রংপুর বিভাগীয় প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিরুদ্ধে ইসিতে দায়ের করা আপিলের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার। ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানিতে তার মনোনয়ন বৈধ হিসেবে মঞ্জুর করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। জাকির হোসেন সরকার মিঠাপুকুর উপজেলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং মিঠাপুকুর উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। পরে দলীয় মনোনয়ন না পেয়ে মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। জাকির হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই স্বতন্ত্র প্রার্থীদের সুযোগ করে দিয়েছেন। এ কারণেই আমি নির্বাচন করবো। জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। জনগণের রায়ে নির্বাচিত হয়ে আসনটি উপহার দিতে পারবো।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








