Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

প্রশ্নফাঁসকাণ্ডে ফেসে যাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, হারাতে পারেন চাকরি

admin by admin
July 11, 2024
in অপরাধ, আইন/আদালত, চাকরি, জাতীয়, বিশেষ সংবাদ, সর্বশেষ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

গ্রেপ্তারকৃত আসামিদের সঙ্গে ব্যাংকিং লেনদেন, জব্দকৃত মোবাইল ফোনের তথ্য ও জবানবন্দির ভিত্তিতে ফেঁসে যাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশ্নপত্র ফাঁসে চাকরি পাওয়া কর্মকর্তারা। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কর্মকর্তাদের একটি স্তর পর্যন্ত গ্রেপ্তারে সরকারের শীর্ষ মহলের সবুজ সংকেত রয়েছে বলেও জানা গেছে। এরই মধ্যে গ্রেপ্তারকৃত ছয়জনের জবানবন্দিতে নাম আসা পিএসসির কর্মকর্তা-কর্মচারী, চাকরি পাওয়া কর্মকর্তা ও প্রশ্নপত্র বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের সদস্যদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। অন্যদিকে বিএসএস ক্যাডারের সুনাম রক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে চাকরি পাওয়া ব্যক্তিদের শাস্তি চান বিভিন্ন ক্যাডার কর্মকর্তারা।

 

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম বলেন, আসামিদের দেওয়া তথ্য, ডিজিটাল প্রমাণ ও আলামত যাচাই-বাছাই করে আমরা অপরাধীদের শনাক্ত করছি। গ্রেপ্তারের পর দায় স্বীকার করে ছয়জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন, বাকিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে। আসামিদের জিজ্ঞাসাবাদ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যাদের নাম আসবে, তাদের আইনের আওতায় আনা হবে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিসিএসসহ অন্যান্য পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সঙ্গে চক্রের সদস্যদের লেনদেনের বড় অংশই হয়েছে ব্যাংকের মাধ্যমে। চাকরি হওয়ার আগে চক্রের সদস্যরা নগদ টাকার পাশাপাশি ব্যাংকের চেক নিত। ব্যাংকের মাধ্যমে লেনদেন হওয়া চাকরি পাওয়া ব্যক্তিদের বিষয়ে ডিজিটাল প্রমাণ রয়েছে। এ ছাড়া যেসব চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি ক্যাশ টাকা লেনদেন হয়েছে তাদের বিষয়েও সাক্ষ্য-প্রমাণ রয়েছে। আবার পিএসসির শীর্ষ যেসব কর্মকর্তা গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ পিএসসির অন্য কর্মচারীদের মাধ্যমে প্রশ্নপত্র বিক্রি করে টাকা হাতিয়ে নিতেন, তাদের তালিকাও তৈরি করা হয়েছে। তালিকা ধরে তাদের গ্রেপ্তার করা হবে।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের আগেই তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রশ্নপত্র ফাঁসকারী ও প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে চাকরিপ্রাপ্তদের একটি তালিকা তৈরি করা হয়। এরপর সরকারের সবুজ সংকেতের পর অভিযান শুরু হয়। অভিযানের পর গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তথ্য, মোবাইল ফোন, উদ্ধার হওয়া ব্যাংকের চেকসহ বিভিন্ন আলামতের ভিত্তিতে একের পর এক চক্রের সদস্যের নাম বেরিয়ে আসে। ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারাগারে আটক ১১ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে চেয়ে আজ বৃহস্পতিবার আদালতে আবেদন করা হবে।

জানা গেছে, পিএসসির সদস্য ও কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশ্নফাঁস ও ঘুষ গ্রহণের অভিযোগ অনেক পুরনো। পিএসসির সাবেক সদস্য অধ্যাপক মাহফুজুর রহমানের বিরুদ্ধে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে কাফরুল থানার মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। অধ্যাপক মাহফুজুরের বিরুদ্ধে ২৭তম বিসিাএসের মৌখিক পরীক্ষায় ঘুষ গ্রহণসহ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। সেই মামলায় মাহফুজুর রহমানের ১৩ বছর সাজাও হয়। ২০০৯ সালের ১৭ জুন তিনি আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান আদালত।

