Saturday, November 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ বরিশাল বিভাগ

ফিরে দেখা ১৮ থেকে ২৩ জুলাই যা ঘটেছিল বরিশালে

admin by admin
July 26, 2024
in বরিশাল বিভাগ, বাংলাদেশের সকল ক্যাম্পাস
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বরিশাল: গত ১৮ জুলাই রাতে ইন্টারনেটসেবা বন্ধ হওয়ার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশ নিয়ে বিপাকে পড়েন সাংবাদিকরা। অফিসে সংবাদ সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও নিউজ পাঠাতে হিমশিম খেতে হয় রিপোর্টারদের। আর নিউজ সংকটের মধ্যে স্থানীয় যে কয়টি পত্রিকা প্রকাশিত হয়েছে তাতে ছবির আধিক্য ছিল বেশি। যদিও কারফিউতে বরিশাল স্বাভাবিক থাকায় সংবাদগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম, মামলা ও গ্রেপ্তারের বিষয়গুলোর উপস্থাপিত হয়েছে বেশি।

যার মধ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জ ও বরিশাল মেট্রোপলিটনের তিন থানা মিলিয়ে চারটি থানায় হামলা ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া ৬টি মামলা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার হওয়ার সংবাদ ছিল উল্লেখযোগ্য।

 

ছয় মামলায় ১০৩ জন এজাহারভুক্ত ও ৩ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৭৮ জন। এছাড়া কারফিউ ভঙ্গ করার দায়ে বরিশাল নগর ও জেলায় শতাধিক ব্যক্তিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরদিকে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আটকে থাকা প্রায় দুইশত পর্যটককে ৪টি বাসের মাধ্যমে সড়কপথে ঢাকার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে সেনাবাহিনী। যে কাজে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট জেলা ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন।

এছাড়া সাংবাদিক সেচ্ছাসেবী সংগঠন উদ্যোগের আয়োজনে কারফিউ চলাকালীন সময়ে সাধারণ ভাসমান ও অসহায় মানুষদের জন্য বরিশাল নদী বন্দরে রাতের খাবারের ব্যবস্থা করা হয়। যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে নগরজুড়ে।

যদিও সেইসঙ্গে রোববার থেকে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানিও বৃদ্ধি পেতে শুরু করে, মঙ্গলবার বিকেলে জোয়ারের সময় নদীর পানি এতোটাই বৃদ্ধি পায় যে নগরসহ উপকূলীয় অঞ্চলের নিম্নাঞ্চল তলিয়ে যায়।

এর বাইরে বৃহস্পতিবার (১৮ জুলাই) দিবাগত রাতে দীর্ঘ ৯ ঘণ্টার বেশি সময় পরে (রাত সাড়ে ৯ টার দিকে) বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার ঘটনা আলোচনায় ছিল।

ফলে ১০ ঘণ্টার মাথায় ভোলা, পটুয়াখালী, বরগুনা এবং ঝালকাঠি ও বরিশাল জেলার একাংশের সঙ্গে ঢাকা, খুলনাসহ বরিশাল নগরের সাথে সড়ক যোগাযোগ সচল হয়ে মানুষের ভোগান্তি লাঘব হয়।

শুক্রবার (১৯ জুলাই): বরিশালে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, নগর বিএনপির আহ্বায়ক -সদস্য সচিবসহ ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। শুক্রবার (১৯ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে নগরীর চৌমাথা বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে ঘটা এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজি নইমুল হোসেন লিটুসহ ৫ জন বলে জানিয়েছেন সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গির।

এছাড়াও আহত হয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও যুবদল নেতা মো. রিপনসহ ১০ জনকে। এর মধ্যে ৬ জন বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। এই সংঘর্ষের আগে নগরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও বিএনপি কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করে।

 

এদিকে শুক্রবার (১৯ জুলাই) বিকেল ৪টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত কারফিউ শুরুর আগে শেষবারের মতো মাত্র এক ঘণ্টার জন্য বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (২০ জুলাই): নির্দেশনার দুই দিন পর ২০ জুলাই (শনিবার) রাত ১ টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৩ শত শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বাধ্য করে কর্তৃপক্ষ। পরে হলগুলো সিলগালা করে দেওয়া হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম।

