ফরিদপুরের কানাইপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টারঃ
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় ফরিদপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতরা সবাই পিকআপের যাত্রী।
এ ব্যাপারে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। কানাইপুরের দিকনগর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে।
ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে, এতে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে আলফাডাঙ্গা এ.জেড. পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরিদের ফ্যামিলির সদস্য মা, বড় মেয়ে, ভাই-মিলন, মিলন এর স্ত্রী ও ছেলে মেয়ে সহ মোট ৬ জন।







