(ছবি আছে)
অনলাইন ভিত্তিক কুরআনের শিক্ষা প্রচার ও প্রসারের কাজে নিয়োজিত তরুন যুবকদের প্রিয় প্রতিষ্ঠান ফেসবুক কুরআন প্রতিযোগিতার উদ্যোগে ২৪ রমজান রোজ রবিবার (১৫ মার্চ-২০২৩), ফেসবুক কুরআন প্রতিযোগিতার প্রতিযোগি, সুধী-শুভাকাঙ্খি ও অভিভাবকদের নিয়ে খুলনার ময়লাপোতা মোড়স্ত হোটেল আজমেরিতে পবিত্র মাহে রমজানের গুরত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ ডাঃ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে ও মহাসচিব হাফেজ কারী মাহদি হাসান কাওছারির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ি, সমাজসেবক ও রিহ্যাব খুলনার সভাপতি শেখ আবেদ আলী।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিছুজ্জামান , বিশিষ্ট আইনজীবী এ্যাভোকেট আবুল খায়ের, দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা মুফতি আনোয়ার হোসেন, দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, খুলনা বড় বাজার ক্লথ এ্যাসোসিয়েশন এর সভাপতি আলহাজ্জ্ব আজিজুল ইসলাম মৃধা, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ শেখ মোঃ ওয়ালিউল্লাহ,উপদেষ্টা কমিটির সদস্য এ্যাডভোকেট কামাল উদ্দিন, স্থায়ী কমিটির সদস্য মাওলানা এহসানুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুরআনকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে ছোটখাট ভুলভ্রান্তি ভুলে একত্রিত হতে পারলে মুসলমানদের হারানো গৌরব ফিরে পাওয়া সম্ভব। সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন ফেসবুক কুরআন প্রতিযোগিতার মাধ্যমে সেই দ্বায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেসবুক কুরআন প্রতিযোগিতার বিচারক মন্ডলির সদস্য মাও মোঃ হুমায়ুন কবির, প্রচার সম্পাদক সাব্বির তরফদার, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুনতাসির মামুন, শিক্ষা সম্পাদক আসিফ ইকবাল মাসুম, সাংস্কৃতিক সম্পাদক বদরুজ্জামান নাবিল, খুলনা বিভাগের পরিচালক হেলাল উদ্দিন,
ছাত্র বিষয়ক সম্পাদক আদনান যুবরাজ, ছাত্র বিষয়ক সহকারি সম্পাদক ফারহান তূর্য, উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য বাবুল হোসেন রাকিব, কাজী মাহফুজুর রহমান, অভিভাবিকা সদস্য সালমা আক্তার, সোমা খান, সানজিদা হোসেন শম্পা,হুমাইরা খাতুন,শহীদুল ইসলাম, জাকির হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম,কাইয়্যুম আহমেদ মিথিল প্রমুখ। অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের চেয়্যারম্যান অতিথিদের মাঝে নববর্ষের ক্যালেন্ডার ও উপহার সামগ্রী তুলে দেন।







