দেশের সর্ব দক্ষিণের পিছিয়ে পড়া জেলা বরগুনায় ‘বরগুনা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ডিও লিটার প্রদান করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
গত ৭ সেপ্টেম্বর জাতীয় সংসদের ২৪ তম অধিবেশন চলাকালে বরগুনা -১ আসনের সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এই ডিও লেটার পেশ করেন।
‘বরগুনা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবিতে তাঁর পেশ করা ডিও লেটারে উল্লেখ করেন, বরগুনা দেশের সর্ব দক্ষিণের সাগরকূল ঘেঁষে দীর্ঘ সমুদ্রতট জুড়ে বিস্তীর্ণ এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা একটি জেলা। সকল উন্নয়নের চালিকাশক্তি উন্নত শিক্ষালয় তৈরিতে আপনার ঐকান্তিক প্রয়াস ইতিমধ্যে দেশ এবং বিদেশে সাড়া জাগিয়েছে। বাংলাদেশের অভ্যুদয়, বাঙালির ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, সংগ্রাম, আদর্শ, মুক্তিযুদ্ধের ইতিহাস পঠন – পাঠন ; ব্লু ইকোনমিক উপাদান সমুদ্র সম্পদ হিসেবে, জল, মৎস্য সহ জলজ প্রাণী, উদ্ভিদ, তলদেশীর গ্যাস, তৈল ও অন্যান্য খনিজ বিষয়ে অধ্যায়ন গবেষণা এবং সমুদ্রকেন্দ্রিক পর্যটন বিষয়ক পাঠ, জাহাজ নির্মাণ প্রকৌশলী আইটি প্রকৌশলী তৈরি ইত্যাদির জন্য একটি বিশ্ববিদ্যালয় অতীব প্রয়োজনীয়।
বঙ্গবন্ধু পরিবারের কৃতি সন্তান একজন শহীদের নামে হতে পারে ‘বরগুনা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। আপনার মহতী অভিপ্রায় দেশের সকল জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে। সেখানে দক্ষ জনশক্তি তৈরি হয়ে স্মার্ট বাংলাদেশ সৃষ্টিতে অবদান রাখছে। আমার নির্বাচনী এলাকা বরগুনার প্রতিটি জনপদ, দ্বীপ, চর আপনার চেনা। কয়েকটি জায়গায় রয়েছে বিশাল খাস চর। আপনার পছন্দের যে কোন একটি অংশে গড়ে উঠতে পারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।
বরগুনা জেলায় ‘বরগুনা শহীদ লেফটেন্যান্ট শার্ট জামাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপিত হলে এই অঞ্চলের ছাত্র-ছাত্রী যেমন উপকৃত হবে একই সাথে দেশবাসী উপকৃত হবে।
বরগুনা জেলার একজন সংসদ সদস্য হিসেবে, প্রায় ৩০ বছর বরগুনাবাসীর নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি গর্বিত হব আপনার সানুগ্রহ অভিপ্রায়ে বরগুনায় অচিরেই ‘বরগুনা শহীদ লেফরেন্ট শেখ জামাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের কাজ শুরু করতে আপনার নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়।








