মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী শহরের প্রাণকেন্দ্র বাজার রোডে অবস্থিত পুরাতন উর্বশী সিনেমা হল মাঠ সংলগ্ন এন.এন (নুরুল হুদা-নুরজাহান বেগম) সুপার মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি এবং ফুলবাড়ী পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন এর মালিকানাধীন এন.এন সুপার মার্কেট এর আনুষ্ঠানিক উদ্বোধন ২৫শে আগস্ট শুক্রবার বাদ মাগরিব দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে ফুলবাড়ী শহরের বিভিন্ন ব্যবসায়ী, সুধীবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
Post Views: 556
Related