প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এমপি নয়নসহ একাধিক ব্যক্তির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ ব্যবস্থা ফেইসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিক সংসদ সদস্য (এমপি’রা) সেলফি তুলেন। মুহুর্তের মধ্যে ছবিগুলো ফেইসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।
এমপি নয়ন লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রথমে ছবিগুলো লক্ষ্মীপুর থেকে ফেইসবুকে পোস্ট করেন সাবেক জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম সালাহউদ্দিন টিপু।
সালাহউদ্দিন টিপু তার ফেইসবুক একাউন্টে লিখছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান। এরপর থেকে টিপুর অনুসারী থেকে শুরু করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছবিগুলো নিজ নিজ ফেইসবুক আইডিতে শেয়ার ও পোস্ট করেন।







