মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জয়ন্ত সূত্রধর (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামমুখী (ডাউন লাইন) অংশের মিরসরাই সদর ইউনিয়নের আবুনগর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে (জিআরপি) পুলিশ জয়ন্তের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। জয়ন্ত সূত্রধর উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ধুমগ্রাম এলাকার দীলিপ কুমার সূত্রধরের একমাত্র ছেলে। তারা বর্তমানে মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোমিনটোলা এলাকায় থাকেন। জয়ন্ত সূত্রধর বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন বলে পরিবারিক সূত্রে জানা গেছে।
রেলওয়ে পুলিশ ও পরিবার সূত্র জানায়, জয়ন্ত সূত্রধরের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিকেলে রেললাইনে বসে তিনি বিয়ে নিয়ে মেয়েটির সঙ্গে ফোনে কথা বলছিলেন। তাদের মধ্যে ঝগড়াও হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন জয়ন্ত।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রেমঘটিত কারণে জয়ন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








