Monday, October 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

ফুলে-ফেঁপে ওঠা সম্পদের তদন্ত করবে কে?

admin by admin
December 27, 2023
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দেওয়া হলফনামা ধরে নির্বাচনে প্রার্থীদের সম্পদের যে হিসাব প্রকাশ করেছে তাতে দেখা যায় প্রার্থীদের মধ্যে যারা কোটিপতি তাদের ৮৭ শতাংশ আওয়ামী লীগের। তাদের সংখ্যা ২২৬ জন। আর ১০০ কোটি টাকার বেশি সম্পদ আছে এরকম প্রার্থী ১৮ জন।

মোট ১৫ জন মন্ত্রী ও এমপির আয় অবিশ্বাস্যভাবে বেড়েছে। নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মোট সম্পদের পরিমাণ ৬৬ হাজার ৭৫১ কোটি টাকা।সংবিধানের ১৪৭(৩) অনুচ্ছেদ মতে মন্ত্রীরা কোনো লাভজনক কাজে থাকতে পারেন না। কিন্তু এখন রাজনীতি হয়ে গেছে অর্থ সম্পদ আয়ের উপায়। এজন্যই মন্ত্রী- এমপি হন। যারা মন্ত্রী-এমপি হন তারা অর্থ সম্পদ বৃদ্ধি করবেন এটাই এখন স্বাভাবিক।

ড. শাহদীন মালিক, জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ

২০১৮ সালের তুলনায় ২০২৩ সালে ৬০ জন সংসদ সদস্যের আয় ৫০ শতাংশের বেশি বেড়েছে। কমেছে ৩৭ জনের। অপরিবর্তিত আছে ১০৭ জনের। অন্যদের আয় ৫০ শতাংশের কম হারে বেড়েছে। পাঁচ বছরে ৫০ শতাংশের বেশি অস্থাবর সম্পদ বেড়েছে ৬৭ জনের। অনেকেরই আয় বেড়েছে অকল্পনীয়ভাবে।নির্বাচনের হলফনামায় মন্ত্রী-এমপিদের অকল্পনীয় সম্পদ বৃদ্ধি তদন্তের সুযোগ আছে। দুদক, এনবিআর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তদন্ত করে দেখতে পারে তারা বৈধ উপায়ে এই সম্পদ অর্জন করেছেন কি না।অবশ্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক মনে করেন, তারা যেহেতু সরকারের মন্ত্রী-এমপি তাই দুদক করছে না। আর দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের তথ্য দিলে আমরা তদন্ত করতে পারি। দুদক নিজেও স্বেচ্ছাপ্রণোদিত হয়ে করতে পারে। তবে এধরনের তদন্তের উদাহরণ তেমন নাই।’

আয় ও সম্পদ বৃদ্ধিতে শীর্ষে যারা

গত পাঁচ বছরে আয় সবচেয়ে বেশি বেড়েছে ঢাকা-২০ (ধামরাই) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য বেনজীর আহমেদের, হার দুই হাজার ২৩৮ শতাংশ (প্রায় চার কোটি ৮৮ লাখ)। ১৫ বছরে সম্পদ বৃদ্ধিতে শীর্ষে রয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, হার ছয় হাজার ৩৫০ শতাংশ (প্রায় ১০ কোটি)। সবচেয়ে বেশি আয় বেড়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর। দুই হাজার ১৩১ শতাংশ। সম্পদের শীর্ষে আছেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তার সম্পদের পরিমাণ এক হাজার ৩৪৫ কোটি ৭৭ লাখ টাকা।

পাঁচ বছরে যেসব মন্ত্রী আয় বৃদ্ধিতে তাক লাগিয়ে দিয়েছেন তাদের মধ্যে আছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। তার বেড়েছে ২৭৫ শতাংশ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বেড়েছে ২২৮ শতাশ। ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের বেড়েছে ২২৭ শতাংশ। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বেড়েছে ২০৪ শতাংশ।

পাঁচ বছরে সম্পদ বৃদ্ধিতে শীর্ষে যারা আছেন তারা হলেন, আইনমন্ত্রী আনিসুল হকের এক হাজার ৬৩ শতাংশ। এরপর নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বেড়েছে ২৮৬ শতাংশ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের ২৪২ শতাংশ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ২৪২ শতাংশ, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ২৩৯ শতাংশ, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের ১৯৬ শতাংশ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ১৭৩ শতাংশ, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের ১৪০ শতাংশ।

