Monday, November 2, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home রাজনীতি

প্রভাত ফেরীর রাজপথ থাকুক আগের মতই–মোমিন মেহেদী

admin by admin
February 20, 2025
in রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের সকল বাঙালির একুশে ফেব্রুয়ারির সঙ্গে ভোরে খালি পায়ে প্রভাতফেরি আর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গান গর্বের-ভালোবাসার-শ্রদ্ধার। একুশের সেই আবেগ আর ঐতিহ্য বাদ দিয়ে রাত ১২টায় ইংরেজি নিয়মে প্রভাতফেরি করা হচ্ছে, যা ভাষা দিবসের মূল চেতনার ওপর আঘাত বলে আমি মনে করি। আমার এই মতামতের সাথে অনেকেই একমত হয়েছেন সাম্প্রতিক সময়ে। কিন্তু তারা রাজপথে নামতে ভয় পান, লিখতে ভয় পান নির্মম ‘মব’-এর ভয়ে। আমি ভাই ভয় পাইনি কখনোই। আর একারণেই ২০১৮ সালে লোভি-বাটপার রাজনীতিকদের রোষানলে গুম-এর শিকার হই। মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসা আমি বরাবরের চেয়ে আরো গাঢ় সাহস নিয়ে এগিয়ে চলছি ছাত্র-যুব-জনতাকে সাথে নিয়ে। একথা সত্য যে, জাতি হিসেবে বাংলাদেশের বাংলা ভাষাভাষি সকলে আমরা একুশে ফেব্রুয়ারির অর্জন নিয়ে আত্মতৃপ্তিতে ভুগি। কিন্তু এখনো সর্বস্তরে বাংলা ভাষা চালু হয়নি। উচ্চ আলাদতে এখনো বাংলার প্রচলন শুরু হয়নি। প্রভাতফেরির সংস্কৃতি আমরা নষ্ট করে রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে ফুল দিচ্ছি। এখান থেকে বেরিয়ে আসতে হবে বাংলা ভাষার জন্য শাহাদাতবরণকারী ভাষা শহীদদেও প্রতি শ্রদ্ধা জানিয়ে। সেই সাথে বাংলা ছাড়াও বাংলাদেশের অন্য যে আদিবাসী ভাষাগুলো রয়েছে তার অধিকার প্রতিষ্ঠায় এবং উৎকর্ষের জন্য আমাদের কাজ করার প্রয়োজনীয়তাও তৈরি হয়েছে। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের প্রতিটি বাংলাদেশীর একুশে ফেব্রুয়ারির সঙ্গে ভোরে খালি পায়ে প্রভাত ফেরি আর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিদ গান অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।’  কিন্তু  এখন একুশের সেই আবেগ আর ঐতিহ্য বাদ দিয়ে রাত ১২ টা ১ মিনিটে ইংরেজি নিয়মে প্রভাত ফেরি করা হচ্ছে, যা ভাষা দিবসের মূল চেতনার ওপর চড়ম আঘাত । এই সংস্কৃতি একুশের চেতনার সঙ্গে যায় না। বস্তুত, অমর একুশ বাঙালির ইতিহাসে শুধু একটি তারিখ নয়; একুশ হলো একটি চেতনার বীজমন্ত্র। একুশকে কেন্দ্র করে ঐতিহাসিক ভাষা আন্দোলনের রক্তাক্ত সংগ্রামের ভেতর দিয়ে  বাঙালি জাতিসত্তার এক অবিনাশী চেতনার জন্ম হয়েছিল। আর এই চেতনার পথ ধরেই ছেষট্টির ছয় দফা, উনসত্তরের গণ-অভ্যূত্থান, সত্তরের নির্বাচন এবং ১৯৭১-এ আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একুশ আমাদেরকে সামনে এগিয়ে চলার সাহস জোগায়। একুশের ভোরে ফুল হাতে নগ্ন পায়ে প্রভাত ফেরি আমাদের প্রেরনা দেয় সব বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার। একটি আমাদের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করে। অবাক হওয়ার বিষয়, নাগরিক জীবনে একুশের এই আবেগকে খন্ডিত করে ফেলা হয়েছে! প্রায় তিন দশক আগে এক সামরিক শাসক নিজের