ত্রী শুরু থেকেই শিক্ষাকে যেভাবে অগ্রাধিকার দিচ্ছে তাতে সুশিক্ষার পরিবেশ শীঘ্রই ফিরবে। সেক্ষেত্রে সকল শ্রেণিরঅংশীজনের সহযোগিতা লাগবে।

 

তবে যা যা পদক্ষেপ গ্রহণ করা হোক তাতে যেন শিক্ষার্থীদের স্বার্থ মূখ্য হয়। প্রজন্মকে সঠিক পথ দেখানো আমাদের সম্মিলিত দায়িত্ব। তবে তা শিক্ষার্থীদেরকে বিগড়ে দিয়ে নয় বরং ভালোবেসে। বুঝিয়ে, অনুপ্রেরণা দিয়ে। শিক্ষার্থীদের বয়স এবং বাস্তবতা বিবেচনা করে, তাদের আবেগ এবং পারিপার্শ্বিকতার মূল্যায়ন করে তাদের প্রতি সদয় মনোভাব, সহানুভূতিশীল এবং সহমর্মী হতে হবে। অহেতুক কঠোরতা, অনৈতিক প্রশ্রয় প্রবণতা এবং অযৌক্তিক জটিলতার পথ এড়িয়ে প্রজন্মকে ডিল করতে হবে। দায়িত্বশীলদের ভাষায় মোড়াতে হবে অলঙ্কার।

 

গত শতকের প্রজন্মের চেয়ে এই প্রজন্মের ভাষা, বুঝ এবং আচরণ ভিন্নরকম।  এদেরকে তো সেকেলে ধ্যান-ধারণা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। বরং বর্তমানের জন্য যেটা বেস্টসেটাকেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। অতীতের মূল্যবোধ দিয়ে এদেরকে মাপতে গেলে, বিচার করলে বিলক্ষণ ভুল হবে। বিগত দিনের শিক্ষার্থীদেরকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা গেলেও নতুন প্রজন্মকে সাহস দিয়ে সামলাতে হবে। যারা চব্বিশের গণ-অভ্যূত্থানের সরাসরি প্রত্যক্ষ অংশীজন, তাদেরকে কোনো চাপে ফেলে, ভয় দেখিয়ে কিংবা ষড়যন্ত্র করে অধিকার ও ন্যায্যতাভোলানো যাবে না। দমানোর প্রবণতাও আত্মঘাতী হবে। তাদের সাথে মিশতে হবে, বসতে হবে এবং মন খুলে কথা বলতে ও শুনতে হবে। তবেই তাদের ওপর প্রভাবক হওয়া সহজ হবে।

 

ভুল বড়রাও করতে পারে, ছোটদের ভুল করা তো শেখার স্বার্থেই জরুরি। তবে ভুল হলে স্বীকার করা, ‘সরি’ বলা এসব ইতিবাচকদৃষ্টিভঙ্গি। রাষ্ট্রের শৃঙ্খলা, সার্বিক স্থিতিশীলতা এবং শিক্ষার্থীর দায়িত্ব-কর্তব্য পালনে উভয় পক্ষের নমনীয়তা এবং সচেতনতা জরুরি। কেউ যাতে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে, ইন্ধন দিয়ে নিজেদের ধ্বংস ঘটাতে না পারে সে ব্যাপারে সম্যকভাবে সজাগ থাকতে হবে। বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব। এই ইতিবাচক পরিবেশকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের যাতে আন্দোলন করে অধিকার আদায় করতে না হয় সে ব্যাপারে রাষ্ট্রের দায়িত্বশীল অংশের সজাগ থাকা জরুরি। শিক্ষার্থীদের দায়িত্ব অধ্যয়নে মনোনিবেশ করা। যারা পড়ে তারা গড়ে। পরীক্ষায় কী আসবে সেটা শিক্ষার্থীদের কাছে গৌণ ভাবনা হওয়া উচিত। সিলেবাসের আলোকে যে পড়ে সে পারে। কঠিনকে যে সহজ করে নিতে পারে সেই তো জীবনমেয়াদি দৌড়ে সবার থেকে এগিয়ে থাকে।

 

সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্ববোধের অভাব পরিলক্ষিত হচ্ছে। সন্তানকে সুপথে রাখার, তাদেরকে তাদের জন্য মঙ্গলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার বড় দায়িত্ব পরিবার নামক প্রতিষ্ঠানের। ক্যারিয়ারগড়তে গিয়ে, পয়সা ও খ্যাতির পিছনে ছুটতে গিয়ে সন্তানের প্রতি খেয়াল রাখতে ভুলে গেলে কোনো অর্জনই জীবনের কোনো কাজে আসবে না। যার কাল পরীক্ষা সে আজ সারাদিন বাইরে আন্দোলন করতে গেলে কী ক্ষতি তা যদি একসাথে বসে না বোঝান তবে এই ক্ষতির ক্ষতিপূরণ কী? অভিভাবকগণ যেন কোনো অবস্থাতেই রাষ্ট্র, সরকার, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পরীক্ষাকে তাদের সন্তানদের শত্রু না ভাবে। যদি তা ভাবে তবে তাতে কিছুই অর্জন হবে না বরং সব সম্ভাবনা মুকুলেই বিনষ্ট হবে। চ্যালেঞ্জে ফেললেই বোঝা যায় কতদূর দৌড়াতে পারবে!

 

পারস্পরিক সহযোগিতা এবং সৌহার্দ্যমূলক যোগাযোগ রক্ষা করেই একটা উন্নত জাতিরাষ্ট্র গঠনের জন্য শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ পুঁজি ভাবতে হবে। আজকের শিক্ষার্থীদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারলেই আগামীদিনে সঠিক প্রতিফল পাওয়া যাবে। সকল ধরণের বিপথ ও বিপদ থেকে শিক্ষার্থীদেরকে ফিরিয়ে রাখার জন্য সে পথগুলোকেই বন্ধ করে দিতে হবে। সমাজে অন্যায়-বৈষম্য চালু রেখে, নেশা-আড্ডার সুযোগ রেখে প্রজন্মকে সুস্থ করে গড়ে তোলা যাবে না। সততার পরীক্ষায় যাতে আমাদের সন্তানেরা পাশ করতে পারে সেজন্য প্রথমেই আমাদেরকে সততার পরীক্ষায় অবতীর্ণ হতে হবে— অভিভাবক হিসেবে, শিক্ষক হিসেবে, সরকার হিসেবে— এ দায়িত্ব সবার। সুশিক্ষায় শিক্ষিত করে সন্তানদের থেকে সর্বোচ্চ ফলটাই আমরা ঘরে তুলতে চাই। স্বপ্ন দেখি, আজকের শিক্ষার্থীরাই আমাদের স্বপ্নে দেখা দেশের চিত্রটাকেবাস্তবতায় রূপ দেবে। মুকুলেই যেন স্বপ্ন না ঝরে!

 

রাজুআহমেদ, প্রাবন্ধিক।

raju69alive@gmail.com

Post Views: 124

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী : রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র

৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী : রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র

by admin
October 6, 2026
0
15

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া ।। ভাষাসৈনিক আবদুল মতিন তার কর্মের মধ্য দিয়েই জাতীয় রাজনীতির অহংকার আর দেশপ্রেমিক রাজনীতির আলোকবর্তিকা...

তুলার  আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন

তুলার  আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন

by admin
October 6, 2026
0
6

লায়ন মোঃ গনি মিয়া বাবুল তুলা বাংলাদেশের অর্থনীতির এমন একটি পণ্য, যার গুরুত্ব মাঠের কৃষি থেকে শুরু করে দেশের শিল্প...

বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

by admin
October 6, 2026
0
14

বিএটি বাংলাদেশ পিএলসি. এর করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স (কোরা) বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন মোমশাদ আলী খান। তিনি ১ অক্টোবর ২০২৬...

হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার?

হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার?

by admin
October 5, 2026
0
28

  - নিকোলাস বিশ্বাস একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু তার সন্তানকেই হারায় না; হারায় নিরাপত্তাবোধ, মানসিক শান্তি এবং ভবিষ্যৎ...

শিক্ষকগণ সমাজের প্রাণ সঞ্চারক

শিক্ষকগণ সমাজের প্রাণ সঞ্চারক

by admin
October 5, 2026
0
17

    শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় তবে শিক্ষকগণ সেই মেরুদন্ডের ভিত স্থাপনকারী, শক্তপোক্তকারী এবং বিবেক সমুন্নয়কারী। পিতামাতা কেবল সন্তানকে...

বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের  মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার

বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের  মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার

by admin
October 5, 2026
0
13

লায়ন মোঃ গনি মিয়া বাবুল মানুষের জীবনে মা-বাবার পর সবচেয়ে গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব যাঁরা ফেলেন, তাঁদের অন্যতম শিক্ষক।  শিক্ষক...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার October 11, 2026
  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026
  • ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক October 7, 2026
  • রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার

      নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার

      October 11, 2026
      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      October 9, 2026
      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      October 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d