এদিকে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কারফিউর চারদিনে বরিশাল নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোনো ধরনের সড়ক অবরোধ কিংবা জ্বালাও-পোড়ায়ের ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি নগরসহ জেলাজুড়ে। এদিকে গণপরিবহন চলাচল ও দোকানপাট বন্ধ থাকায় রাস্তাঘাট ফাঁকা ছিল। সেইসঙ্গে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে পুলিশের চেকপোস্ট বসানোর পাশাপাশি র‌্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানিয়েছেন, বরিশাল নগরসহ জেলায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যদের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও ৭ প্লাটুন সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

 

অপরদিকে কারফিউ চলাকালীন সময়ে জরুরি প্রয়োজন এবং অনুমোদিত ব্যক্তির বাইরেরে সড়কে কেউ চলাচলের চেষ্টা করলে তাকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে এবং ফিরে যেতে হয়েছে। প্রতিদিন সকালে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে অনেকে লাঠিপেটারও শিকার হয়েছেন, আবার অনেককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

যদিও প্রথম দিন (শনিবার) কারফিউ শিথিলের সময় নগরে বিক্ষোভ মিছিল ও পথচারীদের মাঝে কালো ব্যাজ বিতরণের চেষ্টা করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদের নেতাকর্মীরা। তবে পুলিশি বাধায় তারা নগরের প্রধান সড়ক সদর রোড ত্যাগ করতে বাধ্য হয়। আর ওই সময় পুলিশের সঙ্গে তর্কে জড়ান বাসদ জেলা শাখার সমন্বায়ক ডা. মনীষা চক্রবর্তী।

তবে প্রতিদিন শিথিলকালীন সময়ে অনেকে পরিস্থিতি দেখতে ঘর থেকে সড়কে নেমেছেন, ফলে পাড়া-মহল্লার অলিতে-গলিতে ছিল স্বাভাবিক দিনের মতো মানুষের আড্ডা। বিকেলের দিকে ফাঁকা সড়ক ও মাঠগুলোতে শিশু-কিশোর ও তরুণরা ক্রিকেট ও ফুটবল খেলায় মগ্ন ছিলেন। তবে অন্ধকার নামার পর গোটা নগর ছিল অনেকটাই শুনসান।

এদিকে কারফিউর দ্বিতীয় দিন থেকে আমদানি সংকটের কথা বলে বরিশালের বাজারগুলোতে সবজি, মাছসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেতে শুরু করে।

রোববার (২১ জুলাই): বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল নগরের বিভিন্ন এলাকা থেকে উত্তর জেলা যুবদলের আহ্বায়ক মো. সালাউদ্দিন পিপলু, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাওলাদারসহ বিএনপির অঙ্গ সংগঠনের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর ঘটনা।

অপরদিকে এদিন দুপুরে হিজলায় উপজেলায় নিজ দোকান থেকে মুদী দোকানি মো. সুলাইমান (২৩) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন, তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে থানা পুলিশ।

এদিকে রোববার আপিল বিভাগের রায় ঘোষানর পর কোটা সংস্কার নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বায়ক সুজয় বিশ্বাস শুভ বলেছেন, আমরা আমাদের সারাদেশের সমন্বয়কদের সঙ্গে কথা বলছি, আলাপ আলোচনার ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী করণীয় বলব। আর এখনও পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের সিদ্ধান্ত যে- ‘কারফিউ চলাকালীন আমরা শিক্ষার্থীরা আন্দোলনে যাচ্ছি না’।

 

কোটা আন্দোলনের বলি ৪ সাংবাদিক

কোটা আন্দোলনের বলি ৪ সাংবাদিক

বিস্তারিত পড়ুন

 

সোমবার (২২ জুলাই) রাতে মঙ্গলবার (২৩ জুলাই) বরিশাল জেলার ১০ উপজেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা এবং নগরে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করার ঘোষণা আসে।

মঙ্গলবার (২৩ জুলাই): কারফিউ শিথিল থাকলেও এসময় কোনো ধরনের মিছিল-সভা, সমাবেশ করার সুযোগ নেই বলে হুঁশিয়ারি দেয় পুলিশ প্রশাসন। এছাড়া এদিন দুপুরে কুয়াকাটায় আটকে পড়া দুইশত পর্যটককে ৪টি বাসের মাধ্যমে বরিশাল হয়ে ঢাকায় পৌঁছে দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এদিকে হল থেকে মধ্যরাতে নামিয়ে দেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই এখনও বরিশালে আটকা রয়েছেন। তারাও যে কোনো মূল্যে নিরাপদে বাড়িতে পৌঁছাতে চান।

অপরদিকে এদিন বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী স্কুল শিক্ষক শহিন হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

