সংবাদ বিজ্ঞপ্তি
বাগেরহাট, ২০ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার)ঃ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া
সমাজ সেবা ক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি ২০২৬
(শুক্রবার) ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের উত্তরপাড়ায় শুভদিয়া সমাজ সেবা ক্লাব প্রাঙ্গনে
গ্রামের প্রায় ১১০ জন অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ
উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যগণসহ প্রায়
২০০ জন অতিথি উপস্থিত ছিলেন।
ক্লাবের সভাপতি জনাব আল মামুন শেখ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের
সভাপতি তার বক্তব্যে ক্লাবটির কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। গত ২০২৩
সালে স্থানীয় যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত শুভদিয়া সমাজ সেবা ক্লাব এযাবৎ এলাকার বিভিন্ন
উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বিশেষ করে, মাদক নিয়ন্ত্রণ, অসহায়
ব্যক্তিদের সহযোগিতা, রক্তদান, বৃক্ষরোপন কর্মসূচী, খেলাধুলা, মেধাবী ছাত্র-ছাত্রীদের
সহযোগিতা, যুব সমাজকে সামাজিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করাসহ ইত্যাদি জনকল্যাণ মূলক
কার্যক্রম পরিচালনা করছে। ক্লাবটি ইতোমধ্যে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে
এবং প্রসংশিত হয়েছে। ক্লাবের সভাপতি তার বক্তব্যে বলেন, ভবিষ্যতে এ ধরনের সমাজসেবা মূলক
কার্যক্রম অব্যাহত থাকবে এবং সকলকে সমাজের উন্নয়নে একত্রে কাজ করা ও আন্তরিক
সহযোগিতার জন্য আহ্বান জানান।








