Sunday, October 18, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

admin by admin
September 28, 2023
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদীবিধৌত টুঙ্গিপাড়া গ্রামে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ঘরে জন্মগ্রহণ করেন তিনি। বাবা-মায়ের জ্যেষ্ঠ সন্তানও তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাই এবারো তার অনুপস্থিতিতে দেশে তার জন্মদিন উদ্যাপিত হবে।

টানা তিনবার এবং মোট চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ বলছে, তার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে হয়েছেন প্রশংসিত। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয় এবং ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থ বারের মতো নির্বাচনে জয়লাভ করে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন শেখ হাসিনা।
দাদা শেখ লুৎফর রহমান ও দাদি সাহেরা খাতুনের অতি আদরের নাতনি শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে টুঙ্গিপাড়ায়। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাতে পিতা বঙ্গবন্ধু এবং মাতা ফজিলাতুন্নেছাসহ পরিবারের সবাই ঘাতকদের নির্মম বুলেটে নিহত হন। প্রবাসে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা। ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে টানা নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। তার নেতৃত্বে ইসিহাসের সোনালী সময় পার করছে আওয়ামী লীগ। টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আছে দলটি।

বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি, একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পন্ন করা, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি, সংবিধান সংশোধনের মধ্যদিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা এবং সমুদ্রে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মধ্যদিয়ে ব্লু ইকোনমির নতুন দিগন্ত উন্মোচন, ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও ছিটমহল বিনিময়, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফল উৎক্ষেপণের মধ্যদিয়ে মহাকাশ জয়, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু ও মেট্রোরেল নির্মাণ, সাবমেরিন যুগে বাংলাদেশের প্রবেশ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নতুন নতুন উড়াল সেতু, মহাসড়কগুলো ফোর লেনে উন্নীত করা, এলএনজি টার্মিনাল স্থাপন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ ডলারে উন্নীত, দারিদ্র্যের হার হ্রাস, মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছর ৪ মাসে উন্নীত, যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন, মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, সাক্ষরতার হার ৭৫.৬০ শতাংশে উন্নীত করা, বছরের প্রথমদিনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই পৌঁছে দেয়া, মাদ্রাসা শিক্ষাকে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা ও স্বীকৃতি দান, প্রত্যেকটি জেলায় একটি করে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ, নারী নীতি প্রণয়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, ফাইভ-জি মোবাইল প্রযুক্তির ব্যবহার চালুসহ অসংখ্য ক্ষেত্রে কালোত্তীর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।

শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয়েছিল টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। তখন পুরান ঢাকার রজনী বোস লেনে ভাড়া বাসায় ওঠেন তারা। বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হলে সপরিবারে ৩ নম্বর মিন্টো রোডের বাসায় তারা বসবাস শুরু করেন। শেখ হাসিনাকে ঢাকা শহরে টিকাটুলির নারী শিক্ষা মন্দিরে ভর্তি করা হয়। এখন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি শেরেবাংলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ নামে খ্যাত। শুরু হয় তার শহর বাসের পালা। তিনি ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। বঙ্গবন্ধুর আগ্রহে ১৯৬৮ সালে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানের করাচিতে নিয়ে যাওয়ার পর গোটা পরিবারকে ঢাকায় ভিন্ন এক বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়। অবরুদ্ধ বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭শে জুলাই শেখ হাসিনা গৃহবন্দি অবস্থায় তার প্রথম সন্তান ‘জয়’-এর মা হন। ১৯৭২ সালের ৯ই ডিসেম্বর কন্যা সন্তান পুতুলের জন্ম হয়।

১৯৮১ সালে আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। আর ঐ বছরেরই ১৭ই মে দীর্ঘ ৬ বছর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসেন। তিনি ১৯৯০ সালের ঐতিহাসিক গণআন্দোলনে নেতৃত্ব দেন। আওয়ামী লীগ ১৯৯৬ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে দীর্ঘ ২১ বছর পর সরকার গঠন করে এবং সে বছরের ২৩শে জুন প্রথমবারের মতো তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তাকে ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড নিক্ষেপ করে হত্যার ষড়যন্ত্র করা হয়। তিনি অলৌকিকভাবে বেঁচে গেলেও ওই হামলায় ২৪ জন নিহত এবং ৫শ’ নেতাকর্মী আহত হন। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে বিশাল বিজয় অর্জন করে। এই বিজয়ের মধ্যদিয়ে শেখ হাসিনা দ্বিতীয় বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালের ৫ই জানুয়ারি তৃতীয়বার এবং ২০১৮ সালের ডিসেম্বরে সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শিল্প- সংস্কৃতি ও সাহিত্যঅন্তপ্রাণ শেখ হাসিনা লেখালেখিও করেন। তার লেখা এবং সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৩০টিরও বেশি। প্রকাশিত অন্যতম বইগুলো হচ্ছে- শেখ মুজিব আমার পিতা, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, সাদা কালো, ওরা টোকাই কেন, দারিদ্র্যদূরীকরণ, আমাদের ছোট রাসেল সোনা, আমার স্বপ্ন আমার সংগ্রাম, আমরা জনগণের কথা বলতে এসেছি, সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, বিপন্ন গণতন্ত্র, সহে না মানবতার অবমাননা, সবুজ মাঠ পেরিয়ে ইত্যাদি।

Views: 239

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে: নুরুল আমিন এমপি

তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে: নুরুল আমিন এমপি

by admin
October 18, 2026
0
3

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ‘আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণ আপনাদের পাশে না থেকে বিএনপির...

