১৯ আগস্ট, ২০২৩ শনিবার সকাল ১১:৩০ ঘটিকায় বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. রকীব আহমদ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিদ ও গবেষক ড. এ এইচ এম জেহাদুল করীম, প্রফেসর, নৃ-বিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সাবেক উপাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব মতিউর রহমান, মোঃ আবদুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ছিল ক্যারিশমেটিক শক্তি। বঙ্গবন্ধুর ৬ দফার মাধ্যমে জাতি উদ্বেলিত হয় এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্র প্রস্তুত হয়। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পিছনের কুশিলবদের তিনি মৃত্যু হলেও মৃতপরবর্তী বিচারের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহŸান জানান যাতে জাতি জানতে পারে এ ঘৃন্য কাজের সাথে কারা জড়িত ছিল।
আরো উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন প্রফেসর ড. মাহমুদুল হাছান, ডিন, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্স।