দক্ষিণাঞ্চলে পরিবহনখাতে পাঁচ কোটি টাকার ক্ষতি :
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যে কারফিউ শিথিল করায় যান চলাচল স্বাভাবিক হলেও দ্রুতই ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন না বরিশাল বিভাগের আন্তঃজেলা বাস মালিকরা। টানা পাঁচদিন ধরে বন্ধ ছিল বিভাগের ছয় জেলার মালিক সমিতির অধীনে পরিচালিত ৯৯৩টি এবং বিআরটিসির ৫৫টি মিলিয়ে মোট ১ হাজার ৪৮টি গাড়ি। এতে প্রায় পাঁচ কোটি টাকারও বেশি লোকসান হয়েছে।

রূপাতলী বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সুলতান মাহমুদ বলেন, বাস না চলায় ব্যবসায়িক ক্ষতি হয়েছে। তাছাড়া স্টাফদের খরচ দিতে হয়েছে মালিকদেরই। কারফিউ শিথিল হওয়ার পর বুধবার থেকে গাড়ি চলাচল শুরু হলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হওয়া যায়নি।

ভোলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ভোলাতে সহিংস কোনো ঘটনা না ঘটলেও বাস মালিক সমিতি লোকসান গুনছে। এই কয়েকদিনে কোনো আয় না হলেও শ্রমিকদের খরচ বহন করতে হয়েছে। ট্রিপ বন্ধ থাকায় তাদের প্রায় ২০ লাখেরও বেশি টাকা লোকসান হয়েছে।

Views: 202

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

by admin
November 12, 2026
0
14

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল নিয়ে হতাশা ও মানসিক চাপে দেশের বিভিন্ন স্থানে ২০ শিক্ষার্থী...

ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

by admin
November 12, 2026
0
23

রাজধানী ঢাকায় নতুন আতঙ্ক ককটেল বিস্ফোরণ। সন্ধ্যা হতেই নগরীর বিভিন্ন স্থানে এসবের বিস্ফোরণ ঘটিয়ে জনজীবনে আতঙ্ক ছড়াচ্ছে পতিত ফ্যাসিস্ট চক্র।...

ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

by admin
November 12, 2026
0
4

সারা দেশে আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের...

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

by admin
November 11, 2026
0
10

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায়...

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে

by admin
November 11, 2026
0
9

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী জানুয়ারিতে। আর ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। এইচএসসি...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল

by admin
November 11, 2026
0
18

পূর্বঘোষিত তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার November 13, 2026
  • ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। November 13, 2026
  • আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। November 13, 2026
  • শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি November 13, 2026
  • শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ November 13, 2026
  • পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক November 13, 2026
  • নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার November 13, 2026
  • খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা November 13, 2026
  • নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী November 13, 2026
  • গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ November 13, 2026
  • পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত November 13, 2026
  • মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা ও চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৯ November 13, 2026
  • খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট November 13, 2026
  • জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের সহরায় উৎসব November 13, 2026
  • বিকট শব্দে গাড়ি থামালেই বিপদ, মহাসড়কে ছিনতাইয়ের নতুন ফাঁদ; চালকদের সতর্ক করল পুলিশ November 13, 2026
  • পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন বে-সরকারিভাবে নির্বাচিত November 13, 2026
  • দিনাজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত November 13, 2026
  • রংপুরে আ.লীগের দুই কর্মী গ্রেফতার November 13, 2026
  • ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত November 13, 2026
  • ১৭ নভেম্বর ৫০তম মৃত্যুবার্ষিকী : অনন্য জননায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী November 13, 2026
  • ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির ২দিনের কর্মসূচী গ্রহন November 13, 2026
  • প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ ন্যাপ : জাতীয় স্বার্থে মওলানা ভাসানীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করুন November 13, 2026
  • গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া November 13, 2026
  • জনবান্ধব ও জনসম্পৃক্ত গনসংগঠনে পরিণত করার অভিপ্রায়ে বোচাগঞ্জে ইউনিয়ন ফেডারেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত November 13, 2026
  • রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ November 12, 2026
  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত ও এনসিপি? November 12, 2026
  • আশুলিয়ায় ২ শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত অর্ধশত November 12, 2026
  • বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত November 12, 2026
  • কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত November 12, 2026
  • যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী November 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      November 13, 2026
      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      November 13, 2026
      আধুনিকতার ছোঁয়ায়  থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      November 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d