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর ২০২৬-২০২৯ মেয়াদী কেন্দ্রীয় কমিটি অনুমোদন

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর ২০২৬-২০২৯ মেয়াদী কেন্দ্রীয় কমিটি অনুমোদন

by admin
October 18, 2026
0
13

চাঁনমোহন রবিদাস সভাপতি, শিপন কুমার রবিদাস (প্রাণকৃষ্ণ) প্রধান সমন্বয়কারী (মুখপাত্র), জুয়েল রবিদাস সাধারণ সম্পাদক এবং রনি রবিদাস সাংগঠনিক সম্পাদক নির্বাচিত বাংলাদেশের রবিদাস জনগোষ্ঠীর ভূমি, আর্থসামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক অধিকার, জীবনমানের উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কাজ করা সংগঠন ‘বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)’-এর আগামী তিন বছর (২০২৬-২০২৯) মেয়াদের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের স্মারক নম্বর বিআরএফ/কেক/২০২৬ (৪২), তারিখ ১৬ অক্টোবর ২০২৬ অনুযায়ী কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এবং স্থায়ী কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চাঁনমোহন রবিদাস। প্রধান সমন্বয়কারী (মুখপাত্র) হিসেবে দায়িত্ব পালন করবেন শিপন কুমার রবিদাস (প্রাণকৃষ্ণ)। নির্বাহী সভাপতি মিলন রবিদাস, সিনিয়র সহসভাপতি রাজেশ রবিদাস, সহসভাপতি হিসেবে জীবন রবিদাস, সুশান্ত রবিদাস (শ্যামল) ও ইন্দ্রজিৎ রবিদাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুয়েল রবিদাস। কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। কমিটিতে কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগ ও জেলার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত রবিদাস জনগোষ্ঠীর অধিকার, সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন: সংগঠনের নীতিনির্ধারণী পরামর্শ, অধিকারভিত্তিক আন্দোলন, গবেষণা, সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক অগ্রগতিতে সহযোগিতার জন্য ১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন রমেশ চন্দ্র ঘোষ, তরুণ কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ললিত রবিদাস, শ্রীকৃষ্ণ দাস, সীমা দত্ত, পাভেল পার্থ, অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, অ্যাডভোকেট প্রভাত টুডু, অ্যাডভোকেট বাবুল রবিদাস এবং গণন লাল। শিক্ষা, সাংবাদিকতা, আইন, মানবাধিকার, নারী অধিকার, পরিবেশ, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ততার মধ্য দিয়ে বিআরএফের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা করা হচ্ছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে বিষয়ভিত্তিক দায়িত্ব বণ্টন: নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক হিসেবে রনি রবিদাস, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে লালচাঁন রবিদাস ও বিজয় রবিদাস এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে গৌতম রবিদাস, নিরঞ্জন রবিদাস, মিঠু রবিদাস, অঞ্জন রবিদাস, জহরলাল রবিদাস, রাজেন রবিদাস, সুশীল রবিদাস ও নান্টু রবিদাস। অর্থবিষয়ক সম্পাদক হিসেবে রিপন রবিদাস, দপ্তর সম্পাদক হিসেবে নিরঞ্জন রবিদাস এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রিপন রবিদাস দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া ধর্ম, শিক্ষা, সাহিত্য, আইন ও বিচার, নারী, ছাত্র, যুব, শিশু, ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রম, তথ্য ও গবেষণা, আন্তর্জাতিক বিষয়, সমাজকল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ, সমবায়, ত্রাণ ও পুনর্বাসন, মানবাধিকার, গণসংযোগ, ভূমি ও গৃহায়ণ, আর্থসামাজিক উন্নয়ন, প্রবাসীকল্যাণ, জনগণনা, স্বেচ্ছাসেবা, শিল্প ও বাণিজ্য, গণশিক্ষা এবং প্রশিক্ষণবিষয়ক সম্পাদকীয় পদ সৃষ্টি করা হয়েছে। এসব পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন, জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহ, সচেতনতা বৃদ্ধি এবং অধিকার আদায়ের উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে। কেন্দ্রীয়  কার্যনির্বাহী পরিষদে বিভিন্ন এলাকার প্রতিনিধিদের পাশাপাশি ১১ জন কার্যনির্বাহী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক যোগাযোগ জোরদার করার ক্ষেত্র তৈরি হয়েছে। স্থায়ী কমিটি গঠন: সংগঠনের ধারাবাহিকতা, সাংগঠনিক স্থিতিশীলতা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার জন্য ১১ সদস্যবিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি চাঁনমোহন রবিদাস, প্রধান সমন্বয়কারী (মুখপাত্র) শিপন কুমার রবিদাস (প্রাণকৃষ্ণ), নির্বাহী সভাপতি মিলন রবিদাস, সিনিয়র সহসভাপতি রাজেশ রবিদাস, সহসভাপতি সুশান্ত রবিদাস (শ্যামল), সাধারণ সম্পাদক জুয়েল রবিদাস, সাংগঠনিক সম্পাদক রনি রবিদাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিঠু রবিদাস, অর্থবিষয়ক সম্পাদক রিপন রবিদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন রবিদাস এবং নারী বিষয়ক সম্পাদক অরুণা রানী রবিদাস অন্তর্ভুক্ত রয়েছেন।

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

by admin
October 17, 2026
0
15

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক...

মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ

মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ

by admin
October 17, 2026
0
12

ভারতে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে দিল্লিতে। বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার আগেই অল ইন্ডিয়া স্টুডেন্টস...

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে দাঁড়াল ১০ জনে

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে দাঁড়াল ১০ জনে

by admin
October 17, 2026
0
18

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ কথা জানিয়েছেন ফায়ার...

“যখন আমাদের আটক করা হয়, বাসে কোনও মহিলা পুলিশ ছিল না

“যখন আমাদের আটক করা হয়, বাসে কোনও মহিলা পুলিশ ছিল না

by admin
October 17, 2026
0
87

"যখন আমাদের আটক করা হয়, বাসে কোনও মহিলা পুলিশ ছিল না। আমরা একজন মহিলা কনস্টেবল চেয়েছিলাম, কিন্তু তারা বাস চালিয়ে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বাংলাদেশ থেকে ‘অনুপ্রাণিত’ হওয়া নেহা-বোরা যে কারণে ব্যার্থ হলেন: October 18, 2026
  • নৌকা বাইচে বিজয়ের আনন্দে শোকের ছায়া, চার সন্তানের জনকের মৃত্যু October 18, 2026
  • গাইবান্ধায় ব্রীজের নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার October 18, 2026
  • রংপুরে আবাসিক হোটেলে মাদকসহ দুই পুলিশ সদস্য আটক October 18, 2026
  • “চোখ বেঁচে থাক চোখের আলোয়” October 18, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে আন্তরিক ভাবে কাজ করতে হবে দিনাজপুরে মন্ত্রী ডাঃ জাহিদ October 18, 2026
  • বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে নতুন শাড়ি দিলেন বিএনপি নেতা আসাদ October 18, 2026
  • দিনাজপুরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সর্বস্তরের মানুষকে  সঙ্গে নিয়ে কাজ করতে চাই।। এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম October 18, 2026
  • পলাশবাড়ীতে পৈতৃক জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ October 18, 2026
  • বিতর্কিত কর্মকর্তাদের আত্তীকরণ না করে বাধ্যতামূলক অবসর ও নতুন নিয়োগের দাবি October 18, 2026
  • ডোমার ‎ভোগডাবুড়ী ইউনিয়নের ৮ পূজা মন্ডপে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ October 18, 2026
  • একটি রাষ্ট্রে সরকার, বিরোধী দল, গণমাধ্যম ও সাধারণ নাগরিক—সবারই প্রশ্ন করার অধিকার থাকা জরুরি – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন।  October 18, 2026
  • ভ‚ষিরবন্দর শাখার উদ্বোধন অনুষ্ঠানে ডিভিশনাল ম্যানেজার October 18, 2026
  • মিরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত October 18, 2026
  • তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে: নুরুল আমিন এমপি October 18, 2026
  • মজিদপুরে ১ লাখ ৭১ হাজার টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া October 18, 2026
  • দুমকিতে মা ইলিশ শিকারের অভিযোগে দুই জেলে গ্রেপ্তার October 18, 2026
  • বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর ২০২৬-২০২৯ মেয়াদী কেন্দ্রীয় কমিটি অনুমোদন October 18, 2026
  • বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী  তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচার October 18, 2026
  • প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম October 18, 2026
  • নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর October 17, 2026
  • সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন  October 17, 2026
  • সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু October 17, 2026
  • দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে? October 17, 2026
  • সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ October 17, 2026
  • ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক October 17, 2026
  • মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ October 17, 2026
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী October 17, 2026
  • সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর October 17, 2026
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, নতুন শনাক্ত ১৮৭২ October 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      বাংলাদেশ থেকে ‘অনুপ্রাণিত’ হওয়া নেহা-বোরা যে কারণে ব্যার্থ হলেন:

      বাংলাদেশ থেকে ‘অনুপ্রাণিত’ হওয়া নেহা-বোরা যে কারণে ব্যার্থ হলেন:

      October 18, 2026
      নৌকা বাইচে বিজয়ের আনন্দে শোকের ছায়া, চার সন্তানের জনকের মৃত্যু

      নৌকা বাইচে বিজয়ের আনন্দে শোকের ছায়া, চার সন্তানের জনকের মৃত্যু

      October 18, 2026
      গাইবান্ধায় ব্রীজের নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার

      গাইবান্ধায় ব্রীজের নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার

      October 18, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d