অস্বাভাবিক আয় বৃদ্ধি যদি হলফনামায় পাওয়া যায় তা অনুসন্ধান করতে পারে দুদক। তবে মনে রাখতে হবে, আয় বৃদ্ধি কোনো অপরাধ নয়। তাই এটা যেন হয়রানির জন্য না হয়।

গোলাম রহমান, সাবেক চেয়ারম্যান, দুদক

গত পাঁচ বছরে ১০ জন এমপির আয় অসম্ভব গতিতে বেড়েছে। এর মধ্যে ঢাকা-২০ আসনের বেনজীর আহমদের আয় বেড়েছে দুই হাজার ২৩৮ শতাংশ, কুষ্টিয়া-১ আসনের সরওয়ার জাহানের দুই হাজার ২০০ শতাংশ, বগুড়া-২ আসনের শরিফুল ইসলাম জিন্নার দুই হাজার ৭৪ শতাংশ, নাটোর-১ আসনের শহিদুল ইললাম বকুলের এক হাজার ৯৭২ শতাংশ, যশোর-১ আসনের শেখ আফিল উদ্দিনের এক হাজার ৬০৮ শতাংশ, নওগাঁ-৩ আসনের ছলিম উদ্দীন তরফদারের এক হাজার ৪৯৪ শতাংশ,  দিনাজপুর-৪ আসনের আবুল হাসান মাহমুদ আলীর এক হাজার ১৮৭ শতাংশ, পাবনা-২ আসনের আহমেদ ফিরোজ কবিরের এক হাজার ৬০ শতাংশ এবং যশোর-৩ আসনের কাজী নাবিল আহমেদের আয় এক হাজার ৩৯ শতাংশ বেড়েছে।

 

 

এক মন্ত্রীর যুক্তরাজ্যে ছয় কোম্পানি

টিআইবি জানিয়েছে, বর্তমান মন্ত্রিসভায় এমন একজন সদস্য রয়েছেন, যার যুক্তরাজ্যে ছয়টি কোম্পানি আছে। এসব কোম্পানিতে তার বিনিয়োগ ১৭.২০ কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ৪০৩ কোটি টাকা। তিনি সেখানে প্রথম কোম্পানি স্থাপন করেন ২০১০ সালে আর পঞ্চম ও ষষ্ঠ কোম্পানি ২০২১ সালে। ওই মন্ত্রীর নাম প্রকাশ করেনি টিআইবি।

Taka2

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, ‘সরকার চাইলে আমরা তার তথ্য প্রমাণ দেব। আমাদের কাছে তা আছে।’

আইন আছে আইন নাই

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘মন্ত্রীরা রাষ্ট্রের সঙ্গে কোনো লাভজনক কাজে জড়িত থাকতে থাকতে পারেন না। এই যে মন্ত্রী এমপিদের হাজার হাজার শতাংশ সম্পদ বৃদ্ধি এটা বৈধ উৎস থেকে হয়েছে কি না তা তদন্ত হওয়া প্রয়োজন। জনমনে এটা নিয়ে যৌক্তিক  উদ্বেগ আছে। এখানে অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার না হলে এই বিশাল পরিমাণ সম্পদ বৃদ্ধি সম্ভব নয়।’‘আর যাদের দেশের বাইরে সম্পদ আছে তারা সেটা কীভাবে উপার্জন করেছেন? এখান থেকে পাচার করেছেন, না ওই দেশে আয় করেছেন তাও দেখা প্রয়োজন,’ মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক।

তার কথা, ‘দুর্নীতি দমন কমিশনের এখতিয়ার আছে অস্বাভাবিক আয় তদন্ত করে দেখা। আর তারা যে সম্পদ ও আয়ের কথা বলছেন তার কর তারা দিয়েছেন কি না তাও দেখা দরকার। এটা এনবিআরের কাজ।’

দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘অস্বাভাবিক আয় বৃদ্ধি যদি হলফনামায় পাওয়া যায় তা অনুসন্ধান করতে পারে দুদক। তবে মনে রাখতে হবে, আয় বৃদ্ধি কোনো অপরাধ নয়। তাই এটা যেন হয়রানির জন্য না হয়।’

আর দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম বলেন, ‘নির্বাচন কমিশন যদি হলফনামা আমাদের কাছে পাঠায় আমরা অনুসন্ধান করে দেখতে পারি। আর আমরাও স্বাধীনভাবে করতে পারি। কিন্তু হলফনামা তো নির্বাচনের পর আর ওয়েবসাইটে থাকে না। হলফনামা ধরে দুদক তদন্ত করেছে এমন নজির তেমন নাই।’

