আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধি:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের মধুখালি ও চরভদ্রাসন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ
সম্পন্ন হয়েছে। বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে ফরিদপুর মধুখালীতে ২৯
হাজার ৪৭৮ ভোট পেয়ে মোহাম্মদ মুরাদুজ্জামান বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে
মির্জা আহসানুজ্জামান (আজাউল) পেয়েছেন ১৮ হাজার ৩৯৪ ভোট।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের ১৫৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী আনারস প্রতীকে সামচুল আলম
চৌধুরী ৩১ হাজার ৯৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকে মনিরুল হাসান
মিঠু পেয়েছেন ৩০ হাজার ৯ ভোট।
ফরিদপুর চরভদ্রাসনে আনারস প্রতীকে আনোয়ার আলী মোল্লা ১৬ হাজার ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার সৈয়দ নিজামুদ্দিন পেয়েছেন ১০ হাজার ৪৫৪ ভোট।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ভোট গণনা শেষে রাতে বেসরকারি
ফলাফল অনুযায়ী তাদের বিজয়ী ঘোষণা করা হয়।







