Friday, October 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

প্রিয় কন্যার কাছে চিঠি

admin by admin
August 24, 2026
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
প্রিয় কন্যার কাছে চিঠি
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রিয় কন্যা,

আজকে তিন পেরিয়ে চারে তোমার পা। এইতো সেদিন, অথচ ক্যালেন্ডারের পাতায় অনেকদিন। আনন্দের বন্যায় ভাসতেভাসতে কবে যে মানসস্মৃতিপটে লেখা হয়ে গেছে হাজার ছিয়ানব্বই দিনের ডায়েরি তা যেন টেরই পেলাম না। খুনসুটি আর দুষ্টামিতে, বুকে কিংবা দূরত্বে, কানে এবং ফোনে আমাদের যে গল্প জমেছে, আড্ডা হয়েছে তা আজন্মের তরে রঙিন সুতোয় বাঁধা। সুখের সময়, আনন্দের সময় বেরসিক বরফের মতো গলে যায়, বাতাসের মতোবয়ে যায়। কী হয় আরেকটু ধীরে গেলে? এই-তো সেদিন নায়েমের ট্রেনিং-এ ছিলাম, তোমার মায়ের কাছে খবর পেলাম- দুনিয়ায় আসতে তুমি ব্যস্ত হয়ে উঠছো অথচ চোখের পলকেই তিনটে বছর ফুরুৎ করে ফুরিয়ে গেল। ’২৩-এর ২০ আগস্টের রাত্রির প্রথম প্রহরে তোমার-আমার চোখাচোখিতে যে ভাবের আদান-প্রদান হয়েছিল সেসবই এখন ভাষায় প্রকাশ পায়। কী কথা হয়েছিল আমাদের? আমার আনন্দাশ্রুর অর্থ কী ছিল? কী ছিল তোমার চোখের বিস্ময়ের মানে? সেদিনের অর্থহীন শব্দও জীবনের পরমার্থ হয়ে প্রতিভাত হয়েছে। সে অনন্য, সে বিস্ময়!

 

শোন আত্মজা,

তোমার প্রথম কান্না, প্রথম হাসি, ঘুমানো কিংবা ঘুম থেকে জেগে ওঠা, হাই তোলা— সারাক্ষণ অবাক বিস্ময়ে অবলোকন করতাম। ভাবতাম, এই ছোট্ট দেহটার মধ্যেই একটা প্রাণ আর সে প্রাণটাই আমার জীবন। আমার সবকিছুর প্রেরণা হয়ে হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছ। যখন দূরে থাকি তখনও যেন আমার গোটাটা জুড়েই কেবল তুমি— ভাবনায়, চিন্তায়-চেতনায়। যেন কেউ মন্ত্র পাঠ করে আমাকে মুগ্ধ করছে। আমার মনের মধ্যে তোমার বাস স্থায়ী করছে। কী অপার বিস্ময়! আমাদের অপূর্ণতার মাঝে তুমি নিয়ে এলে পরম পূর্ণতা। আমাদের সংসারের সব অপ্রাপ্তিঘুচে গেছে তোমার আগমনে। জীবনে যে আনন্দ এসেছে, যে সুখ হেসেছে, যে সুর গেয়েছে তার কেন্দ্রজুড়ে তুমি। যেন তুমি আমার বৃত্তের কেন্দ্রবিন্দু আর আমি সেটার পরিধি। তোমার জন্মদিনে পৃথিবীর সব রঙ, সব হাসি, সব খুশি যেন তোমাকে ঘিরে থাকে- শুধু আজ নয়, আগামী। শুভ শুভ জন্মদিন আমাদের সোনা মামনি। মঙ্গলালোকের নিরন্তর যাত্রা তোমাকেও করুক শুভের সারথি।

 

আমাদের সোনা মা,

তোমার দুষ্টুমিতে, হাসি ও আনন্দে আমাদের ক্লান্তি দূর হয়ে যায়। তোমার মাঝে, তোমায় দেখে আমরা নতুন করে বাঁচার রসদ খুঁজে পাই। তোমার উপস্থিতিতে ঘর ভরে ওঠে সোনার আলোয়। তোমার কথায় খিলখিলিয়ে ওঠে জানালার পর্দা, দোল খায় দরজা। মনের দেয়ালের সবটুকুতে যেন তোমার আল্পনা। তুমি পাশে না থাকলে মনে হয় যেন চারদিকে চরম শূন্যতাধেয়ে আসছে। আমাদের যত পরিকল্পনা, শ্রম-ঘাম সব তোমার আগামীর জন্য সঞ্চয়। আমাদের কাছে তোমার চেয়ে গুরুত্বপূর্ণ, তোমার থেকে মূল্যবান আর কিছুই নাই। তোমার কল্যাণ প্রার্থনায়, তোমার স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের জীবন উৎসর্গ করতে শপথ নিয়েছি। জীবনের পথে এগিয়ে দিতে, আজন্ম পাহারা দিতে সদা প্রস্তুত আছি। আমরা এখন ভাসমান নৌকা— তুমি যে পথে নেবে, যে ঘাটে বাঁধবে, যেভাবে বলবে সেটা আমাদের কবুলকৃত আগামী। আমরা চাই, আমাদের সন্তান দুধে-ভাতে থাকুক। হাসি-আনন্দে বাঁচুক। আমাদের আয়ু থেকে তোমাকে ততটাই দিয়ে দেবো যতটা পেলে তুমি শতায়ু হবে। আমাদের সুস্থতাও তোমাকে দিয়ে তোমাকে চিরকাল সুস্থ দেখতে চাই— এইতো আমাদের চাওয়া। আমাদের যা পাওয়ার তা পেয়ে গেছি- এবং সেটা তুমি; এবার আমাদের তোমায় দেওয়ার পালা। আমাদের সব, আমাদের আজ, কাল এবং সম্পূর্ণ আগামী কেবলিতোমারি।

