দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ ইসরাইলি বাহিনীর বর্বরোচিত ফিলিস্তিনির উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জমইয়াতে হিজযবুল্লাহ আইম্মা,যুব ও ছাত্র হিজবুল্লাহ, দুমকি উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বেলা ৯ টায় উপজেলা জনতা কলেজ মোরে প্রায় ঘন্টা ব্যপি মাও. সাইফুল্লাহ বিন নাসির’র সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জমইয়াতে হিজযবুল্লাহ দুমকি উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাও. আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক মাও. ক্বারি আবুল কালাম আজাত এবং বাংলাদেশ জমইয়াতে হিজযবুল্লাহ আইম্মা’র অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ উপজেলার ধর্মপ্রান মুসল্লীরা উপস্থিত ছিলেন।
Views: 392
Related