মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে ২টি পিকআপের মুখোমুখি সংর্ঘর্ষে রহিমা বেগম (৩৬) নামে এক নারী নিহত। একই সাথে ট্রাক-পিকাপসহ ৭টি যানবহন খাদে পড়ে ৮ জন আহত হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সকাল ৬টা থেকে সড়কে যানচলাচল অবোরোধ করে বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ৬ ঘন্টাপর যানচলাচল স্বাভাবিক হয়।
শনিবার (১ জুলাই) ভোরে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম দিনাজপুর জেলার কাহারোল উপজেলার পাহাড়পুর এলাকার আব্দুল খালেকের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার ভোরে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ন-১৯-৪৭৭৩) একটি পিকাপ কাহারোল যাওয়ার পথে উপজেলার ডাঙ্গাপাড়া নামকস্থানে বাঁক ঘোরানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে বিপরিত দিক থেকে আসা অপর একটি আমবাহী পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় পিকাপের যাত্রী রহিমা বেগম (৩৬) নিহত হয়।
এ সময় একই পরিবারের ৩ জন আহত হয়। একই সময় সংর্ঘষ লাগা পিকাপ দুটিকে সাইট দিতে গিয়ে আরো ৫টি পিকাপ, ১টি যাত্রীবাহী বাস ও ১টি ট্রাকসহ ৭টি যানবহন নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ১টি যাত্রীবাহী বাস ও ১টি মালবাহী ট্রাক উল্টে যায় এবং ১টি গাড়ী বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে বিদ্যুতের খুটি ভেঙ্গে যায়। এতে করে ট্রকের চালক ও হেলপারসহ আরো ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, দুর্ঘটনা কবলিত এলাকাবাসীরা মহাসড়কে গতিরোধক স্থাপনের দাবী জানিয়েছেন, বিষয়টি জেলা প্রশাসকসহ সড়ক ও জনপদের সাথে কথা বলে গতিরোধন স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসীন্দারা সড়ক অবোরোধ করে গতিরোধক স্থাপনের দাবী জানালে, উপজেলা ও জেলা প্রশাসন সড়কে গতিরোধক স্থাপনের আশ্বাস দেয়ায় এলাকাবাসী সড়ক অবোরোধ প্রত্যাহার করে নেয়। এতে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। নিহত রহিমা বেগমের মরাদেহ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।