নিরাপত্তার দিক বিবেচনায় একুশের প্রথম প্রহর নাম দিয়ে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পনের রেওয়াজ চালু করে। একে বিনা প্রশ্নে মেনে নেয় নগরবাসী, সংস্কৃতিকর্মীসহ সর্বশ্রেণির মানুষ! আর সেই সঙ্গে একুশের চেতনায় জড়িয়ে থাকা প্রভাত ফেরি নতুন প্রজন্মের নিকট অচেনা হয়ে যায়। অথচ বায়ান্নের পর থেকে একুশের প্রত্যূষে  প্রভাত ফেরির মধ্য দিয়ে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন একুশের মহিমাকে আলাদা উজ্জ্বল্য দিয়েছে। কাকডাকা ভোরে সাজ সাজ রব। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, পাড়ামহল্লার ক্লাবকর্মীসহ সর্বস্তরের মানুষ ফুল হাতে নগ্ন পায়ে এগিয়ে যেত শহিদ মিনারের দিকে; কন্ঠে থাকতো দআমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে  ফেব্রুয়ারিদ গানের সুর মূর্ছনা। এক অপর্থিব পরিবেশ সৃষ্টি করতো। এভাবে অমর একুশ যেকোনো জাতীয় দিবস থেকে আলাদা মাত্রা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছিল। ভাষা শহিদের প্রতি সম্মান প্রদর্শনের অন্যতম মাধ্যম প্রভাত ফেরিতে এমন আমূল পরিবর্তন সত্ত্বেও আমাদের নাগরিক জীবনের বাইরে গ্রাম-গঞ্জে আজও বাঙালিরা একুশের শ্রদ্ধা নিবেদন করে প্রভাত ফেরির মধ্য দিয়ে। একুশের প্রভাতে নিরবমিছিলে এর গানের সুর মূর্ছনা  বাঙালিকে কৌতূহলী ও আবেগাপ্লুত করে তুলে। তাদের মাঝে ভাষাপ্রেম ও দেশপ্রেম জাগ্রত হয়।
মনে রাখতে হবে বাংলা ভাষার ইতিহাস সমৃদ্ধ একুশে ফেব্রুয়ারি এখন শুধু বাংলাদেশের গন্ডিতেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে বিশ্বাবসী। এই ভাষা দিবসে  বিশ্ববাসী একবার ফিরে তাকাবে ভাষা আন্দোলনের সূতিকাগার বাংলাদেশের দিকে। অনুকরণ করবে আমাদের শ্রদ্ধাঞ্জলির রীতি-রেওয়াজকে। মূলত প্রভাত ফেরি শব্দটির জন্মই হয়েছে একুশে প্রভাতের নিরব মিছিলকে বোঝাতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে  এর উৎসভূমির অনুকরণে বিশ্ববাসীও  প্রভাত ফেরিকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে। অথচ আমরাই হঠকারী সিদ্ধান্তে ভোরের প্রভাত ফেরিকে বিসর্জন দিয়ে মধ্যরাতে একুশে চেতনাকে খুঁজে ফিরছি। নিঃসন্দেহে সংস্কৃতিভাবনার সুস্থ ধারা বলবে, আমরা একুশের প্রভাত ফেরিকে হারাতে চাই না। হারাতে চাই না একুশের অনুভূতিকে। রাত ১২ টা ১-এর পাশ্চাত্য সংস্কৃতি  থেকে মুক্ত করে আবার  সূর্যোদয়ের সময়কার প্রভাত ফেরির একুশে উদযাপনে ফিরে যেতে চাই। কারণ একুশকে তাঁর স্বমহিমায় পুনঃস্থাপন না করা গেলে নতুন  প্রজন্মকে ভাষা প্রেমে উদ্বুদ্ধ ও জাগরিত করা যাবে না। কেননা, ইতিহাস বলছে- কবি আবুদল গাফফার চৌধুরীর লেখা একুশের অমর সঙ্গীতের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। “আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি”। এই কবিতাটিতে প্রথম সুরারোপ করেন আবদুল লতিফ। কিন্তু তাঁর সুরারোপিত গানটি তেমন সাড়া জাগাতে পারেনি যদিও তিনি তাঁর লেখা ও সুরে গাওয়া “রাষ্ট্রভাষা আন্দোলন করিলিরে বাঙ্গালী। ঢাকার শহর রক্তে রাঙ্গাইলি” গানটির জন্য বিখ্যাত হয়ে গিয়েছিলেন যা জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলো তখন। দ্বিতীয়বার সম্ভবত: ১৯৫৭ /১৯৫৮ সালের দিকে অধ্যাপক রফিকুল ইসলাম আবারো তাঁকে আবদুল গাফফার চৌধুরী কবিতাটি নতুন করে সুরদানের অনুরোধ করেন।