 

জানা গেছে, পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলীর বিরুদ্ধেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অনেক পুরনো। ২০১৪ সালের ২২ এপ্রিল ‘সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ পদের পরীক্ষা চলাকালে আবদুর রহমান নামের এক পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার উত্তরপত্রসহ হাতেনাতে আটক করেন পরীক্ষকরা। সেই মামলার অভিযোগপত্র জমা হলেও একদশকে বিচার শেষ হয়নি। সাজাও হয়নি আবেদ আলীর।

পিএসসি সূত্র জানায়, আবেদ আলী ১৯৯৭ সালে গাড়িচালক হিসেবে পিএসসিতে যোগাদান করেন। তার বিরুদ্ধে অভিযোগসমূহ সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় তাকে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে চাকরি থেকে অপসারণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ঢাকার আদালতে ৬ জনের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে প্রশ্নপত্র ফাঁসে চাকরি পাওয়া অনেকের নাম বেরিয়ে আসে। এর মধ্যে কয়েকজন বিসিএস ক্যাডার কর্মকর্তাও রয়েছেন। এর মধ্যে পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমানের দেওয়া জবানবন্দিতে বলেছেন, ৩৩তম বিসিএস পরীক্ষার ১০ জন প্রার্থীর কাছে প্রশ্নফাঁস করেন খলিল। এর মধ্যে তিনজন বর্তমানে বিভিন্ন ক্যাডারে চাকরি করছেন।

বিভিন্ন ক্যাডারে চাকরি করা অন্তত ৬ জন কর্মকর্তারা সঙ্গে কথা হয়। তারা বলেন, কয়েকজন অপরাধীর দায় মেধাবীরা নেবে কেন। প্রশ্নপত্র ফাঁসে যারা চাকরি পেয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক। এখানে রাখঢাক করার কিছু নেই। ক্যাডার কর্মকর্তাদের প্রতি সম্মান ও আস্থা ফেরাতেই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসা উচিত এসব কর্মকর্তাদের।

পিএসসি সূত্র জানিয়েছে, প্রশ্নফাঁসে জড়িতদের ধরতে নিজেদের গঠিত তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করছে। পিএসসির প্রশ্ন প্রণয়নকারীসহ সংশ্লিষ্ট কাউকে সন্দেহের বাইরে রাখা হচ্ছে না। পিএসসির তদন্ত কমিটির প্রধান পিএসসির যুগ্ম সচিব ড. আব্দুল আলীম বলেন, তদন্তকাজ সম্পন্ন করতে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। যেসব ইস্যু নিয়ে কাজ করতে বলা হয়েছে, সেগুলো নিয়ে আমরা স্বাধীনভাবে কাজ করছি।

প্রসঙ্গত, গত ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচিত গাড়িচালক আবেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান ওরফে সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের মধ্যে পিএসসির দুজন উপপরিচালক ও একজন সহকারী পরিচালকসহ পাঁচজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

