বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করা হয়েছে।
২৮ মার্চ সোমবার দুপুরে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আলমগীর ধানুয়া কামালপুর বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
এসময় বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের তত্ত¡াবধায়ক প্রকৌশলী হাসান আলী, ধানুয়া কামালপুর স্থল বন্দর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ সচিব) মো. মাসুদুর রহমান ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, প্রকৌশলী মেহেদী হাসান, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, কামালপুর বিজিবির কোম্পানী কমান্ডার আল আমিন উপস্থিত ছিলেন।
২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল
অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...






