তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনতে প্রতিপক্ষ ধানখেতে বিঁষ প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে।উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) কালনা গ্রামে এই ঘটনা ঘটেছে। গত বছরেও একই ধরণের ঘটনা ঘটানো হয়েছিল। চাপড়া মহল্লার একাধিক বাসিন্দা জানান, গণো তার ভাইরা আমিনুলকে ফাঁসিয়ে বসে আনতে ধানখেতে বিঁষ প্রয়োগের নাটক করেছে। এর আগেও সে এমন নাটক করে ধরা খেয়েছে।এদিকে গণোর এমন গণবিরোধী কাজে এলাকার সাধারণ মানুষের চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়।
জানা গেছে, তানোর পৌর এলাকার চাপড়া মহল্লার গণো ও তার ভাইরা আমিনুলের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সরেজমিন কালনা মাঠে দেখা গেছে, সেচ না পেয়ে ধানখেত এমনিতেই নষ্ট হয়ে গেছে, বিঁষ ছিটানোর কোনো মানেই হয় না। অথচ নষ্ট ধানখেতে বিঁষ ছিটিয়ে আমিনুলকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে এলাকার সাধারণ মানুষ। এবিষয়ে জানতে চাইলে গণো বলেন, তার আপন ভাইরা আমিনুল জমি পাবে বলে বার বার তার ফসলের ক্ষতি করছে। তিনি এর সুষ্ঠ বিচার চান। এবিষয়ে জানতে চাইলে আমিনুল অভিযোগ অস্বীকার করে বলেন,তিনি থাকেন ছোটবনগ্রাম তার জমিতে গণো জোরপূর্বক ধান রোপন করে তিনি নিজে সেই ধান পুড়িয়ে তার উপর দোষ দিয়ে তাকে ফাঁসাতে চাচ্ছে।এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন এ ঘটনা তার অজানা, তবে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, ফসল পুড়িয়ে ফেলা অমানুবিক। যারাই এমন ঘটনা ঘটায় তাদের বিবেক আছে কিনা সন্দেহ। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#
Post Views: 431
Related