জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ১৭ মার্চ ২০২৩, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তন (৩য় তলায়) ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা, শিশু সমাবেশ, শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ প্রভৃতি কর্মসূচি পালন করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক এমপি।
স্বাগত বক্তব্য রাখবেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম তালুকদার (বীর মুক্তিযোদ্ধা)।







