আল আমিন মন্ডল বিপ্লব (বগুড়া)ঃ শুক্রবার বগুড়ার গাবতলী রামেশ^রপুর উচ্চ বিদ্যালয় আন্তঃ ব্যাচ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও অত্র হাইস্কুলের সভাপতি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল। রামেশ^রপুর ফুটবল একাডেমির উদ্যোগে অত্র হাইস্কুলের প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ এর সভাপতিত্বে খেলার উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক জাফর ইকবাল মালিক। এতে সহ-সভাপতির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী আমজাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস হোসেন, শাহীনুর ইসলাম শাহীন, ইব্রাহীম আলী, আবু রক্কর হামিদ, জিল্লুর রহমান, আব্দুল কাফি মন্ডল, রাহাদ আলী, রামেশ^রপুর ফুটবল একাডেমির সভাপতি জাবেদ আলী মন্ডল, পরিচালক শাফিউল ইসলাম (এস.কে) সহ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। খেলায় অত্র হাইস্কুলের এসএসসি ২০১৬ইং ব্যাচ বনাম ২০২৫ইং এর ব্যাচ অংশ নেন।
বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে নতুন শাড়ি দিলেন বিএনপি নেতা আসাদ
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ২ শতাধিক দরিদ্র বিধবা নারীদের মাঝে দুর্গাপূজা উপলক্ষে নতুন শাড়ি উপহার দিলেন বিএনপি...