প্রার্থীদের হলফনামা ভোটারদের জন্য। তারা যাতে সেটা দেখে কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত নিতে পারেন। আর কেউ কোনো মিথ্যা তথ্য দিয়েছে এমন অভিযোগ পেলে সেটা তদন্ত করে দেখে কমিশন।

 

সাবেক নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘এর বাইরে নির্বাচন কমিশনের কিছু করার নেই। অভিযোগের বাইরে কমিশন কিছু করতে পারে না। এটা এনবিআর, দুদক দেখতে পারে।’

মন্ত্রী-এমপি তো সম্পদ বাড়ানোর জন্য হয়

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, ‘সংবিধানের ১৪৭(৩) অনুচ্ছেদ মতে মন্ত্রীরা কোনো লাভজনক কাজে থাকতে পারেন না। কিন্তু এখন রাজনীতি হয়ে গেছে অর্থ সম্পদ আয়ের উপায়। এজন্যই মন্ত্রী- এমপি হন। যারা মন্ত্রী-এমপি হন তারা অর্থ সম্পদ বৃদ্ধি করবেন এটাই এখন স্বাভাবিক।’

তার কথা, ‘দুদক আইনের ২৬ ও ২৭ ধারা দুদককে এইসব অস্বাভাবিক বা কোনো অবৈধ আয়ের তদন্তের ক্ষমতা দিয়েছে। তবে যারা এই সম্পদ অর্জন করেছেন তারা সরকারের লোক। সরকারি দলের নেতা। তাই দুদক  স্বভাবতই তদন্ত করছে না।’ -ডয়চে ভেলে

Post Views: 428

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

by admin
October 12, 2026
0
11

  মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : চার বছর ধরে নিখোঁজ ছিলেন মা। কত খোঁজাখুঁজি, কত অপেক্ষা, কত প্রার্থনা—তবুও মায়ের কোনো...

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

by admin
October 12, 2026
0
5

প্রেস রিলিজ | PRESS RELEASE   সিডনি, ৩ অক্টোবর ২০২৬: অস্ট্রেলিয়াভিত্তিক আইইউটি অ্যালামনাই সংগঠন IUTian Sydneysiders-এর উদ্যোগে সিডনির রোজলি কমিউনিটি...

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

by admin
October 12, 2026
0
5

  কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোহাম্মদ নিশান শেখ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার...

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২

by admin
October 12, 2026
0
7

সঞ্জয় কান্ত শীল কালিগঞ্জ প্রতিনিধ গাজীপুর গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার...

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা

by admin
October 12, 2026
0
18

    মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ স্বাবলম্বী পরিবার গঠন, নারীর আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু।

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু।

by admin
October 12, 2026
0
8

  মোঃ মাইনুল হক (বিশেষ প্রতিনিধি) গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা নিশ্চিত করতে রংপুরে একটি নতুন গ্রামীণফোন সেন্টার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব October 12, 2026
  • সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী October 12, 2026
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। October 12, 2026
  • সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন October 12, 2026
  • কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ October 12, 2026
  • কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা October 12, 2026
  • রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু। October 12, 2026
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন October 12, 2026
  • জলবায়ু নীতিনির্ধারণে যুবদের অংশগ্রহণের আহ্বান আরসিওয়াই এপ্যাকের সাইড ইভেন্টে উত্তরের বাস্তবতা October 12, 2026
  • বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত October 12, 2026
  • বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ October 12, 2026
  • দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মোঃ খোকন ভূঁইয়া October 12, 2026
  • নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড October 12, 2026
  • সারা বাংলাদেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সম্পন্ন October 12, 2026
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল October 12, 2026
  • তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি October 12, 2026
  • মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন October 12, 2026
  • চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন October 12, 2026
  • সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন October 12, 2026
  • যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট October 12, 2026
  • সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সাঈদ তারেক-সাথে চা-চক্রের আড্ডা October 12, 2026
  • সিনিয়র সাংবাদিক সুমি খানকে নিয়ে সাপ্তাহিক জাগো প্রহরীতে আড্ডা October 12, 2026
  • সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা October 12, 2026
  • এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ সহ মোট চারজন এয়ার্পোরর্ট ম্যাজিস্ট্রেট এয়ারপোর্টকে নতুন ভাবে সাজানোর চেষ্টা October 12, 2026
  • ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত October 12, 2026
  • ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ October 12, 2026
  • সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে October 12, 2026
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী October 12, 2026
  • হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক October 12, 2026
  • দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী October 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

      চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

      October 12, 2026
      সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

      সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

      October 12, 2026
      গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

      গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

      October 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d