কখনো পিএসসির চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন না আবেদ আলী : পিএসসির চাকরিচ্যুত গাড়িচালক গ্রেপ্তারকৃত সৈয়দ আবেদ আলী কখনো পিএসসির কোনো চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন না বলে পিএসসি সূত্র জানিয়েছে। তবে কর্মজীবনে তিনি কমিশনের তিনজন সদস্য ও একজন যুগ্ম সচিবের গাড়িচালক ছিলেন। গতকাল বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ১৯৯৭ সালে যোগদানের পর থেকে সৈয়দ আবেদ আলী (জীবন) পিএসির সদস্য মজিবুর রহমান বিশ্বাস, মো. মোজাম্মেল হক, মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত এবং একজন যুগ্মসচিবের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, অধ্যাপক ড. মো. মুস্তফা চৌধুরী পিএসসির চেয়ারম্যান ছিলেন ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত। এ সময় তার গাড়িচালক ছিলেন আলমগীর হোসেন। ২০০২-২০০৭ সাল পর্যন্ত চেয়ারম্যান পদে থাকা অধ্যাপক ড. জিনাতুন নেসা তাহমিদা বেগমের গাড়িচালকও ছিলেন আলমগীর হোসেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত পিএসসির চেয়ারম্যান ছিলেন ড. সা’দত হুসাইন। তার সময়েও আলমগীর হোসেনই গাড়িচালক ছিলেন। তারপর নিয়োগ পাওয়া ইকরাম আহমেদের গাড়িচালক ছিলেন আবু বক্কর সিদ্দিক। এর পরের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের গাড়িচালক ছিলেন মোট তিনজন। তারা হলেন আবু বক্কর সিদ্দিক, শহিদ ও অনুত্তর চাকমা। পিএসসির বর্তমান চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের গাড়িচালক হিসেবে বর্তমানে কর্মরত অনুত্তর চাকমা।

 

দুদকে পিএসসির চিঠি : সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল বুধবার বিকালে পিএসসি থেকে দুদকের সচিব বরাবর এ চিঠি পাঠানো হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান চিঠি পাঠানো কথা স্বীকার করেন। এ পাঁচ কর্মকর্তা-কর্মচারী হলেন, পিএসপির উপপরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এসএম আলমগীর কবির, ডেসপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অবৈধ উপায়ে সংগ্রহ, পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র প্রকাশ এবং বিতরণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসেবে অপরাধ সংঘটনে জড়িত থাকার অভিযোগে কর্ম কমিশনের ৫ জনসহ অন্যান্যকে আসামি করে পল্টন থানার মামলা হয়েছে। তারা বর্তমানে জেলে আছেন। তারা ও তাদের পরিবারের সদস্যের নামে অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ধরনের অভিযোগ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর তফসিলভুক্ত অপরাধ হওয়ায় কমিশন কর্তৃক তদন্তপূর্বক উপযুক্ত আদালতে বিচারার্থ মামলা দায়ের করার লক্ষ্যে সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Post Views: 420

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

by admin
October 13, 2026
0
7

ক্যাম্পাস   চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক...

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

by admin
October 13, 2026
0
12

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবং নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে...

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

by admin
October 13, 2026
0
14

সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। আর ইয়েমেন থেকে এই...

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

by admin
October 13, 2026
0
17

হুথিদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত হওয়ায় এখন পর্যন্ত ঢাকা থেকে ৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়েছে। এর মধ্যে...

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

by admin
October 13, 2026
0
16

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে রাস্তায় পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি হাতবোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...

রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

by admin
October 13, 2026
0
16

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় রাজধানী থেকে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026
  • বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স  October 13, 2026
  • রংপুর বিভাগে বাণিজ্যিকভাবে কলা চাষ হচ্ছে, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক October 13, 2026
  • দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত October 13, 2026
  • চিকিৎসা, উৎসব ভাতা ও পুনঃপেনশনের দাবীতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ October 13, 2026
  • ফ্যামিলি কার্ড কর্মসূচীর আওতায় তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২দিনব্যাপী প্রশিক্ষণ শেষে নির্ভুল তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে October 13, 2026
  • দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের একদশপূর্তি উপলক্ষ্যে বিশেষ সেমিনার সাংস্কৃতিক ও চড়–ইভাতি অনুষ্ঠিত October 13, 2026
  • দিনাজপুরে  কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত October 13, 2026
  • জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী October 13, 2026
  • ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

      ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

      October 13, 2026
      থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

      থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

      October 13, 2026
      টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

      টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d