 

আদরের তনয়া,

মা, মা এবং মা— তাকে সম্মান দিও। তোমার জীবনের আজকের দিন পর্যন্ত যদি বাবা-মায়ের অবদান মূল্যায়ণ করি তবে তোমার মা তাতে শতকরা ৯৫ নম্বর পাবে। বাকি পাঁচ হয়তো আমার ভাগে থাকবে। তোমাকে পৃথিবীর রূপ-রং দেখানোর জন্য যে নারী হাসি মুখে মৃত্যুর দুয়ারেবীরদর্পে প্রবেশ করেছে সে মহান না হয়ে পারে না। একজন নারী তার জীবনের সব শখ-আহ্লাদ ভুলে কেবল সন্তানকে আগলে রাখার যে ভূমিকা পালন করেন সেটার জীবন্ত দৃষ্টান্ত তোমার জননী। কত রাত জেগে, কত শত কষ্ট সয়ে তোমার যত্ন নিচ্ছে, তোমার আগলে রাখছে তা দেখে-ভেবে অবাক হই। মায়েদের কী ক্লান্তি গ্রাস করতে পারে না? তোমাকে খাওয়ানো খুব সহজ কাজ নয়। তুমি কখনোই যেন কিছুই খেতে চাও না। খাওয়া নিয়ে সব সময় জোর করতে হয়। কী অপার ধৈর্যের সাথে, কত মমতায় মা তোমাকে খাওয়ানোর অবিরাম চেষ্টা করে, গোসল করায়, ঘুমিয়ে দেয় কিংবা কোলে-কাঁধে ব্যাগের মতোবয়ে বেড়ায়— তা স্মৃতি করে রাখলে, বোঝার বয়সে তা দেখে তুমিও বিস্মিত হতে। মা বলেই কেবল সে সেটা পারে। সেই মাকে কখনোই কষ্ট দিও না, অমর্যাদা করো না। মায়ের সব কথা শুনবে। মায়ের লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। মায়ের আদরের চাদর মেখে বেড়ে উঠবে- প্রত্যাশা রইলো।

 

হৃদয়ের নন্দিনী

তোমার বাবা হিসেবে আমার যত দায়িত্ব সে-সবের অনেকটাই অনাদায়ী রয়ে গেছে। তোমার প্রতি পালনীয়কর্তব্যেরকতকিছু যে অপূর্ণ আছে তা ভাবলে বুকের বামপাশে ব্যথা অনুভব করি। মাঝে মাঝে মনে হয়, জীবন বাস্তবতার এই ব্যস্ততায় অধিকার হরণের যে অপরাধ ঘটছে তাতে আমার বিচারক আমি হলেও নিষ্ঠুরভাবে শাস্তি দিতাম। বিবেক আমায় এ ব্যাপারে নিত্য প্রশ্ন করে। তবে আমার সাথে কথা বলা বন্ধ রেখে, মান অভিমান বুকে পুষে, হাসি-উচ্ছ্বাসে ছন্দপতন ঘটিয়ে তুমি আমায় কখনো শাস্তি দিও না। তোমার মুখের হাসিতে আমার হৃদয়ের স্পন্দন গতিশীল থাকে। কোনো ঝড়ের কবলে পড়লেও তা কখনোই থামতে দিও না। তবে দৃঢ় বিশ্বাস আছে, আমার প্রতি কর্তব্য পালনে যদি কখনও ব্যর্থ হই, ভুলে যাই দায়িত্ব তবুও আমার স্রষ্টা তোমায় দেখে রাখবেন, সুখী করবেন। কখনো তাকে ভুলে যেও না— মনে রেখো, তিনি তোমারও রব। তিনিই তোমাকে ভয়মুক্ত এবং নিরাপদ রাখবেন। তোমার বাবার কিছু বন্ধু-সুহৃদ আছে যারা তোমাকে তোমার বাবার অনুপস্থিতেও তোমার বাবার মতোই স্নেহ-আদর দেবে, খেয়াল রাখবে। কাজেই ভয় নেই মা। তোমার বাবারাই তোমার জন্য একটা নিরাপদ পৃথিবীর সূচনা করতে আমরণ চেষ্টা করে যাবে। আমাদের বাপ-বেটির মায়া বাড়তে বাড়তে একটা মায়াময় পৃথিবীর সৃষ্টি হোক— সেই কামনায় আজ এবং নিরন্তর আগামী।

 

ইতিতে,

বড় মা রাইসাআহমেদের ছোট্ট বাবা রাজুআহমেদ।

Views: 159

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_

by admin
October 16, 2026
0
8

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ দীর্ঘ প্রায় ৪ বছর বন্ধ থাকার পর...

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
21

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
13

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
186

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

by admin
October 14, 2026
0
125

ভারতের উত্তর প্রদেশের মিরাটে মার্চেন্ট নেভির কর্মকর্তা সৌরভ রাজপুতকে হত্যার দায়ে তার স্ত্রী মুসকান রাস্তোগি ও স্ত্রীর প্রেমিক সাহিল শুক্লাকে...

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

by admin
October 14, 2026
0
27

গাজীপুর: ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার আগুন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা October 16, 2026
  • সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত October 16, 2026
  • মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ October 16, 2026
  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ October 16, 2026
  • বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা October 16, 2026
  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026
  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা

      চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা

      October 16, 2026
      সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত

      সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত

      October 16, 2026
      মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_

      মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d