এমন ইতিহাসকে ভুলে যেতে বসেছে বর্তমানের বাংলাদেশ। যা কারো কাছে প্রত্যাশিত নয়। বায়ান্ন পরবর্তী সময়ে  ফুল বাজারে বিক্রি হতো না। মফস্বল শহরগুলোতে একুশে ফেব্রুয়ারির আগে সারা রাত ধরে আশপাশের বাড়ি থেকে ফুল সংগ্রহ করা হতো। কী আশ্চর্য অন্য সময় যারা ফুল সংগ্রহ নিয়ে বকা দিতেন তারাও কেন যেন সেই রাতের জন্য ভীষণ রকমের ভালো হয়ে যেতেন। এমন দিনে তো ফুল যে যার মত করে সংগ্রহ করবেই- এটি মেনে নিতেন। সকাল হলেই প্রভাত ফেরিতে যাওয়ার প্রস্তুতি থাকতো কান্না আর বেদনার আবহে। পরবর্তীতে সেই ধারা অব্যাহত ছিলো বলেই আমি আমার কৈশোরে দ্বীপ উপজেলা মেহেন্দীগঞ্জের শহীদ মিনারে খালি পায়েই যেতাম, আমরা দেখে শিখে গিয়েছিলাম প্রভাত ফেরিতে খালি পায়েই যেতে হয়। আমাদের পায়ে কিছু বেঁধে যাবার চিন্তা ছিল না, প্রথম প্রহরে ঘর থেকে বের হবার ভয় ছিল না। সাদা জামার ওপর কালো ব্যাজ লাগানো হতো। সেই ব্যাজ লাগানোতেও শরীর ফুটো হবার কোনো শঙ্কা ছিল না। পুরো প্রভাত ফেরিতে আমরা সেই অমর গানটিই গাইতাম। সেই সময় সেই পথে কোউ স্লোগান দিতো না। এমনকি শহীদ মিনারেও কোনো রাজনৈতিক দলের স্লোগান হতো না। শুধুমাত্র মাইকে সংগঠনের নাম ঘোষণা করা হতো। আর সারা দিন রাস্তার মোড়ে মোড়ে বাজতো সালাম সালাম হাজার সালামসহ অনেক দেশাত্মবোধক গান। তবে এখন ফেব্রুয়ারি এলেই সবাই নড়েচড়ে ওঠে না। ফেব্রুয়ারির প্রথমদিন থেকেই ঢাকায় শুরু হওয়া একুশের মাসব্যাপী বইমেলা জমে না। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার নিয়ে টিভিগুলো সব টকশো সাজালেও দর্শক তা দেখে না। বাংলা ভাষা নিয়ে গর্বটা আগের মত এই মাসেও ভর করছে না। খালি পায়ের প্রভাত ফেরি সেই কবেই হারিয়ে গেছে! প্রভাত ফেরির জায়গায় স্থান পেয়েছে বাণিজ্যিক একুশ। এখন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গাইতে গাইতে একুশে প্রথম প্রহরে খুব কম লোকজনেই যায়। গানের পরিবর্তে এখন শোনা যায় দলীয় রাজনীতির স্লোগান। নেতানেত্রীর নামে স্লোগান। কে কার আগে ফুল দিবে সেটির প্রতিযোগিতা হয়, ছবি তোলা, মিডিয়ার সামনে যাওয়ার জন্য ছটফট করতে থাকে অনেকেই। আমি এই বর্তমানের পরিবর্তনের জন্য নতুনধারার রাজনীতি করি, নতুন চিন্তার লেখালেখি। গণমাধ্যম বা বাংলাদেশের হুজুগেরা না আসলেও প্রকৃত মানুষ সাড়া দেবে বলে আমি বিশ্বাস করি। আর তাই লিখি, কথা বলি। আমি ভাইরালের রাজনীতি নয়; জনতার রাজনীতি করি বলেই- দেশের রাজনীতি করি বলেই আমার চাওয়া ইতিহাসের সেই প্রভাত ফেরী। দয়া করে প্রধান উপদেষ্টাসহ কেউ রাত ১২ টায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন না। প্রথম প্রহরে প্রভাত ফেরীর মধ্য দিয়ে এই শ্রদ্ধা অর্পণ দেখতে চাই আমরা। রাজনৈতিক সরকারের মত নয়, প্রকৃত দেশবান্ধব সরকারের মত জনগণের কথা শুনলে ঋদ্ধ হবে বাংলাদেশ-বাংলা ভাষার ইতিহাস আর আমাদের প্রতিটি পদক্ষেপ…

