নিজস্ব সংবাদদাতা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ ম জন্মবার্ষিকীএবং শিশু
দিবস উপলক্ষে রেইনবো ইন্টরন্যাশনাল স্কুলের আলোচনা সভা ও বার্ষিক
পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ
শহরতলীর উত্তর মাসদাইরস্থ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের
পরিচালক ও প্রধান শিক্ষক নূসরাত জাহান কান্তা’র সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব
খন্দকার মাসুদের রহমান দিপু। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা
করেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। স্কুলের সহকারি
শিক্ষক ফারহানা মিতুর প্রাণবন্ত সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন
জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মো আনোয়ারুল হক ও স্কুলের প্রধান
উপদেষ্টা আবু বকর সিদ্দিক বাবুল। অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায়
মেধা তালিকায় উত্তীর্ণদের সংবর্ধণাসহ ক্রীড়া প্রতিযোগিতারও পুরস্কার
বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মসুদুর রহমান দিপু বলেন,বঙ্গবন্ধু
বাঙালী জাতির পিতা। রাজনৈতিক ক্ষেত্রে আমাদের পক্ষ-বিপক্ষ থাকতেই পারে
কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কোন মতানৈক্য সৃষ্টি করা যাবেনা। বঙ্গবন্ধু গোটা
বাঙালীর। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক-শিক্ষিকা
যথাক্রমে আয়েশা আক্তার কলি,ইসরাত জাহান বৃষ্টি,মোঃ মামুন,সাথী আক্তার
নীলা,শিপ্রা বিশ্বাস,ফাতেমা সিদ্দিকা,ভাবনা রোদশী,তাসনিমা জাহান,রায়হানা
শাহুসান প্রমুখ।
মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান
মশা নিধনের নামে ভেজাল কীটনাশক সরবরাহ এবং বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়ে দিনভর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে...








