আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সঙ্গে মতবিনিময় করেছেন মধুখালী
প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। গত বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়।
সভায় জেলা পরিষদের প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। আপনারা বস্তুনিষ্ঠ
সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি ও খবরের ভেতরের খবর জনগণের সামনে তুলে ধরবেন—এটাই
প্রত্যাশা করি।”
এসময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী
হোসেন পলাশ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান খান, সহ-সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ
সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিন ও মোঃ সালেহীন সোয়াদ সাম্মী, প্রচার সম্পাদক মোঃ রাজিব হোসেন,
কার্যনির্বাহী সদস্য মোঃ সুজল খান, বিপ্রজিৎ বিশ্বাস, সালমান আহম্মেদসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা।