Views: 383

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের

মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের

by admin
November 1, 2026
0
10

মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের - মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি মাদ্রাসায় শিশুদের ভর্তি করানোর...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

by admin
October 30, 2026
0
34

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এ উপনির্বাচনে ১৫৪টি ভোটকেন্দ্রের...

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের জীবন নাজেহাল: নাহিদ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের জীবন নাজেহাল: নাহিদ

by admin
October 30, 2026
0
5

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, গত এক সপ্তাহ ধরে আমাদের নেতাকর্মীরা ঢাকা...

ক্ষমতায় যেতে জামায়াত ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে: রাশেদ খাঁন

ক্ষমতায় যেতে জামায়াত ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে: রাশেদ খাঁন

by admin
October 30, 2026
0
17

ঝিনাইদহ: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী আধিপত্যবাদী ভারতের সাথে লিয়াজোঁ শুরু করেছে। শুক্রবার (৩০...

রাজশাহী জেলা যুবলীগ নেতারা আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যে মেতেছেন!

রাজশাহী জেলা যুবলীগ নেতারা আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যে মেতেছেন!

by admin
October 30, 2026
0
8

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে চাঁদাবাজি ও পদ বাণিজ্যের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী...

একটা ভুল ধারণা ছড়িয়ে দেয়া হয়েছে যে নেত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ঢাকা ছেড়েছেন।যে ভিডিওটি ভাইরাল হয়েছিল

একটা ভুল ধারণা ছড়িয়ে দেয়া হয়েছে যে নেত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ঢাকা ছেড়েছেন।যে ভিডিওটি ভাইরাল হয়েছিল

by admin
October 30, 2026
0
441

একটা ভুল ধারণা ছড়িয়ে দেয়া হয়েছে যে নেত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ঢাকা ছেড়েছেন।যে ভিডিওটি ভাইরাল হয়েছিল তাতে শেখ হাসিনাকে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প আখলাক হুসাইন November 2, 2026
  • কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা November 2, 2026
  • ছেলের চেয়ারম্যান প্রার্থিতায় প্রচারণায় নামলেন বাবা, চাইছেন দোয়া ও সমর্থন November 2, 2026
  • বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ November 2, 2026
  • মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক November 2, 2026
  • জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা November 2, 2026
  • আশফালিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটসাল বার ফুটবল টুর্নামেন্টে সিজান-১ উদ্বোধন। November 2, 2026
  • চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত November 2, 2026
  • চৌদ্দগ্রামে সেরা সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা November 2, 2026
  • নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন November 2, 2026
  • “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” November 2, 2026
  • মদন পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ এনামুল হকের গণসংযোগ ও দোয়া প্রার্থনা November 2, 2026
  • বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত November 2, 2026
  • তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক। November 2, 2026
  • সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন November 2, 2026
  • যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত November 2, 2026
  • মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের November 1, 2026
  • প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিকাশ পরিষদের নিরঙ্কুশ বিজয়, November 1, 2026
  • ১৭ ডিসেম্বর উভয় পক্ষের তথ্য-উপাত্ত সাবমিটের নির্দেশ November 1, 2026
  • পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তার শুভেচ্ছা বিনিময় November 1, 2026
  • চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি November 1, 2026
  • এইচএসসিত এবারও রংপুরর প্রতিষ্ঠানগুলা শীর্ষ November 1, 2026
  • চৌদ্দগ্রামে তাফসিরুল কোরআন মাহফিলে শায়েখ আহমেদ আলী মোল্লা ইসলামী আইনের বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি আসবে না November 1, 2026
  • মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান November 1, 2026
  • ভোলাহাটে বাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ! হত্যার চেষ্টায় গুরুতর আহত যুবক! November 1, 2026
  • ‘আমার পাবনা, আমার ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত November 1, 2026
  • হৃদয়ে পাবনার আয়োজনে নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত November 1, 2026
  • দিনাজপুরে এবারের এইচএসসি পরীক্ষায় ল্যান্ডমার্ক কলেজের শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৫ তম এবং জেলা পর্যায়ে তৃতীয়তম স্থান অর্জন করেছে November 1, 2026
  • সেরা ও স্বাস্থ্যকর স্থান কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের; তবে প্রশ্নের মুখে সার্বিক নিরাপত্তা November 1, 2026
  • মদন- ঢাকা দিবারাত্রি রুটে যাত্রী সেবায় নতুন মাত্রা: নিয়মিত ট্রিপ দিচ্ছে ‘স্নেহা পরিবহন’ November 1, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প   আখলাক হুসাইন

      আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প আখলাক হুসাইন

      November 2, 2026
      কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে  মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

      কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

      November 2, 2026
      ছেলের চেয়ারম্যান প্রার্থিতায় প্রচারণায় নামলেন বাবা, চাইছেন দোয়া ও সমর্থন

      ছেলের চেয়ারম্যান প্রার্থিতায় প্রচারণায় নামলেন বাবা, চাইছেন দোয়া ও সমর্থন

      November 2, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d